গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ১০ অক্টোবর ২০২৬

মেনু

বদরগঞ্জে এনসিপির দপ্তর সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০০:৪৪ পিএম, ১০ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:০৩ এএম ২০২৬
বদরগঞ্জে এনসিপির দপ্তর সম্পাদককে কারণ দর্শানোর নোটিশ
ছবি

ফিরোজ সরকার

মাহাবুব রহমান বিপ্লব, বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বদরগঞ্জ উপজেলা শাখার দপ্তর সম্পাদক ফিরোজ সরকারকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ, দায়িত্ব পালনে অবহেলা এবং দলীয় কার্যক্রমে বাধা দেওয়ার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) উপজেলা শাখার পক্ষ থেকে এ নোটিশ জারি করা হয়।

উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক নূরুল আরেফিন স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ফিরোজ সরকারের বিরুদ্ধে দলীয় কর্মীদের সঙ্গে অসদাচরণ, গালাগাল, দলের গোপনীয় তথ্য বাইরে প্রকাশ এবং নেতৃত্বের নির্দেশনা অমান্য করার মতো গুরুতর অভিযোগ রয়েছে।

নোটিশে আরো বলা হয়েছে, তাঁর বিরুদ্ধে কেন স্থায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে সন্তোষজনক ব্যাখ্যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে জেলা আহ্বায়ক আল মামুন ও সদস্যসচিব আবু রেজার কাছে লিখিতভাবে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে জবাব দিতে ব্যর্থ হলে পরবর্তী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে ফিরোজ সরকার বলেন, “দলের মধ্যে আমি প্রতিবাদী ও হক কথা বলি। এ জন্য স্থানীয় নেতারা জেলা নেতাদের কাছে উল্টাপাল্টা বুঝিয়ে আমাকে শোকজ করেছেন।”
সানা/আপ্র/১০/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

‘বুকের ভেতর আগলে রেখেছিলাম’, মেয়ের লাশ দেখে মায়ের আহাজারি
১০ অক্টোবর ২০২৬

‘বুকের ভেতর আগলে রেখেছিলাম’, মেয়ের লাশ দেখে মায়ের আহাজারি

‘আমি গরিব হলে কী হবে, তোকে তো সোনা দিয়ে মুড়িয়ে রেখেছি। কোনো দিন ফুলের টোকাও লাগতে দিইনি। বুকের ভেতর...

ধানক্ষেতে স্কুলছাত্রী হত্যার তদন্তে নতুন তথ্য, মোবাইল উদ্ধার
১০ অক্টোবর ২০২৬

ধানক্ষেতে স্কুলছাত্রী হত্যার তদন্তে নতুন তথ্য, মোবাইল উদ্ধার

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে ১৫ বছর বয়সী স্কুলছাত্রীর মরদেহ উদ্ধারের ঘটনায় তদন্তে নতুন তথ্য সামন...

প্রধানমন্ত্রীর পাঠানো ছবি দেখে বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী
০৯ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর পাঠানো ছবি দেখে বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী

ময়মনসিংহ নগরের বাঁশবাড়ি কলোনির দেয়ালে দেয়ালে এখন শোভা পাচ্ছে নানা প্রজাতির ফুল ও পাতাবাহারের গাছ। অব...

প্রধান শিক্ষককে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, পাল্টা মামলা
০৯ অক্টোবর ২০২৬

প্রধান শিক্ষককে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, পাল্টা মামলা

মোস্তফা কাদের, বরগুনা: বরগুনা শহরতলীর দক্ষিণ মনসাতলী এলাকার পূর্ব ধুপতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 ঘন্টা আগে