গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

মেনু

মিন্টু রোডে সড়ক বিভাজকে অটোরিকশা, চালকের মৃত্যু

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৪৫ পিএম, ০৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১২:৩৬ এএম ২০২৬
মিন্টু রোডে সড়ক বিভাজকে অটোরিকশা, চালকের মৃত্যু
ছবি

ছবি সংগৃহীত

রাজধানীর মিন্টু রোডে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায় একটি সিএনজিচালিত অটোরিকশা। এ দুর্ঘটনায় গুরুতর আহত চালক সানোয়ার হোসেন (৫০) মারা গেছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের পাশে এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর আহত সানোয়ারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান আরেক সিএনজিচালিত অটোরিকশার চালক তৌহিদ মিয়া। তিনি জানান, ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের ভিড় দেখে এগিয়ে যান। সেখানে গিয়ে দেখেন, তাঁর মতোই আরেকজন অটোরিকশাচালক গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন।

তৌহিদ মিয়া বলেন, লোকজনের কাছে জানতে পারেন, নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি সড়ক বিভাজকের ওপর উঠে গেলে চালক ধাক্কা খেয়ে গুরুতর আহত হন। আশপাশে অনেক মানুষ থাকলেও কেউ তাঁকে ধরছিলেন না। একটি অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে থামলেও স্বজন বা অভিভাবক না থাকায় আহত ব্যক্তিকে নিতে রাজি হয়নি। পরে তিনি নিজের অটোরিকশায় করে সানোয়ারকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে ১২টার দিকে সানোয়ারকে মৃত ঘোষণা করেন।

তৌহিদ মিয়া জানান, দুর্ঘটনার সময় ওই অটোরিকশায় আরো দু-একজন যাত্রী ছিলেন বলে তিনি শুনেছেন। তাঁদের অবস্থা তুলনামূলক কম গুরুতর হওয়ায় অন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানতে পেরেছেন।

তাঁর ভাষ্য, সানোয়ারের মাথা ও ঘাড়ের ডান পাশে প্রচণ্ড আঘাত লেগেছিল। ঘাড়ের ডান পাশ দিয়ে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। এই রক্তক্ষরণের কারণেই তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করেন তৌহিদ।

নিহত সানোয়ার হোসেনের ড্রাইভিং লাইসেন্স অনুযায়ী, তাঁর গ্রামের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের চৌধুরী মালঞ্চ গ্রামে।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান জানান, ময়নাতদন্তের জন্য সানোয়ারের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
সানা/আপ্র/৯/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিশ্ব ডিম দিবস আজ, পুষ্টি সচেতনতায় নানা কর্মসূচি
০৯ অক্টোবর ২০২৬

বিশ্ব ডিম দিবস আজ, পুষ্টি সচেতনতায় নানা কর্মসূচি

আজ ৯ অক্টোবর শুক্রবার বিশ্ব ডিম দিবস। ইন্টারন্যাশনাল এগ কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিবছর অক্টোবরে...

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন রিমন
০৯ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন রিমন

সচিব পদমর্যাদায় গিয়াস উদ্দিন রিমনকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সর...

রূপপুরের প্রথম ইউনিটপারমাণবিক বিক্রিয়ার অনুমোদন, ডিসেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আশা
০৯ অক্টোবর ২০২৬

রূপপুরের প্রথম ইউনিটপারমাণবিক বিক্রিয়ার অনুমোদন, ডিসেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...

দীর্ঘ প্রতীক্ষার পর পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্র...

প্রধানমন্ত্রী সারা দেশে দুই মাসে এক হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন
০৮ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী সারা দেশে দুই মাসে এক হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই