গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

৭ শর্ত পূরণে হরমুজ প্রণালি খুলবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৪৮ পিএম, ০৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:০৬ এএম ২০২৬
৭ শর্ত পূরণে হরমুজ প্রণালি খুলবে ইরান
ছবি

ছবি সংগৃহীত

সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি পুনরায় খোলা হবে না বলে জানিয়েছে ইরান।

দেশটির সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের কালিবাফ রোববার (৪ অক্টোবর) এ কথা জানিয়েছেন।

ইরানের সংবাদমাধ্যম নূরনিউজকে দেওয়া বক্তব্যে কালিবাফ বলেন, জুনে যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া একটি অন্তর্বর্তী সমঝোতায় ইরানের পক্ষ থেকে সাতটি শর্ত দেওয়া হয়েছিল। ওই শর্তগুলো পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি খোলার প্রশ্নই নেই।

তিনি বলেন, গণমাধ্যমে যুক্তরাষ্ট্র ভিন্ন ধরনের বক্তব্য দিলেও সম্প্রতি একজন মধ্যস্থতাকারীর মাধ্যমে ওয়াশিংটন কিছু প্রস্তাব দিয়েছে। তবে ইরান আর বিষয়টি দীর্ঘায়িত করা কিংবা একতরফা শর্ত চাপিয়ে দেওয়ার সুযোগ দেবে না।

কালিবাফ আরো বলেন, হরমুজ প্রণালি খোলার বিষয়ে ইরানের অবস্থান স্পষ্ট ও দৃঢ়। ইসলামাবাদ সমঝোতা স্মারের ভিত্তিতে নির্ধারিত সাতটি শর্ত পূরণ হলেই প্রণালি খোলার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছেন, ওয়াশিংটন তেহরানের দেওয়া প্রস্তাব মেনে নিলে সাত দিনের মধ্যেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব।

রোববার তেহরানে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকদের সঙ্গে বৈঠকে আরাকচি বলেন, প্রণালি পুনরায় খোলার জন্য ইরান তাদের শর্তগুলো স্পষ্টভাবে জানিয়েছে। এসব শর্তের সঙ্গে যুক্তরাষ্ট্রের মেনে নেওয়া কিছু প্রতিশ্রুতিও জড়িত।

আরাকচি বলেন, তেহরান আশা করছে ওয়াশিংটন কূটনীতির পথ বেছে নেবে। তবে যুক্তরাষ্ট্র আবার সামরিক পদক্ষেপের দিকে গেলে ইরানও জবাব দিতে প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র যদি আবার সামরিক সমাধানের পথে এগোয়, তাহলে এবার ইরান আগের চেয়েও বেশি প্রস্তুত থাকবে এবং নিজেদের রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেবে।

সূত্র: রয়টার্স

এসি/আপ্র/০৪/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ট্রাম্পের ‘এআই সম্রাট’ জে ক্লেটন, নেতৃত্বে বিশেষ কার্যদল
০৪ অক্টোবর ২০২৬

ট্রাম্পের ‘এআই সম্রাট’ জে ক্লেটন, নেতৃত্বে বিশেষ কার্যদল

কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি ও সম্ভাবনা পর্যালোচনায় নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনা...

দুই দেওয়ালের মাঝে আটকা ৭০ বছরের বৃদ্ধ, ভাইরাল উদ্ধারের ভিডিও
০৪ অক্টোবর ২০২৬

দুই দেওয়ালের মাঝে আটকা ৭০ বছরের বৃদ্ধ, ভাইরাল উদ্ধারের ভিডিও

দুই বাড়ির দেওয়ালের মাঝে আটকে ছিলেন ৭০ বছর বয়সী বৃদ্ধ। বহু চেষ্টাতেও বের হতে পারেননি। শেষ পর্যন্ত উদ্...

বাংলাদেশিদের গড় আয়ু ভারত-পাকিস্তানের চেয়ে বেশি
০৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশিদের গড় আয়ু ভারত-পাকিস্তানের চেয়ে বেশি

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ তথ্য অনুযায়ী, পাকিস্তানি ও ভারতীয়দের তুলনায় বাংলাদেশিদের গড় আয়ু বেশি...

করোনার ধাক্কা কাটিয়ে বাড়ছে মানুষের গড় আয়ু
০৩ অক্টোবর ২০২৬

করোনার ধাক্কা কাটিয়ে বাড়ছে মানুষের গড় আয়ু

বিশ্বজুড়ে মানুষের গড় আয়ু আবারো বাড়ছে। করোনাভাইরাস মহামারির কারণে যে ধাক্কা লেগেছিল, তা অনেকটাই কাটিয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 19 ঘন্টা আগে