গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১২ অক্টোবর ২০২৬

মেনু

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ নাটোরে উদ্ধার, হেফাজতে বাবা-ছেলে

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:০৮ পিএম, ১২ অক্টোবর ২০২৬ | আপডেট: ০৩:৪৯ এএম ২০২৬
জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ নাটোরে উদ্ধার, হেফাজতে বাবা-ছেলে
ছবি

নাটোর শহরের কাফুরিয়াপট্টি মহল্লা থেকে জার্মান পর্যটকের ল্যাপটপ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাতে নাটোর সদর থানার ছবিটি সংগৃহীত

জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার উইবারের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার করেছে নাটোরের পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে নাটোর শহরের কাপুড়িয়া পট্টির একটি কাপড়ের দোকান থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়। এ ঘটনায় ল্যাপটপটি পুলিশের কাছে হস্তান্তরের আগে নিজেদের হেফাজতে রাখা বাবা অমল কুমার সাহা ও তাঁর ছেলে অন্তর কুমার সাহাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। তবে গত রাত পর্যন্ত তাঁদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনসুর রহমান জানান, অন্তর কুমার সাহার কাছ থেকে ল্যাপটপটি উদ্ধার করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, অমল কুমার সাহা বৃহস্পতিবার তিতুমীর এক্সপ্রেস ট্রেনে নাটোর থেকে নওগাঁ যাওয়ার পথে মাধনগর স্টেশন এলাকায় একটি আসনের নিচে ল্যাপটপটি পরিত্যক্ত অবস্থায় পান। পরে গণমাধ্যমে এ নিয়ে আলোচনা দেখে পরিবারের সদস্যদের বিষয়টি জানিয়ে ল্যাপটপটি নিজেদের কাছে রেখে দেন তিনি।

রোববার তাঁরা নাটোরে আসার পর পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় ল্যাপটপটি উদ্ধার করে।

জেলা পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক বলেন, “অন্তর ও অন্তরের বাবা আমাদের হেফাজতে আছে। এখনও কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।”

ল্যাপটপ উদ্ধারে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, “এটা অত্যন্ত খুশির বিষয় আমরা ল্যাপটপটি উদ্ধার করেছি। ক্রিলও খুশি হয়েছেন। উনার অন্যান্য যে মালামাল রয়েছে, সেগুলো উদ্ধারেও আমরা কাজ করছি। আর সিসিটিভি ভিডিওতে আমরা যে যুবককে শনাক্ত করেছি তার কোনো খবর পেলে দ্রুত জানানো হবে।”

ব্যাগের ল্যাপটপ উদ্ধার, ক্যামেরাসহ অন্য মালামালের খোঁজ চলছে
নাটোর শহরের নিচাবাজারের নূর ক্লথ স্টোর নামের একটি কাপড়ের দোকান থেকে ল্যাপটপসহ ব্যাগটি উদ্ধার করা হয়েছে বলে পরবর্তী সংবাদে জানানো হয়েছে। এ ঘটনায় দোকানটির কর্মচারী অন্তর কুমার সাহাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তাঁর বাবা অমল কুমার সাহা ল্যাপটপটি কুড়িয়ে পেয়েছিলেন বলে জানিয়েছেন অন্তর। তবে রেলস্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা যাওয়া ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়া যুবককে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ।

নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক জানিয়েছেন, হারানো মালামাল উদ্ধারে গোয়েন্দাসহ পুলিশের একাধিক দল কাজ করেছে। ল্যাপটপটি উদ্ধার করা গেলেও ক্যামেরা ও অন্যান্য কাগজপত্র এখনো পাওয়া যায়নি। মূল অভিযুক্তকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। তাঁকে ধরিয়ে দিতে সহায়তাকারী ও সঠিক তথ্যদাতাদের পুরস্কার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে। এ জন্য শনিবার রাতে নাটোর রেলওয়ে স্টেশনের গুরুত্বপূর্ণ স্থানে অভিযুক্তের ছবি সংবলিত পোস্টার লাগানো হয়।

পুলিশের সঙ্গে ফোনে কথা বলে ল্যাপটপটি নিজের বলে শনাক্ত করেছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। ল্যাপটপ উদ্ধারের খবর পেয়ে তিনি আনন্দ প্রকাশ করেন।

ঘটনার সূত্রপাত গত ৭ অক্টোবর। বগুড়ার ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন শেষে সান্তাহার হয়ে নাটোর রেলস্টেশনে আসেন ক্রিল। এ সময় হলুদ ভেস্ট পরা এক যুবক নিজেকে রেলকর্মী পরিচয় দিয়ে তাঁর সঙ্গে সখ্য গড়ে তোলেন। পরে এটিএম বুথ থেকে টাকা তুলতে যাওয়ার আগে নিজের ব্যাগটি ওই যুবকের কাছে রেখে যান পর্যটক। ফিরে এসে ব্যাগ ও যুবক কাউকেই পাননি তিনি। ব্যাগে ল্যাপটপ, ক্যামেরাসহ মূল্যবান মালামাল ছিল। এ ঘটনায় নাটোর সদর থানায় সাধারণ ডায়েরি করেন ক্রিল।
সানা/আপ্র/১২/১০/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

দুর্গাপূজায় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতে পাশে থাকার আশ্বাস বিএনপির
১২ অক্টোবর ২০২৬

দুর্গাপূজায় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিতে পাশে থাকার আশ্বাস বিএনপির

এস এ খান শিল্টু: মেহেরপুরে শারদীয় দুর্গাপূজা অবাধ, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে উদযাপনের লক্ষ্যে আ...

তারাগঞ্জে মাদক সেবনে তিনজনের কারাদণ্ড ও অর্থদণ্ড
১২ অক্টোবর ২০২৬

তারাগঞ্জে মাদক সেবনে তিনজনের কারাদণ্ড ও অর্থদণ্ড

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদক সেবনের দায়ে তিন ব্যক্তি...

টাঙ্গাইল পুলিশ লাইন্সে জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি
১২ অক্টোবর ২০২৬

টাঙ্গাইল পুলিশ লাইন্সে জেলা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি

মোঃ আকরাম হোসেন: পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি ও সবুজের বিস্তার ঘটানোর লক্ষ্যে টাঙ্গাইল পুলিশ লাইন্...

অসচ্ছল মানুষের পাশে থাকবে চট্টগ্রাম জেলা পরিষদ: প্রশাসক
১২ অক্টোবর ২০২৬

অসচ্ছল মানুষের পাশে থাকবে চট্টগ্রাম জেলা পরিষদ: প্রশাসক

আর্থিক সংকটে কেউ যেন চিকিৎসা থেকে বঞ্চিত না হন কিংবা অর্থের অভাবে পড়াশোনা বন্ধ করতে বাধ্য না হন, সে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে