গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

মেনু

দিনের আলোয় ব্যবসায়ীকে টেনেহিঁচড়ে সিএনজিতে তুলে অপহরণ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১২:১১ পিএম, ০৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:০৮ এএম ২০২৬
দিনের আলোয় ব্যবসায়ীকে টেনেহিঁচড়ে সিএনজিতে তুলে অপহরণ
ছবি

অপহরণের শিকার মো. আজাদ

লক্ষ্মীপুরের কমলনগরে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে থেকে মো. আজাদ (৪০) নামে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে অপহরণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে উপজেলার হাজিরহাট বাজারে এ ঘটনা ঘটে। অপহরণের পুরো দৃশ্য বাজারের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে।

অপহৃত আজাদ উপজেলার চর ফলকন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের আশরাফ আলী সওদাগর বাড়ির আবদুল হক মাস্টারের ছেলে। তিনি হাজিরহাট দক্ষিণ বাজারে দীর্ঘদিন ধরে কনফেকশনারির ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

স্থানীয় সূত্র ও অপহৃতের পরিবার জানায়, সকাল ৮টার দিকে দোকানের মালিকানা দাবি করা স্থানীয় মনিরের নেতৃত্বে ৩-৪ জন যুবক একটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে বাজারের দক্ষিণ মাথায় অবস্থান নেয়। পরে আজাদ বাড়ি থেকে এসে দোকানের সামনে পৌঁছালে তাঁকে টেনেহিঁচড়ে অটোরিকশায় তুলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে তারা।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন যুবক আজাদকে জোর করে অটোরিকশার মেঝেতে চেপে ধরে নিয়ে যাচ্ছে। ঘটনার পর অটোরিকশার পেছনে লেখা নম্বরে যোগাযোগ করা হলে গাড়ির প্রকৃত মালিক গিয়াস উদ্দিন জানান, চুঙ্গার গোড়া এলাকার সায়েদুল হকের ছেলে ফারুক নামে এক চালক গত দুই বছর ধরে গাড়িটি ভাড়ায় চালাচ্ছেন। তবে অপহরণের ঘটনার পর থেকে চালক ফারুকের মোবাইল ফোন বন্ধ রয়েছে।

আজাদের চাচা মো. আনোয়ার ক্ষোভ প্রকাশ করে বলেন, দোকানের মালিকানা নিয়ে মনিরের কোনো বিরোধ থাকলে তা মূল মালিকের সঙ্গে থাকতে পারে। তাঁর ভাতিজা সেখানে কেবল একজন নিরীহ ভাড়াটিয়া ব্যবসায়ী। সম্পূর্ণ অন্যায়ভাবে তাঁকে প্রকাশ্যে দোকান থেকে তুলে নেওয়া হয়েছে। অবিলম্বে আজাদকে জীবিত ও অক্ষত অবস্থায় উদ্ধারের দাবি জানান তিনি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কমলনগর থানার এসআই মো. ফারুক জানান, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পরপরই অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। সিএনজি অটোরিকশার মালিক, চালক ফারুক ও মূল অভিযুক্ত মনিরের বাড়িতে ইতোমধ্যে তল্লাশি চালানো হয়েছে। অপহৃত ব্যবসায়ীকে দ্রুত উদ্ধার এবং ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশের একাধিক দল কাজ করছে।
সানা/আপ্র/৯/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মুগের ডালে দুর্গা প্রতিমা, বড়দলে উৎসবের নতুন আকর্ষণ
০৯ অক্টোবর ২০২৬

মুগের ডালে দুর্গা প্রতিমা, বড়দলে উৎসবের নতুন আকর্ষণ

সাতক্ষীরার আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নের দক্ষিণ বড়দল সর্বজনীন কালী মন্দিরে শারদীয় দুর্গোৎসব ঘিরে নে...

দেলদুয়ারে ৩৫ লাখ টাকার মামলায় বৃদ্ধা মা ও প্রবাসী আসামি
০৯ অক্টোবর ২০২৬

দেলদুয়ারে ৩৫ লাখ টাকার মামলায় বৃদ্ধা মা ও প্রবাসী আসামি

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ডুবাইল ইউনিয়নের দক্ষিণ বাথুলী গ্রামে একটি পরিবারের চার...

মাগুরায় পুলিশের অভিযানে ৩৫ টি মোবাইল উদ্ধার
০৯ অক্টোবর ২০২৬

মাগুরায় পুলিশের অভিযানে ৩৫ টি মোবাইল উদ্ধার

মিজানুর রহমান: মাগুরা জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের বিশেষ অভিযানে হারিয়ে যাওয়া ও বিভ...

ঝড়-শিলাবৃষ্টিতে মধুপুরে শত কোটি টাকার ক্ষতি
০৯ অক্টোবর ২০২৬

ঝড়-শিলাবৃষ্টিতে মধুপুরে শত কোটি টাকার ক্ষতি

মোঃ আকরাম হোসেন: টাঙ্গাইলের মধুপুর উপজেলায় হঠাৎ বয়ে যাওয়া প্রচণ্ড ঝড় ও শিলাবৃষ্টিতে কৃষি খাতে ব্যাপক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই