গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

মেনু

মাগুরায় রাশেদ খাঁন

অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা ফিরবেন না

জেলা প্রতিনিধি, মাগুরা

জেলা প্রতিনিধি, মাগুরা

প্রকাশিত: ১৮:০৩ পিএম, ০৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:০৯ এএম ২০২৬
অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, শেখ হাসিনা ফিরবেন না
ছবি

শুক্রবার সকালে জুলাইয়ের শহীদ মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন -প্রতিনিধির পাঠানো ছবি

মিজানুর রহমান: প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, অসংখ্য ডিসেম্বর আসবে-যাবে, কিন্তু শেখ হাসিনা ও শেখ রেহানা বাংলাদেশে ফিরবেন না। শেখ হাসিনার দেশে ফেরা তো দূরের কথা, তাঁকে বাংলাদেশে কবর দেওয়ার সাহসও কোনো আওয়ামী লীগ নেতার নেই বলে মন্তব্য করেন তিনি।

শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১১টায় জুলাইয়ের শহীদ মেহেদী হাসান রাব্বির কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রাশেদ খান।

তিনি বলেন, আওয়ামী লীগের নৈতিক পরাজয় ও পতন হয়েছে। ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাকর্মীরা ফাঁসির দড়িতে ঝোলার জন্য বাংলাদেশে ফিরে আসবেন- এমনটা পাগল ছাড়া কেউ বিশ্বাস করতে পারেন না।

রাশেদ খাঁন আরো বলেন, শেখ হাসিনা ও শেখ রেহানা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগেরও পলায়ন ঘটেছে। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ ভারতের একটি সম্প্রসারিত অংশ হিসেবে কাজ করত। দলটির অধিকাংশ নেতাকর্মী পালিয়ে গেলেও কিছু দোসর এখনো হম্বিতম্বি করছেন। তাঁদের মোকাবিলা করতে ছাত্রদলই যথেষ্ট; এ জন্য অন্য কোনো সহযোগী সংগঠনের প্রয়োজন হবে না।

বিরোধী দলকে উদ্দেশ করে প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক সহকারী বলেন, বর্তমানে যারা বিরোধী দলে রয়েছে, তারা গণহত্যার বিচারের দাবিতে খুব বেশি সোচ্চার নয়। তাঁর অভিযোগ, বিরোধী দলগুলো ক্ষমতায় যাওয়ার জন্য লালায়িত। আওয়ামী লীগ ও ছাত্রলীগকে সঙ্গে নিয়ে ক্ষমতায় যাওয়ার সুযোগ তৈরি হলে তারা সেই চেষ্টা চালাতে মরিয়া হয়ে উঠবে।

কবর জিয়ারত শেষে রাশেদ খাঁন শহীদ মেহেদী হাসান রাব্বির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় তিনি তাঁদের দুঃখ-দুর্দশার কথা শোনেন এবং রাব্বি হত্যার আসামিদের বিচার নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন। পাশাপাশি রাব্বির শিশুকন্যা বড় হওয়া পর্যন্ত তাঁর দেখাশোনার দায়িত্ব বিএনপি নেবে বলেও প্রতিশ্রুতি দেন।
সানা/আপ্র/৯/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টিতে আ.লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
০৭ অক্টোবর ২০২৬

দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টিতে আ.লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন

ঝিনাইদহ সংবাদদাতা: শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে বলে...

বাংলামোটরে চাঁদা না পেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা কারাগারে
০৬ অক্টোবর ২০২৬

বাংলামোটরে চাঁদা না পেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা কারাগারে

রাজধানীর হাতিরঝিল থানাধীন বাংলামোটর এলাকায় চাঁদা না পেয়ে মারধর ও ফাঁকা গুলি ছোড়ার অভিযোগে করা মামলায়...

পঞ্চগড়ে আলামিন হত্যা মামলায় সাবেক এমপি নাঈমুজ্জামান গ্রেফতার
০৬ অক্টোবর ২০২৬

পঞ্চগড়ে আলামিন হত্যা মামলায় সাবেক এমপি নাঈমুজ্জামান গ্রেফতার

পঞ্চগড়-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের সহসভাপতি নাঈমুজ্জামান ভূঁইয়া ও...

জুলাই যোদ্ধাদের নিয়ে নতুন সংগঠন, উপদেষ্টা পরিষদে এনসিপির পাঁচ নেতা
০৫ অক্টোবর ২০২৬

জুলাই যোদ্ধাদের নিয়ে নতুন সংগঠন, উপদেষ্টা পরিষদে এনসিপির পাঁচ নেতা

জুলাই যোদ্ধাদের নিয়ে নতুন সংগঠন ‘জুলাই ওয়ারিয়র্স অ্যালায়েন্স’-এর আত্মপ্রকাশ হয়েছে। সংগঠনটির তিন সদস্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই