গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১১ অক্টোবর ২০২৬

মেনু

কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:১৭ পিএম, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:০৪ এএম ২০২৬
কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু
ছবি

মাহফুজুল হায়দার চৌধুরী রোটন

ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন। শনিবার (১০ অক্টোবর) সকাল ৭টার দিকে কলকাতার অ্যাপোলো হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তাঁর বয়স হয়েছিল ৪৮ বছর।

কলকাতায় অবস্থানরত ছাত্রলীগের সাবেক সভাপতি লিয়াকত শিকদার এ তথ্য জানিয়েছেন। রোটনের স্ত্রী আরেফা সুলতানা জানান, তিনি ফুসফুসের ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ছয় দিন আগে তাঁকে কলকাতার অ্যাপোলো হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়।

রোটন ২০০৬ থেকে ২০১১ সাল পর্যন্ত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। চিকিৎসার জন্য দুই বছরের বেশি সময় ধরে তিনি কলকাতায় অবস্থান করছিলেন।

ছাত্রলীগের দায়িত্ব ছাড়ার পর রোটন আওয়ামী লীগের রাজনীতিতেও সক্রিয় হন। ২০২১ সালে আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক উপকমিটির সদস্য মনোনীত হন তিনি।

রোটনের মরদেহ ঢাকায় নেওয়ার জন্য বাংলাদেশ দূতাবাসের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করা হয়েছে বলে জানিয়েছেন কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের নেতারা। কলকাতায় থাকা আওয়ামী লীগের এক নেতা বলেন, “রোটনের মরদেহ রোববার সকালে ঢাকায় নেওয়ার কথা রয়েছে।”

রোটনের এক বছর বয়সী জমজ ছেলে রয়েছে। তাঁর মৃত্যুতে পরিবারের সদস্য ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
সানা/আপ্র/১১/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

আধুনিক প্রযুক্তিতে শিল্পকে এগিয়ে নিতে হবে: রুহুল কবির রিজভী
১১ অক্টোবর ২০২৬

আধুনিক প্রযুক্তিতে শিল্পকে এগিয়ে নিতে হবে: রুহুল কবির রিজভী

শাহজাহান শোভন, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: শিল্পের সঙ্গে কর্মসংস্থান জড়িত। তাই আধুনিক প্রযুক্তির মাধ্...

ভারতের আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা নাহিদ ইসলামের
১১ অক্টোবর ২০২৬

ভারতের আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা নাহিদ ইসলামের

ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচনি ব্যবস্থার সংস্কার ও গণতান্ত্রিক অধিকার রক্ষার দাব...

সাত শ অটোরিকশার অভিযোগে প্রমাণ চাইলো জামায়াত
০৯ অক্টোবর ২০২৬

সাত শ অটোরিকশার অভিযোগে প্রমাণ চাইলো জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্প...

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের মাহদীকে
০৯ অক্টোবর ২০২৬

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের মাহদীকে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব আলোচিত মাহদী হাসানকে হযরত শাহজালাল আ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে