গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১১ অক্টোবর ২০২৬

মেনু

স্যাটেলাইটের পর মোবাইল অপারেটর হতে চায় স্পেসএক্স

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২০:৪৭ পিএম, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:০৩ এএম ২০২৬
স্যাটেলাইটের পর মোবাইল অপারেটর হতে চায় স্পেসএক্স
ছবি

মহাকাশ থেকে সরাসরি মোবাইল নেটওয়ার্ক দেওয়ার ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে গেল মাস্কের স্পেসএক্স -ছবি স্পেসএক্স

স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবার পর এবার যুক্তরাষ্ট্রের মোবাইল বাজারে বড় অপারেটর হিসেবে আত্মপ্রকাশের পরিকল্পনা করছে ইলন মাস্কের মহাকাশ গবেষণা কোম্পানি স্পেসএক্স। এ লক্ষ্যে গ্রেইন ম্যানেজমেন্টের যুক্তরাষ্ট্রজুড়ে থাকা ৮০০ মেগাহার্টজ স্পেকট্রাম পোর্টফোলিওর শতভাগ অধিগ্রহণের চুক্তি করেছে প্রতিষ্ঠানটি। এই স্পেকট্রাম হাতে পেলে স্টারলিংকের মোবাইল সেবা সম্প্রসারণের পথে বড় একটি প্রযুক্তিগত বাধা দূর হবে বলে জানিয়েছে স্পেসএক্স।

প্রতিবেদনে বলা হয়েছে, স্পেসএক্সের সঙ্গে হওয়া চুক্তিতে ৮০০ মেগাহার্টজ ব্যান্ডের জোড়ায় ব্যবহৃত স্পেকট্রামের সর্বোচ্চ ১৪ মেগাহার্টজ পর্যন্ত বিস্তৃত একটি নিম্ন-কম্পাঙ্কের স্পেকট্রাম লাইসেন্স পোর্টফোলিও অন্তর্ভুক্ত রয়েছে। তবে অধিগ্রহণটি এখনো যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশনের অনুমোদনের অপেক্ষায় আছে।

স্পেসএক্সের ভাষ্য, এই নিম্ন-কম্পাঙ্কের স্পেকট্রাম ব্যবহারের সুযোগ পেলে যুক্তরাষ্ট্রে স্টারলিংককে বড় পরিসরের মোবাইল অপারেটর হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে প্রধান প্রযুক্তিগত বাধা দূর হবে। বিশেষ এই স্পেকট্রাম দেয়াল ও অন্যান্য প্রতিবন্ধকতা ভেদ করে মোবাইল সংকেত পৌঁছাতে সহায়তা করবে। ফলে ঘরের ভেতরেও নির্ভরযোগ্য মোবাইল সেবা দেওয়া সহজ হবে।

প্রতিষ্ঠিত মোবাইল অপারেটরগুলোর হাতে বিভিন্ন কম্পাঙ্কের বিস্তৃত স্পেকট্রাম থাকলেও নতুন এই অধিগ্রহণ স্টারলিংককে তাদের সেবার শক্তিশালী বিকল্প হিসেবে গড়ে তোলার সুযোগ দেবে। এ ছাড়া, অধিকাংশ মোবাইল যন্ত্রে এই ব্যান্ড সমর্থিত হওয়ায় ফোনের ধরন নির্বিশেষে লাখ লাখ সম্ভাব্য গ্রাহকের কাছে সেবা পৌঁছানোর সুযোগ তৈরি হবে।

গত বছরের শেষ দিকেও ইকোস্টারের কাছ থেকে স্পেকট্রাম লাইসেন্স অধিগ্রহণ করেছিল স্পেসএক্স। ওই লাইসেন্সের মধ্যে যুক্তরাষ্ট্রে মোবাইল ও স্যাটেলাইট যোগাযোগসহ বাণিজ্যিক বেতার সেবায় ব্যবহৃত বিভিন্ন কম্পাঙ্ক অন্তর্ভুক্ত ছিল।

গ্রেইন ম্যানেজমেন্টের কাছ থেকে নতুন স্পেকট্রাম অধিগ্রহণের পর স্পেসএক্স জানিয়েছে, নতুন নিম্ন-কম্পাঙ্কের স্পেকট্রাম এবং দ্বিতীয় প্রজন্মের স্যাটেলাইট বহর ব্যবহার করে স্টারলিংক মোবাইল বিশ্বের প্রথম এমন নেটওয়ার্ক অপারেটর হতে যাচ্ছে, যারা একই সঙ্গে স্যাটেলাইট ও ভূমিভিত্তিক উভয় ধরনের স্পেকট্রাম কাজে লাগাবে।

কোম্পানিটির দাবি, স্টারলিংকের ব্রডব্যান্ড ইন্টারনেট দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলেও গ্রাহকদের নিরবচ্ছিন্ন সংকেত দিতে সহায়তা করবে। নতুন প্রযুক্তি ও স্পেকট্রামের সমন্বয়ে মহাকাশ থেকে সরাসরি মোবাইল নেটওয়ার্ক সেবা দেওয়ার সক্ষমতাও বাড়বে।

এদিকে, সম্প্রতি যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশনস কমিশন স্পেসএক্সকে দুই গিগাহার্টজ স্পেকট্রামের জন্য বিশেষভাবে উপযোগী ১৫ হাজার দ্বিতীয় প্রজন্মের স্টারলিংক মোবাইল স্যাটেলাইট উৎক্ষেপণের অনুমোদন দিয়েছে। স্পেসএক্সের দাবি, নতুন স্যাটেলাইটগুলো বর্তমান প্রজন্মের স্যাটেলাইটের তুলনায় ১০০ গুণ ব্যান্ডউইথ সরবরাহ করতে পারবে। এতে বিশ্বের আরো বেশি অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সেবা পৌঁছে দেওয়া সহজ হবে।
সানা/ডিসি/আপ্র/১১/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জিন থেরাপিতে দৃষ্টিশক্তি ফেরানোর সম্ভাবনা, বলছেন বিজ্ঞানীরা
১০ অক্টোবর ২০২৬

জিন থেরাপিতে দৃষ্টিশক্তি ফেরানোর সম্ভাবনা, বলছেন বিজ্ঞানীরা

জিন থেরাপির মাধ্যমে দৃষ্টিশক্তি আংশিক ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ‘অপ্টোজেনেটিকস’ নাম...

এআইয়ের ছবি, ভিডিও ও অডিও শনাক্তে গুগলের নতুন টুল
১০ অক্টোবর ২০২৬

এআইয়ের ছবি, ভিডিও ও অডিও শনাক্তে গুগলের নতুন টুল

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ও সম্পাদিত ছবি, ভিডিও এবং অডিও শনাক্তের জন্য নতুন ওয়েবভিত্তিক টু...

সাইবার অপরাধ দমনে বাড়ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব
৩০ সেপ্টেম্বর ২০২৬

সাইবার অপরাধ দমনে বাড়ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব

সাইবার অপরাধ দমনে পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা ও দক্ষতা বাড়াতে ডিজিটাল ফরেনসিক ল্যাব ও সাইবার ল্যাবের...

কৃত্রিম বুদ্ধিমত্তাসহ পাঁচ নতুন সুবিধা গুগল ফটোসে
২৯ সেপ্টেম্বর ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তাসহ পাঁচ নতুন সুবিধা গুগল ফটোসে

ছবি সংরক্ষণ, খুঁজে বের করা ও সম্পাদনার কাজ আরো সহজ করতে গুগল ফটোসে যুক্ত হচ্ছে পাঁচটি নতুন সুবিধা। ক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে