গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

মেনু

বোমা-সন্ত্রাস করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরানোর চেষ্টা: আইনমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১৮ পিএম, ১৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ২২:২০ এএম ২০২৬
বোমা-সন্ত্রাস করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফেরানোর চেষ্টা: আইনমন্ত্রী
ছবি

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান

বোমা-সন্ত্রাস করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, যারা বোমা-সন্ত্রাসের মাধ্যমে ভয় দেখিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে বাংলাদেশে ফুলের পাপড়ি বিছিয়ে ফিরিয়ে আনার চেষ্টা করছেন, তাঁরা মনে হয় এখনো বাংলাদেশের মানুষকে চেনেন না।

শুক্রবার (১৩ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে ঢাকার ঝিনাইদহ সাংবাদিক ফোরামের বিশেষ সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছেন। সেই পথে সব অপশক্তির বিরুদ্ধে তাঁরা মাঠে রয়েছেন। বাংলাদেশের মানুষ কোনোভাবেই ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে এ দেশের মাটিতে রাজনীতি কিংবা সন্ত্রাস করার সুযোগ দেবে না।

তিনি বলেন, যারা বোমা হামলা করছেন, তাঁদের অনেকে ইতোমধ্যে গ্রেফতার হয়েছেন। এই সন্ত্রাসী চক্রে কারা এবং কীভাবে জড়িত, সে বিষয়ে তাঁদের কাছে সব তথ্য রয়েছে। সন্ত্রাসের পথ কারা বেছে নিয়েছে, তা মানুষকে দেখার আহ্বান জানান তিনি।

দেশের অগ্রগতি প্রসঙ্গে মো. আসাদুজ্জামান বলেন, বাংলাদেশ অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিকভাবে বিশ্বদরবারে যেভাবে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে, সেই অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলে তাঁরা মনে করেন।

সাংবাদিকদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, সত্য, ন্যায়, মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কলম ধরতে হবে। একই সঙ্গে সরকারের ভালো কাজের চিত্রও তুলে ধরতে হবে। তিনি দাবি করেন, গত নয় মাসে সরকার কোনো বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা গুমের পথে হাঁটেনি। পুলিশ বাদী হয়ে মিথ্যা মামলা করার সংস্কৃতি থেকেও বেরিয়ে আসার চেষ্টা করেছে।

তিনি আরো বলেন, সম্প্রতি একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার পক্ষ থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তাদের সঙ্গে আলোচনায় সরকারের এসব পদক্ষেপের কথা তুলে ধরেছেন। সরকারের ভালো ও নেতিবাচক- দুই ধরনের কাজই সঠিক তথ্যের ভিত্তিতে প্রকাশ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, রাতারাতি সবকিছু পরিবর্তন করা সম্ভব নয়।

আইনমন্ত্রী বলেন, সরকারের কার্যক্রমে কোনো নেতিবাচক দিক থাকলে সেটিও সাংবাদিকদের তুলে ধরা উচিত। সঠিক তথ্যের ভিত্তিতে সাংবাদিকদের প্রতিবেদন সরকারকে এগিয়ে যেতে সহযোগিতা করবে। সরকারের স্বচ্ছতা ও সততার বিষয়ে তাঁরা সচেতন বলেও মন্তব্য করেন তিনি।

ঝিনাইদহ সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহনাজ বেগম পলির সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন, জ্যেষ্ঠ সাংবাদিক খাইরুল আলম বকুল, ফোরামের জ্যেষ্ঠ সহসভাপতি মো. কবির হোসেন, জ্যেষ্ঠ সদস্য ও এটিএন নিউজের নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমান, অর্থ সম্পাদক মাসুম বিল্লাহ এবং দপ্তর সম্পাদক রুবেল পারভেজসহ অন্যরা।
সানা/আপ্র/১৩/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিমানবন্দর সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত
১৩ নভেম্বর ২০২৬

বিমানবন্দর সড়কে দুই মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর বিমানবন্দর সড়কে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৩ নভেম...

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে আরো ৫০ জনের সুযোগ
১৩ নভেম্বর ২০২৬

বিনা খরচে মালয়েশিয়ায় চাকরি, লটারিতে আরো ৫০ জনের সুযোগ

সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রমে আরো ৫০ জন প্রার্থীকে সাক্...

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে সংসদ ভবনে স্মরণসভা
১৩ নভেম্বর ২০২৬

খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে সংসদ ভবনে স্মরণসভা

বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আগামী ২৮ ড...

সৌদি আরবের আহ্বানে যুদ্ধে পাশে থাকবে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান
১৩ নভেম্বর ২০২৬

সৌদি আরবের আহ্বানে যুদ্ধে পাশে থাকবে বাংলাদেশের ১৮ কোটি মুসলমান

বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে