গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

‘লাভ অ্যান্ড ওয়ার’-এ রণবীরের ‘অ্যানিমেল’ লুকের ছাপ!

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৪ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:৪৭ এএম ২০২৬
‘লাভ অ্যান্ড ওয়ার’-এ রণবীরের ‘অ্যানিমেল’ লুকের ছাপ!
ছবি

ছবি সংগৃহীত

সঞ্জয় লীলা বানসালির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম পোস্টার প্রকাশ পেয়েছে। রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল অভিনীত এই পিরিয়ড ড্রামার পোস্টারে রণবীরকে দেখা গেছে রক্তাক্ত হাতে! পোস্টার প্রকাশের পর থেকেই তার লুকে ‘অ্যানিমেল’ সিনেমার ছাপ খুঁজে পাচ্ছেন অনেকেই। 

 

রণবীরের জন্মদিন সামনে রেখে বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পোস্টারটি প্রকাশ করেছে বানসালি প্রোডাকশনস। 

 

পোস্টারে সাদা শার্ট পরা রণবীরকে একটি নীল গাড়ির ভেতরে বসে থাকতে দেখা যায়। তার বাঁ হাত গাড়ির বাইরে ঝুলছে। হাতে গুলির আঘাতের চিহ্ন এবং রক্ত দেখা যাচ্ছে। পরবর্তীতে সিনেমাটির আরও একটি পোস্টার প্রকাশ করা হয়। সেখানে একই নীল গাড়িতে রক্তাক্ত অবস্থায় রণবীরকে সামনে থেকে দেখা যায়। ক্যামেরার দিকে সরাসরি তাকিয়ে থাকা তার অভিব্যক্তিতেও রয়েছে তীব্রতা। 

 

যুদ্ধের পটভূমিতে নির্মিত ‘লাভ অ্যান্ড ওয়ার’কে একটি মহাকাব্যিক প্রেমের গল্প হিসেবে তুলে ধরা হয়েছে। সিনেমাটিতে প্রথমবারের মতো সঞ্জয় লীলা বানসালির সঙ্গে কাজ করছেন ভিকি কৌশল।

 


২০২৪ সালের জানুয়ারিতে ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর ঘোষণা দেওয়া হয়েছিল। শুরুতে ২০২৫ সালের বড়দিনে মুক্তির কথা থাকলেও পরে মুক্তির তারিখ পিছিয়ে মার্চ ২০২৬ করা হয়। এরপর আবারও পরিবর্তন করে সিনেমাটির নতুন মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে ২১ জানুয়ারি ২০২৭। 

 

‘লাভ অ্যান্ড ওয়ার’-এর মাধ্যমে ‘সাওয়ারিয়া’ (২০০৭)-এর প্রায় ১৯ বছর পর বানসালির সঙ্গে আবারও জুটি বাঁধছেন রণবীর। অন্যদিকে আলিয়া এর আগে বানসালির ‘গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি’ সিনেমায় কাজ করেছেন। ২০২২ সালের এই সিনেমাটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছিল। 

 

রণবীরকে সামনে ‘রামায়ণ’ সিনেমায় দেখা যাবে। নীতেশ তিওয়ারি পরিচালিত ছবিটি দুই পর্বে মুক্তি পাওয়ার কথা- প্রথমটি ২০২৬ সালের দীপাবলিতে এবং দ্বিতীয়টি ২০২৭ সালের দীপাবলিতে। এ ছাড়া ‘অ্যানিমেল’-এর সিক্যুয়েল ‘অ্যানিমেল পার্ক’-ও রয়েছে তার হাতে। 

ভিকি কৌশলকে সর্বশেষ দেখা গেছে লক্ষ্মণ উতেকরের ঐতিহাসিক সিনেমা ‘ছাভা’-তে। টেলিগ্রাফ

ডিসি | আপ্র | ২৪-০৯-২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সম্পদ কমলেও শীর্ষস্থানে শাহরুখ খান
২৪ সেপ্টেম্বর ২০২৬

সম্পদ কমলেও শীর্ষস্থানে শাহরুখ খান

এক বছরে আনুমানিক সম্পদ কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি। তবু ভারতের সবচেয়ে ধনী অভিনেতার জায়গাটি ধরে রেখেছ...

‘লং ড্রাইভ’-এ যাবেন জনপ্রিয় তারকারা
২৪ সেপ্টেম্বর ২০২৬

‘লং ড্রাইভ’-এ যাবেন জনপ্রিয় তারকারা

‘আয়নাবাজি’ খ্যাত অভিনেত্রী মাসুমা রহমান নাবিলার সঞ্চালনায় আসছে নতুন কার-কাস্ট শো ‘লং ড্রাইভ’। এতে অত...

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট
২৪ সেপ্টেম্বর ২০২৬

ইতিহাস গড়তে যাচ্ছেন টেলর সুইফট

সংগীতদুনিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ মঞ্চ ‘এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস (ভিএমএ)’ ২০২৬-এ নতুন ইতিহাস র...

বিয়েতে অহেতুক খরচ না করে অসহায়দের দিন: শ্রুতি
২৪ সেপ্টেম্বর ২০২৬

বিয়েতে অহেতুক খরচ না করে অসহায়দের দিন: শ্রুতি

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী শ্রুতি হাসান। জীবনে একাধিক সম্পর্কে জড়ালেও এখনো বিয়ের পিঁড়িতে বসেনন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে