গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

মেনু

সাত শ অটোরিকশার অভিযোগে প্রমাণ চাইলো জামায়াত

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৩৭ পিএম, ০৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:৪০ এএম ২০২৬
সাত শ অটোরিকশার অভিযোগে প্রমাণ চাইলো জামায়াত
ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর লোগো

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান প্রমাণ দিতে ব্যর্থ হলে তাঁকে বক্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে দুঃখ প্রকাশ করার আহ্বান জানিয়েছে জামায়াত।

শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে দলের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান। ‘ডিএনসিসি প্রশাসকের দায়িত্বহীন ও ভিত্তিহীন বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ’ শীর্ষক বিবৃতিতে বলা হয়, শুক্রবার বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে ডিএনসিসি প্রশাসকের বক্তব্যের মাধ্যমে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারকে ইঙ্গিত করা হয়েছে বলে প্রতীয়মান হয়।

এর আগে শুক্রবার সকালে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে ঢাকা উত্তর সিটির ‘জুলাই গ্রাফিতি রিমেক’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে শফিকুল ইসলাম খান বলেন, অটোরিকশা আন্দোলনের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের দেখা গেছে। তাঁর ভাষ্য, বাংলাদেশের একজন মানুষও অটোরিকশার পক্ষে আন্দোলন করবেন না। একটি বড় রাজনৈতিক দলের সাধারণ সম্পাদক অটোরিকশাচালকদের দাবি সরকারের মেনে নেওয়া উচিত বলে মন্তব্য করেছিলেন। পরে অনুসন্ধানে দেখা গেছে, ওই নেতার নাকি সাত শ অটোরিকশা আছে। জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি। তবে বক্তব্যে কারও নাম উল্লেখ করেননি ডিএনসিসি প্রশাসক।

বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, কোনো রাজনৈতিক দলের শীর্ষ নেতার ব্যক্তিগত মালিকানায় সাত শ অটোরিকশা থাকার মতো গুরুতর অভিযোগ করার আগে সুনির্দিষ্ট ও নির্ভরযোগ্য প্রমাণ উপস্থাপন করা অপরিহার্য। জনগণ ডিএনসিসি প্রশাসকের কাছ থেকে দায়িত্বশীল, তথ্যনির্ভর ও শালীন বক্তব্য প্রত্যাশা করে।

বিবৃতিতে আরো বলা হয়, অটোরিকশা চলাচল, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা এবং চালকদের জীবিকার সমস্যাগুলো জনস্বার্থের আলোকে বিবেচনা করা প্রয়োজন। কোনো রাজনৈতিক দলের অবস্থান খণ্ডন করতে হলে যুক্তি, তথ্য ও বাস্তবসম্মত পদক্ষেপের মাধ্যমে তা করা উচিত; প্রমাণহীন অভিযোগ তুলে নয়। প্রশাসককে অভিযোগের পক্ষে যাচাইযোগ্য প্রমাণ জনসমক্ষে উপস্থাপনের আহ্বান জানিয়ে জামায়াত বলেছে, তা করতে ব্যর্থ হলে তাঁকে বক্তব্য প্রত্যাহার করে দুঃখ প্রকাশ করতে হবে।

এর আগে ৫ অক্টোবর ঢাকা থেকে খুলনা-কুষ্টিয়ামুখী লংমার্চ উপলক্ষে ১১ দলের লিয়াজোঁ কমিটির প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরওয়ার বলেছিলেন, অটোরিকশাচালকদের দাবি সরকারের মেনে নেওয়া উচিত। দেশের জন্য অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি কিংবা কাউকে উসকানি দেওয়ার সুযোগ তৈরি করা কারও উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে কয়েক দিন ধরে টেলিভিশনের বিভিন্ন টক শোয় জামায়াতের সেক্রেটারি জেনারেলের সাত শ অটোরিকশা থাকার কথা অনেকে উল্লেখ করেছেন। তবে ডিএনসিসি প্রশাসক তাঁর বক্তব্যে কারও নাম বলেননি।
সানা/আপ্র/৯/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের মাহদীকে
০৯ অক্টোবর ২০২৬

বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের মাহদীকে

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সাবেক সদস্যসচিব আলোচিত মাহদী হাসানকে হযরত শাহজালাল আ...

অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা ফিরবেন না
০৯ অক্টোবর ২০২৬

অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা ফিরবেন না

মাগুরায় রাশেদ খাঁন

দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টিতে আ.লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
০৭ অক্টোবর ২০২৬

দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টিতে আ.লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন

ঝিনাইদহ সংবাদদাতা: শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে বলে...

বাংলামোটরে চাঁদা না পেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা কারাগারে
০৬ অক্টোবর ২০২৬

বাংলামোটরে চাঁদা না পেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা কারাগারে

রাজধানীর হাতিরঝিল থানাধীন বাংলামোটর এলাকায় চাঁদা না পেয়ে মারধর ও ফাঁকা গুলি ছোড়ার অভিযোগে করা মামলায়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই