গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১১ অক্টোবর ২০২৬

মেনু

তসলিমা নাসরিনকে নিরাপত্তার আশ্বাস শুভেন্দুর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:৫১ পিএম, ০৩ আগস্ট ২০২৬ | আপডেট: ১৮:৪৭ এএম ২০২৬
তসলিমা নাসরিনকে নিরাপত্তার আশ্বাস শুভেন্দুর
ছবি

গত শনিবার কলকাতার রবীন্দ্র সদনে তসলিমা নাসরিনের হাতে বঙ্কিমচন্দ্রের ছবি তুলে দেন শুভেন্দু অধিকারী -ছবি সংগৃহীত

বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিনকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব নিজের বলে জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে সংবিধান, বাক্স্বাধীনতা ও মৌলিক অধিকার সুরক্ষিত রয়েছে।

গত দুদিন ধরে পশ্চিমবঙ্গে অবস্থান করছেন তসলিমা নাসরিন। গত শনিবার (১ আগস্ট) কলকাতার রবীন্দ্র সদনে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানে আমন্ত্রিত না থাকলেও সেখানে হঠাৎ উপস্থিত হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ সময় তিনি তসলিমা নাসরিনকে স্বাগত জানান এবং তার হাতে ঋষি বঙ্কিমচন্দ্রের ছবি তুলে দেন।

অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বলেন, তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর পাশাপাশি পুলিশমন্ত্রীও। তাই তসলিমা নাসরিনের নিরাপত্তার দায়িত্ব তার। তিনি আরো বলেন, পশ্চিমবঙ্গে সবার আসার সুযোগ রয়েছে এবং প্রত্যেকের মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে।

শুভেন্দু বলেন, সম্মানীয় লেখিকা তসলিমা নাসরিন পশ্চিমবঙ্গে এসেছেন, কর্মসূচিতে অংশ নিচ্ছেন-এটি প্রমাণ করে নতুন সরকারের অধীনে রাজ্যে গণতন্ত্র, সংবিধান, বাক্স্বাধীনতা ও মৌলিক অধিকার সুরক্ষিত রয়েছে।

তিনি বলেন, পশ্চিমবঙ্গে এখন আর ‘ধমক-চমক’, ‘দেখে নেওয়া হবে’ কিংবা ‘আটকে দেওয়া হবে’-এ ধরনের পরিস্থিতি নেই।

তসলিমা নাসরিনকে উদ্দেশ করে শুভেন্দু অধিকারী বলেন, তিনি আমন্ত্রিত না হলেও লেখিকাকে স্বাগত জানাতে এসেছেন। তিনি বলেন, তসলিমা একজন লেখিকা, তার লেখা অনেকেই পড়েন এবং তার অসংখ্য গুণগ্রাহী রয়েছেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরো বলেন, তসলিমা নাসরিন যেন বারবার পশ্চিমবঙ্গে আসেন। একটি নিরাপদ পশ্চিমবঙ্গে তাকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তার। তিনি দাবি করেন, রাজ্যে শুধু মুখের পরিবর্তন হয়নি, ব্যবস্থারও পরিবর্তন হয়েছে।”
সানা/আপ্র/৩/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মেট্রোরেল-ইন্টারনেট সচল রাখার নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের
১১ অক্টোবর ২০২৬

মেট্রোরেল-ইন্টারনেট সচল রাখার নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের

ভারতের রাজধানী দিল্লিতে চলমান বিক্ষোভ ঘিরে উত্তেজনার মধ্যে মেট্রোরেল এবং ইন্টারনেট সেবা সচল রাখার নি...

এআই দিয়ে ভিডিও তৈরির বিষয়ে মুসলিমদের সতর্ক করলেন মক্কার ইমাম
১১ অক্টোবর ২০২৬

এআই দিয়ে ভিডিও তৈরির বিষয়ে মুসলিমদের সতর্ক করলেন মক্কার ইমাম

মানুষকে প্রতারিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি ও কণ্ঠ নকল করা হারাম বলে সতর্ক...

বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, নারীকে ফেরানো হলো কারাগারে
১১ অক্টোবর ২০২৬

বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, নারীকে ফেরানো হলো কারাগারে

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে গত ৩০ সেপ্টেম্বর বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করে ক্রিস্টিয়া পাইক নামে এক...

সৌদির বিমানবন্দরে হামলার ঘটনায় যুদ্ধে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের
১১ অক্টোবর ২০২৬

সৌদির বিমানবন্দরে হামলার ঘটনায় যুদ্ধে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার ঘটনায় তীব্র নিন্দা জান...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে