গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মেনু

এআইয়ের ছবি, ভিডিও ও অডিও শনাক্তে গুগলের নতুন টুল

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ০০:৩৩ পিএম, ১০ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:০৪ এএম ২০২৬
এআইয়ের ছবি, ভিডিও ও অডিও শনাক্তে গুগলের নতুন টুল
ছবি

টুলটি ব্যবহারে কোনো ফি না লাগলেও ব্যবহারকারীদের গুগল, ওপেনএআই বা অ্যাপল অ্যাকাউন্টে লগইন করতে হবে -ছবি গুগল

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ও সম্পাদিত ছবি, ভিডিও এবং অডিও শনাক্তের জন্য নতুন ওয়েবভিত্তিক টুল উন্মুক্ত করেছে গুগল। ‘সিন্থআইডি ডিটেক্টর’ নামের এ টুলের মাধ্যমে ব্যবহারকারীরা বিভিন্ন এআই প্রযুক্তিতে তৈরি কনটেন্টে গুগলের সিন্থআইডি জলছাপ রয়েছে কি না, তা পরীক্ষা করতে পারবেন।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের প্রতিবেদনে বলা হয়েছে, গুগল, ওপেনএআই, এনভিডিয়া ও ‘কাকেও’-এর এআই টুল দিয়ে তৈরি ছবি, ভিডিও ও অডিও শনাক্ত করতে পারবে এ টুল। এটি ব্যবহারে কোনো ফি লাগবে না। তবে ব্যবহারকারীদের গুগল, ওপেনএআই অথবা অ্যাপল অ্যাকাউন্ট দিয়ে লগইন করতে হবে।


অ্যাপলের এআই সুবিধা, বিশেষ করে ‘ইমেজ প্লেগ্রাউন্ড’-এর মাধ্যমে তৈরি ছবি শনাক্ত করতে সক্ষম প্রথম দিকের টুলগুলোর একটি হতে পারে সিন্থআইডি ডিটেক্টর। গুগল জানিয়েছে, অ্যাপল ইন্টেলিজেন্সের মাধ্যমে তৈরি ও সম্পাদিত ছবি শনাক্তের সুবিধা শিগগিরই এতে যুক্ত করা হবে।

এক বছরেরও বেশি সময় ধরে সিন্থআইডি ডিটেক্টর নিয়ে কাজ করছে গুগল। এর আগের সংস্করণগুলো সাংবাদিক ও অন্যান্য গণমাধ্যমকর্মীর ব্যবহারের জন্য সহজলভ্য করেছিল প্রতিষ্ঠানটি। এবার সাধারণ ব্যবহারকারীদের জন্যও টুলটি উন্মুক্ত করা হয়েছে। সিন্থআইডি ডটকম ওয়েবসাইটে গিয়ে যে কেউ কনটেন্ট পরীক্ষা করতে পারবেন।

গুগলের ‘সার্কেল টু সার্চ’ সুবিধা এবং জেমিনাই অ্যাপের মতো সেবাতেও সিন্থআইডি জলছাপ ও সিটুপিএ কনটেন্ট ক্রেডেনশিয়াল শনাক্তের ব্যবস্থা রয়েছে। তবে আলাদা ওয়েবসাইট চালু হওয়ায় এসব সুবিধা ব্যবহার করা আরো সহজ হবে। বিশেষ করে যারা গুগলের বিভিন্ন এআই টুল ব্যবহার করেন না, তাঁদের জন্য এটি সহায়ক হতে পারে।

তবে সিন্থআইডি ডিটেক্টরের কিছু সীমাবদ্ধতাও রয়েছে। বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান এআই কনটেন্টে জলছাপ দেওয়ার ক্ষেত্রে আলাদা মানদণ্ড ব্যবহার করায় টুলটি দিয়ে সব এআই-নির্মিত কনটেন্ট শনাক্ত করা সম্ভব নয়। কিছু পরিস্থিতিতে কনটেন্ট থেকে জলছাপ মুছে ফেলাও সম্ভব।

এ ছাড়া কোনো কনটেন্ট সম্পূর্ণ এআই দিয়ে তৈরি, নাকি শুধু এআইয়ের সাহায্যে সম্পাদনা করা হয়েছে, তা আলাদা করে শনাক্ত করতে পারে না টুলটি। কনটেন্টের কোন অংশ কৃত্রিমভাবে তৈরি হয়েছে বা ঠিক কীভাবে সেটি তৈরি করা হয়েছে, সে সম্পর্কেও বিস্তারিত তথ্য দেয় না।

এআই দিয়ে তৈরি কনটেন্ট যাচাইয়ের ক্ষেত্রে এ ধরনের প্রযুক্তি গুরুত্বপূর্ণ অগ্রগতি হলেও এখনো পুরোপুরি নির্ভরযোগ্য কোনো সর্বজনীন শনাক্তকরণব্যবস্থা তৈরি হয়নি। বিভিন্ন টুল নির্দিষ্ট প্রযুক্তি ও জলছাপের ওপর নির্ভর করে কাজ করায় তাদের শনাক্ত করার সক্ষমতাও সীমিত।

এদিকে, মেটা নিজস্ব ওয়েবভিত্তিক শনাক্তকরণ টুল নিয়ে পরীক্ষা চালাচ্ছে। প্রতিষ্ঠানটির সর্বশেষ ‘মিউজ ইমেজ’ মডেল দিয়ে তৈরি বা সম্পাদিত ছবি শনাক্ত করতে পারলেও অন্য প্রতিষ্ঠানের প্রযুক্তিতে তৈরি ছবি কিংবা নিজেদের পুরোনো মডেলের সব ছবি শনাক্ত করতে পারে না এ ব্যবস্থা।

ভবিষ্যতে সিন্থআইডির আওতায় আরো বেশি প্রতিষ্ঠানের প্রযুক্তি যুক্ত করার পরিকল্পনা রয়েছে গুগলের। এর আগে প্রতিষ্ঠানটি এআই দিয়ে তৈরি কনটেন্টে জলছাপ শনাক্তের ক্ষেত্রে ‘ইলেভেনল্যাবস’-এর সমর্থন যুক্ত করার কথা জানিয়েছিল।

গুগল তাদের ওয়েবসাইটে বলেছে, আরো বেশি এআই-নির্মিত ছবি, ভিডিও ও অডিও শনাক্তের সুযোগ তৈরি করতে বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা ক্রমাগত বাড়ানো হচ্ছে।
সানা/আপ্র/৯/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জিন থেরাপিতে দৃষ্টিশক্তি ফেরানোর সম্ভাবনা, বলছেন বিজ্ঞানীরা
১০ অক্টোবর ২০২৬

জিন থেরাপিতে দৃষ্টিশক্তি ফেরানোর সম্ভাবনা, বলছেন বিজ্ঞানীরা

জিন থেরাপির মাধ্যমে দৃষ্টিশক্তি আংশিক ফিরিয়ে আনা সম্ভব বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। ‘অপ্টোজেনেটিকস’ নাম...

সাইবার অপরাধ দমনে বাড়ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব
৩০ সেপ্টেম্বর ২০২৬

সাইবার অপরাধ দমনে বাড়ছে ডিজিটাল ফরেনসিক ল্যাব

সাইবার অপরাধ দমনে পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা ও দক্ষতা বাড়াতে ডিজিটাল ফরেনসিক ল্যাব ও সাইবার ল্যাবের...

কৃত্রিম বুদ্ধিমত্তাসহ পাঁচ নতুন সুবিধা গুগল ফটোসে
২৯ সেপ্টেম্বর ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তাসহ পাঁচ নতুন সুবিধা গুগল ফটোসে

ছবি সংরক্ষণ, খুঁজে বের করা ও সম্পাদনার কাজ আরো সহজ করতে গুগল ফটোসে যুক্ত হচ্ছে পাঁচটি নতুন সুবিধা। ক...

নিরাপত্তা পরীক্ষায় উদ্বেগ, নতুন কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল প্রকাশ স্থগিত
২৯ সেপ্টেম্বর ২০২৬

নিরাপত্তা পরীক্ষায় উদ্বেগ, নতুন কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল প্রকাশ স্থগিত

নিরাপত্তা পরীক্ষায় উদ্বেগজনক আচরণ শনাক্ত হওয়ায় নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তার মডেল প্রকাশের পরিকল্পন...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 ঘন্টা আগে