গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬

মেনু

নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা নেই: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০১:১৮ পিএম, ১৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:০১ এএম ২০২৬
নির্বাচনের আগে ইরানে হামলার পরিকল্পনা নেই: নেতানিয়াহু
ছবি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু -ছবি এপি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, আগামী ২৭ অক্টোবরের নির্বাচনের আগে ইরানে নতুন করে হামলা চালানোর পরিকল্পনা নেই। তবে ইরান ও দেশটির সহযোগীরা ইসরায়েলে হামলা চালালে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) ইসরায়েলের আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে নির্বাচনের আগে নতুন করে সামরিক সংঘাত সৃষ্টি এবং আগাম হামলার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের অভিযোগের বিষয়ে কথা বলেন নেতানিয়াহু। তিনি বলেন, “এটি আমাদের জন্য সুবিধাজনক নয়, এটি মোটেও ভালো কিছু নয়।”

নিজের অবস্থান ব্যাখ্যা করে তিনি আরো বলেন, এমনকি ইরান ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও এর দায় তাঁর ওপরই চাপানো হবে।

তবে ইরানের পক্ষ থেকে হামলা হলে ইসরায়েল কঠোর জবাব দেবে বলে আবারো স্পষ্ট করেন নেতানিয়াহু। নির্বাচনের পর ইরানে আগাম হামলার সম্ভাবনা কিংবা ওয়াশিংটনের সঙ্গে ইরান নিয়ে সাম্প্রতিক আলোচনার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালানোর পর দেশগুলোর মধ্যে সংঘাত শুরু হয়। এর জবাবে ইরানও ইসরায়েল ও উপসাগরীয় দেশগুলোতে পাল্টা হামলা চালায়। তবে গত জুনের পর থেকে ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি হামলা-পাল্টা হামলার ঘটনা ঘটেনি।

সৌদি আরবে ইরান সমর্থিত হুথিদের হামলায় ইসরায়েল কোনো সহায়তা করছে কি না, এমন প্রশ্নের জবাবে নেতানিয়াহু বলেন, “আমি শুধু আপনাকে এটুকু বলতে পারি, আমাদের বিশাল সাফল্য ও অসাধারণ অর্জনের পর মধ্যপ্রাচ্যের অনেক দেশই এখন আমাদের দিকে হাত বাড়াচ্ছে।”

চলতি সপ্তাহে রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলায় ১৩ জন নিহত হওয়াসহ সৌদি আরবে হামলার ঘটনা বেড়েছে। নেতানিয়াহু জানান, ইরানের সহযোগীরা নির্বাচনের আগেই ইসরায়েলে হামলা চালানোর সুযোগ খুঁজছে।

এদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ লেবাননের ইরান সমর্থিত সংগঠন হিজবুল্লাহকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, হিজবুল্লাহ মারাত্মক আঘাতের মুখে পড়বে এবং দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ ও লিতানি অঞ্চলের আরো ভূখণ্ড হারাবে। এসব ভূখণ্ড ইসরায়েলের স্থায়ী নিরাপত্তা অঞ্চলের অংশ হয়ে উঠবে।

ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, দশ লাখ শিয়া বাস্তুচ্যুত হবে এবং বৈরুতে হিজবুল্লাহর ঘাঁটিও রেহাই পাবে না। সূত্র: উইয়ন নিউজ
সানা/আপ্র/১৫/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সংখ্যালঘুদের সুরক্ষা ও সহিংসতার সুরাহা চায় ভারত
১৫ অক্টোবর ২০২৬

সংখ্যালঘুদের সুরক্ষা ও সহিংসতার সুরাহা চায় ভারত

ঘটনাগুলোর তদন্ত ও সুরাহায় কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেছে ভারত। নয়াদিল্লি আশা করছে, বাংলাদেশ সরকার বি...

যন্তর মন্তরে বিক্ষোভ, সিজেপির দুই নেতা পাঁচ দিনের হেফাজতে
১৪ অক্টোবর ২০২৬

যন্তর মন্তরে বিক্ষোভ, সিজেপির দুই নেতা পাঁচ দিনের হেফাজতে

ভারতের রাজধানী নয়াদিল্লিতে যন্তর মন্তরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় গ্রেফতার ককরোচ জনতা পার্টির (সিজেপি...

ফুসফুসের ক্যানসার নিয়ে অস্ত্রোপচারের খবরে পোপকে ঘিরে উদ্বেগ
১৪ অক্টোবর ২০২৬

ফুসফুসের ক্যানসার নিয়ে অস্ত্রোপচারের খবরে পোপকে ঘিরে উদ্বেগ

ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ চতুর্দশ লিওর ফুসফুসে ক্যানসার শনাক্ত এবং অস্ত্রোপচারের...

১৫ বছরে চাকরি পাবে না ৮০ কোটি তরুণ, ইউএনডিপির সতর্কর্তা
১৪ অক্টোবর ২০২৬

১৫ বছরে চাকরি পাবে না ৮০ কোটি তরুণ, ইউএনডিপির সতর্কর্তা

আগামী ১৫ বছরে উন্নয়নশীল দেশগুলোর শ্রমবাজারে প্রবেশ করতে যাওয়া প্রায় ১২০ কোটি তরুণের মধ্যে ৮০ কোটিই ক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে