গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১১ অক্টোবর ২০২৬

মেনু

আধুনিক প্রযুক্তিতে শিল্পকে এগিয়ে নিতে হবে: রুহুল কবির রিজভী

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:৩৩ পিএম, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:৫০ এএম ২০২৬
আধুনিক প্রযুক্তিতে শিল্পকে এগিয়ে নিতে হবে: রুহুল কবির রিজভী
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

শাহজাহান শোভন, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: শিল্পের সঙ্গে কর্মসংস্থান জড়িত। তাই আধুনিক প্রযুক্তির মাধ্যমে শিল্প খাতকে এগিয়ে নিতে হবে। কোনো ধরনের অশুভ ইচ্ছার কারণে কোনো প্রতিষ্ঠান যেন স্থবির হয়ে না পড়ে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।

শনিবার (১০ অক্টোবর) গাজীপুর মহানগরীর টঙ্গীর শিল্প এলাকায় বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেডের সদ্য সমাপ্ত প্রকল্পের আওতায় নির্মিত কারখানার বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, ১৯৭৯ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই ব্লেড ফ্যাক্টরি প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে ১৯৮৫ সালে প্রতিষ্ঠানটির পূর্ণাঙ্গ বাণিজ্যিক কার্যক্রম শুরু হয়। কোনো অশুভ শক্তি যেন এ কারখানার উৎপাদন ব্যাহত করতে না পারে, সে বিষয়ে সবাইকে নজর রাখতে হবে।

তিনি বলেন, কোনো দেশে ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান কোনো কারণে স্থবির হয়ে পড়লে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ওপর নির্ভর করতে হয়। তাই গতানুগতিক ধারাবাহিকতা থেকে বেরিয়ে আধুনিক ও প্রযুক্তিনির্ভর পদ্ধতিতে শিল্পকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দিতে হবে।

বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান আব্দুল খালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাশেদুল ইসলাম, বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
সানা/আপ্র/১১/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ভারতের আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা নাহিদ ইসলামের
১১ অক্টোবর ২০২৬

ভারতের আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা নাহিদ ইসলামের

ভারতে প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ, নির্বাচনি ব্যবস্থার সংস্কার ও গণতান্ত্রিক অধিকার রক্ষার দাব...

কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু
১১ অক্টোবর ২০২৬

কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রোটনের মৃত্যু

ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ...

সাত শ অটোরিকশার অভিযোগে প্রমাণ চাইলো জামায়াত
০৯ অক্টোবর ২০২৬

সাত শ অটোরিকশার অভিযোগে প্রমাণ চাইলো জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্প...

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের মাহদীকে
০৯ অক্টোবর ২০২৬

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের মাহদীকে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব আলোচিত মাহদী হাসানকে হযরত শাহজালাল আ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে