গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

পোড়া গন্ধ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ গেল ৯ জনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১১:২৪ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২৩:০১ এএম ২০২৬
পোড়া গন্ধ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ গেল ৯ জনের
ছবি

ছবি সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় যমুনা এক্সপ্রেসওয়েতে চলন্ত একটি স্লিপার বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী ও আটজন পুরুষ। আগুন থেকে বাঁচতে কয়েকজন যাত্রী চলন্ত বাস থেকে লাফিয়ে পড়েন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, বুধবার রাত সাড়ে ১১টার দিকে দিল্লি থেকে মহোবা যাওয়ার পথে যমুনা এক্সপ্রেসওয়ের নোয়ডা-আগ্রা রুটের ৩৩ কিলোমিটারের কাছে বাসটিতে আগুন লাগে। ওই সময় বাসটিতে প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, আগুন লাগার আগে বাসের চালকের কেবিন থেকে পোড়া গন্ধ পান কয়েকজন যাত্রী। তারা বিষয়টি চালক ও কনটাক্টরকে জানালেও অভিযোগ রয়েছে, তারা বিষয়টিকে গুরুত্ব দেননি। যাত্রীদের অভিযোগ, চালক বাস থামিয়ে পরীক্ষা না করে কেবিনে বসে বিড়ি-সিগারেট পান করতে থাকেন।

এর কিছুক্ষণ পর চালকের আসনের কাছে আগুন জ্বলে ওঠে। যাত্রীরা বাস থামানোর জন্য চিৎকার করলেও শুরুতে চালক ও কনটাক্টর বাস থামাতে অস্বীকৃতি জানান এবং যাত্রীদের হুমকি দেন বলে এফআইআরে উল্লেখ করা হয়েছে।

পরিস্থিতি দ্রুত ভয়াবহ হয়ে উঠলে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। মুহূর্তেই কেবিন ঘন ধোঁয়ায় ভরে যায়। পরে চালক ও কনটাক্টর বাস ছেড়ে পালিয়ে যান বলে অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজন ও যাত্রীরা আগুন নেভানোর চেষ্টা করেন এবং জানালা ভেঙে আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চালান।

এক যাত্রী জানান, তিনি বাসে ঘুমিয়ে ছিলেন। আগুন লাগার খবর পেয়ে তাকে জাগিয়ে তোলা হয়। বাসের ভেতর তখন প্রচণ্ড ধোঁয়া ছিল এবং বের হওয়ার পথ খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে আতঙ্কের মধ্যেই কোনোমতে বাস থেকে বেরিয়ে আসেন তিনি।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এ ঘটনায় সুনীল কুমার নামে এক যাত্রীর অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে।

এদিকে মর্মান্তিক এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। ভুক্তভোগী পরিবারগুলোকে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।

এসি/আপ্র/২৪/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

আরও কর্মী ছাঁটাই করছে বিবিসি
২৪ সেপ্টেম্বর ২০২৬

আরও কর্মী ছাঁটাই করছে বিবিসি

তীব্র ‘আর্থিক চাপের’ মুখে ব্যাপক ব্যয় সংকোচন নীতির অংশ হিসেবে ক্রীড়া বিভাগ থেকে অন্তত ৪১টি পদ বিলুপ্...

বড় চুক্তির লক্ষ্যে বাণিজ্যযুদ্ধে বিরতির মেয়াদ বাড়াল যুক্তরাষ্ট্র ও চীন
২৪ সেপ্টেম্বর ২০২৬

বড় চুক্তির লক্ষ্যে বাণিজ্যযুদ্ধে বিরতির মেয়াদ বাড়াল যুক্তরাষ্ট্র ও চীন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে বৃহস্পতিবারের বহুল...

যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প
২৪ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রে পৌঁছালেন জিনপিং, স্বাগত জানালেন ট্রাম্প

নিজেদের প্রধান অর্থনৈতিক ও বাণিজ্যিক প্রতিদ্বন্দ্বী দেশ যুক্তরাষ্ট্রে গিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জ...

স্বাস্থ্য খাত আধুনিকায়নে গেটস ফাউন্ডেশনের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা
২৪ সেপ্টেম্বর ২০২৬

স্বাস্থ্য খাত আধুনিকায়নে গেটস ফাউন্ডেশনের সঙ্গে প্রধানমন্ত্রীর আলোচনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে গেটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক সুজম্যানের বৈঠক হ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে