গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ১১৮৩

স্বাস্থ্য ডেস্ক

স্বাস্থ্য ডেস্ক

প্রকাশিত: ১৬:২৫ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:২৫ এএম ২০২৬
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, শনাক্ত ১১৮৩
ছবি

ছবি সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ১৮৩ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া নিশ্চিত হাম আক্রান্ত হিসেবে নতুন করে ১০০ জন রোগী শনাক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্রের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত দেশজুড়ে হামের সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৮৪ হাজার ৬৩২ জনে। এর মধ্যে এখন পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২০ হাজার ৯৫১ জন।

এছাড়া, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট এক লাখ ৬৩ হাজার ১৫৩ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে এক লাখ ৫৬ হাজার ৭৪৪ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

একই সময়ে দেশে সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৮০ জনে। আর নিশ্চিত হাম রোগে এ পর্যন্ত ১০১ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টার তথ্য পর্যালোচনায় দেখা যায়, ঢাকা ও সিলেট বিভাগে হামের প্রকোপ ও মৃত্যুর সংখ্যা বেশি। এ সময়ে ঢাকা বিভাগে তিনজন এবং সিলেট বিভাগে দুজন মারা গেছেন।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪৪২ জন এবং সিলেট বিভাগে ১৫৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ২৪৩ জন, বরিশাল বিভাগে ১৩০ জন, খুলনা বিভাগে ১০৩ জন, ময়মনসিংহ বিভাগে ৭২ জন, রাজশাহী বিভাগে ২৮ জন এবং রংপুর বিভাগে নয়জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন।

এসি/আপ্র/২৪/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৮২
২৪ সেপ্টেম্বর ২০২৬

দেশে ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৭৮২

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হ...

ডেঙ্গু জ্বরে শরীরের অন্যতম বড় ঝুঁকি পানিশূন্যতা
২৪ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু জ্বরে শরীরের অন্যতম বড় ঝুঁকি পানিশূন্যতা

স্বাস্থ্য প্রতিদিন===

ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা
২৪ সেপ্টেম্বর ২০২৬

ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা

ক্রমশ ভয়ংকর হয়ে উঠছে বাংলাদেশের ডেঙ্গু পরিস্থিতি। সাম্প্রতিক বছরগুলোতে এডিস মশাবাহিত এই রোগটিতে আক্র...

সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১০৪ মৃত্যু, ৮ মাসের মোট মৃত্যুকেও ছাড়ালো
২৩ সেপ্টেম্বর ২০২৬

সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১০৪ মৃত্যু, ৮ মাসের মোট মৃত্যুকেও ছাড়ালো

দেশে ডেঙ্গুর প্রকোপ ভয়াবহভাবে বাড়ছে। চলতি সেপ্টেম্বর মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৪ জন, য...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে