গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৪:০৪ পিএম, ০৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৪:৫৫ এএম ২০২৬
ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

ক্রীড়া কার্ডপ্রাপ্ত খেলোয়াড়দের ভাতা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। পারফরম্যান্সের ভিত্তিতে প্রতি চার মাস পরপর ক্রীড়াবিদদের মূল্যায়ন করে তালিকা হালনাগাদ করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।

রোববার (৪ অক্টোবর) সচিবালয়ে ক্রীড়া কার্ডপ্রাপ্ত ব্যক্তিদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের লক্ষ্যে আয়োজিত এক সভায় এসব কথা বলেন তিনি।

সভায় প্রতিমন্ত্রী জানান, ক্রীড়াবিদদের জন্য বরাদ্দ করা অর্থের মাধ্যমে ভাতা প্রদান এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার কার্যক্রম পরিচালনা করা হবে। পাশাপাশি রেলপথ, বিমান ও সড়কপথে ক্রীড়াবিদদের বিভিন্ন সুবিধা দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

তিনি বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ক্রীড়াবিদরা যেন আশা ও আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারেন এবং তাদের পেশাদারিত্ব নিশ্চিত হয়, সে লক্ষ্যেই কাজ করছে সরকার।

ক্রীড়া প্রতিমন্ত্রী জানান, এরই মধ্যে দেশের ৩০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দেওয়া হয়েছে এবং তাদের ভাতার আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে এই সংখ্যা ৫০০ জনে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। যোগ্যতা ও পারফরম্যান্সের ভিত্তিতে নতুন ক্রীড়াবিদদেরও এ কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হবে।

তিনি আরো জানান, শিগগিরই নতুন করে ৯৫ জন ক্রীড়াবিদকে এই কার্যক্রমের আওতায় আনা হবে। অন্যদিকে, ইতিমধ্যে ৩১ জনকে ভাতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রতি চার মাস পরপর পারফরম্যান্স পর্যালোচনা করে তালিকা হালনাগাদ করা হবে। এতে পারফরম্যান্সের ভিত্তিতে কেউ বাদ পড়বেন, আবার যোগ্য নতুন ক্রীড়াবিদদের অন্তর্ভুক্ত করা হবে।

সভায় সাম্প্রতিক সময়ে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ না নেওয়ার বিষয়টিও আলোচনায় আসে। এ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ব্যক্তিগত কারণে বাংলাদেশ বিশ্বকাপে খেলতে যায়নি বলে আগেও জানানো হয়েছে। ভবিষ্যতে যাতে এ ধরনের সিদ্ধান্তের পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে সতর্ক থাকা হবে।

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের সাফল্য বাড়াতে দীর্ঘমেয়াদি প্রস্তুতির ওপরও গুরুত্ব দেন আমিনুল হক। আগামী পাঁচ বছর পর অলিম্পিকে পদকের জন্য লড়াই করার লক্ষ্য নিয়ে কাজ করার কথা জানান তিনি। এ ছাড়া এশিয়ান গেমসসহ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রতিযোগিতাগুলো সামনে রেখে বছরব্যাপী প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

ক্রীড়াবিদদের নাগরিক ও পরিবহনসুবিধা নিশ্চিত করার মাধ্যমে তাদের খেলাধুলায় আরও মনোযোগী করে তোলার উদ্যোগও নেওয়া হবে বলে জানান ক্রীড়া প্রতিমন্ত্রী।

এসি/আপ্র/০৪/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

‘২০ বছরে এমন লজ্জিত কখনো হইনি’
০৪ অক্টোবর ২০২৬

‘২০ বছরে এমন লজ্জিত কখনো হইনি’

উয়েফা নেশন্স লিগে ইংল্যান্ডের কাছে বিধ্বস্ত হয়েছে ক্রোয়েশিয়া। ৭-০ গোলের হার মেনে নিতে পারছেন না দলটি...

মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোল
০৪ অক্টোবর ২০২৬

মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার ৭ গোল

বেনিনের বিপক্ষে ৬ অক্টোবর মনুমেন্তাল স্টেডিয়ামে লিওনেল মেসি শেষবার আর্জেন্টিনার জার্সি পরবেন। তাকে ব...

নাওয়াজের দুর্দান্ত ইনিংসের পরও সোনার পদক ভারতের
০৩ অক্টোবর ২০২৬

নাওয়াজের দুর্দান্ত ইনিংসের পরও সোনার পদক ভারতের

ম্যাচের ভাগ্য ততক্ষণে নির্ধারিত হয়েই গেছে। ৩ বলে ২৮ রান করা তো আর সম্ভব নয়! তার পরও হাসান নাওয়াজের ব...

জমজমাট লড়াইয়ে ফ্রান্স-ইতালির ড্র
০৩ অক্টোবর ২০২৬

জমজমাট লড়াইয়ে ফ্রান্স-ইতালির ড্র

জিনেদিন জিদানের কোচিংয়ে ঘরের মাঠে প্রথম ম্যাচে শুরুর বিবর্ণতা ঝেড়ে চমৎকার খেলল ফ্রান্স। দ্বিতীয়ার্ধে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 16 ঘন্টা আগে