গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

মেনু

বিশ্ব ডিম দিবস আজ, পুষ্টি সচেতনতায় নানা কর্মসূচি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১১:৫১ পিএম, ০৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৩:০৮ এএম ২০২৬
বিশ্ব ডিম দিবস আজ, পুষ্টি সচেতনতায় নানা কর্মসূচি
ছবি

ছবি সংগৃহীত

আজ ৯ অক্টোবর শুক্রবার বিশ্ব ডিম দিবস। ইন্টারন্যাশনাল এগ কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিবছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবার বিশ্বজুড়ে দিবসটি পালন করা হয়। ১৯৯৬ সালে অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিত সংস্থাটির সম্মেলন থেকে দিবসটি পালনের সূচনা হয়। সে হিসাবে ২০২৬ সালে ৩০তম বিশ্ব ডিম দিবস পালিত হচ্ছে।

বিশ্বজুড়ে মানুষের পুষ্টির চাহিদা পূরণে ডিমের গুরুত্ব তুলে ধরতে দিবসটি উপলক্ষে ইতিবাচক প্রচার ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। বাংলাদেশেও ‘শক্তি ও পুষ্টিতে ভরপুর ডিম’ স্লোগান সামনে রেখে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান দিবসটি পালন করছে।

বিশ্ব ডিম দিবস উপলক্ষে প্রাণিসম্পদ অধিদপ্তর, ওয়ার্ল্ডস পোল্ট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখা এবং বাংলাদেশ পোল্ট্রি ইন্ডাস্ট্রিজ সেন্ট্রাল কাউন্সিলের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে দেশজুড়ে শোভাযাত্রা, সেমিনার ও সচেতনতামূলক কার্যক্রম।

বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয়েও পুষ্টিবিষয়ক কর্মসূচি আয়োজনের কথা রয়েছে। পাশাপাশি এতিমখানা, বৃদ্ধাশ্রম ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে বিনামূল্যে ডিম বিতরণ করা হবে।

দিবসটির লক্ষ্য মানুষের পুষ্টি চাহিদা পূরণে ডিমের প্রয়োজনীয়তা তুলে ধরা এবং সুষম খাদ্যাভ্যাস সম্পর্কে সচেতনতা বাড়ানো।
সানা/আপ্র/৯/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মিন্টু রোডে সড়ক বিভাজকে অটোরিকশা, চালকের মৃত্যু
০৯ অক্টোবর ২০২৬

মিন্টু রোডে সড়ক বিভাজকে অটোরিকশা, চালকের মৃত্যু

রাজধানীর মিন্টু রোডে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে যায় একটি সিএনজিচালিত অটোরিকশা। এ দুর্ঘটনা...

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন রিমন
০৯ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হলেন গিয়াস উদ্দিন রিমন

সচিব পদমর্যাদায় গিয়াস উদ্দিন রিমনকে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সর...

রূপপুরের প্রথম ইউনিটপারমাণবিক বিক্রিয়ার অনুমোদন, ডিসেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের আশা
০৯ অক্টোবর ২০২৬

রূপপুরের প্রথম ইউনিটপারমাণবিক বিক্রিয়ার অনুমোদন, ডিসেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ...

দীর্ঘ প্রতীক্ষার পর পাবনার ঈশ্বরদীতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে নিয়ন্ত্র...

প্রধানমন্ত্রী সারা দেশে দুই মাসে এক হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন
০৮ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী সারা দেশে দুই মাসে এক হাজার খেলার মাঠ স্থাপনের নির্দেশ দিয়েছেন

দেশের প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ নিশ্চিতের উদ্যোগ নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শিশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই