গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১১ অক্টোবর ২০২৬

মেনু

রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০৪ পিএম, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৬:২৩ এএম ২০২৬
রিয়াদ বিমানবন্দরে হামলায় ২ বাংলাদে‌শি নিহত, আইসিইউতে ৪ জন: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ছবি

ছবি সংগৃহীত

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হুথি বিদ্রোহীদের হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত চার বাংলাদে‌শি রিয়াদের এক‌টি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (১১ অ‌ক্টোবর) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবা‌দিক‌দের মু‌খোমু‌খি হয়ে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

প্রতিমন্ত্রী বলেন, সৌদির বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন। চার বাংলাদে‌শি আহত হয়েছেন, তারা সৌ‌দির কিং খালেদ হাসপাতালের আইসিইউতে আছেন। আমরা সবার পরিচয় নিশ্চিতের চেষ্টা করছি।

শামা ওবা‌য়েদ ব‌লেন, বাংলাদেশি যারা নিহত হয়েছেন তা‌দের পরিচয় আমরা জানার চেষ্টা করছি। কোন জেলা থে‌কে তারা গে‌ছেন, দে‌শে তা‌দের প‌রিবার আছে; তা‌দের স‌ঙ্গেও আমরা যোগা‌যোগ কর‌ছি। আগেও যখন হুথিরা আক্রমণ ক‌রে‌ছিল, সেখানে কিন্তু বাংলাদেশের একজন নিহত হয়েছিল। এখন দুইজন নিহত হলেন।

তি‌নি ব‌লেন, এ ঘটনায় আমরা দুঃখ প্রকাশ করছি। আল্লাহতায়ালার কাছে দোয়া করছি, আল্লাহতায়ালা তাদেরকে যেন বেহেশত নসিব করেন এবং আশা করছি যেন আর কোনো খারাপ খবর আমরা শুনতে পাব না।  

প্রতিমন্ত্রী ব‌লেন, আমরা মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে বিগত দিনে ১৪ জন বাংলাদেশিকে হারিয়েছি এরইমধ্যে। আমরা আশা করব যে, এই বিপর্যয় বন্ধ হবে, এই আক্রমণ বন্ধ হবে। এই ধরনের মৃত্যু আসলে মেনে নিতে অত্যন্ত কষ্টকর।

তি‌নি ব‌লেন, প্রধানমন্ত্রী সবসময় একটি কথা বলেছেন, আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে যে আমাদের বিশাল যে জনগোষ্ঠী বাংলা‌দে‌শি ভাই-বোনরা যারা বিদেশে চাকরি করেন, যারা আমাদের রেমিট্যান্সযোদ্ধা, তাদের নিরাপত্তা, তাদের দেখভাল করাটা আমাদের প্রথম অগ্রা‌ধিকার। আমরা সেটাই করার চেষ্টা করছি এবং আমাদের মিশন ওখানে আরো যারা বাংলাদেশিরা আছে তাদের সঙ্গে যোগাযোগ করছে, হতাহতের অবস্থা জানার চেষ্টা করছে এবং যারা বাংলাদেশি ভাইয়েরা আছেন তারা যতদূর সম্ভব যাতে নিরাপদে থাকতে পারেন, সে নির্দেশনা আমাদের মিশনকে দেওয়া হচ্ছে।  

হামলার পর বিমান রিয়াদগামী ফ্লাইট আপাতত স্থগিত রেখেছে। আমাদের কোনো ফ্লাইট ওখানে ওই সময়ে কিং খালেদ এয়ারপোর্টে ছিল কি না বা আমাদের কোনো ফ্লাইট ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা-জান‌তে চাই‌লে তি‌নি ব‌লেন, এখন পর্যন্ত আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই। হামলার খবরটি পাওয়ার সঙ্গে স‌ঙ্গে ফ্লাইট বন্ধ করা হয়েছে। আমরা আশা করব যে এরকম কোনো ঘটনা আর ঘটবে না।

যারা মারা গেছেন তাদের মরদেহ এবং যারা আহত আছেন আইসিইউতে আছেন তাদের চিকিৎসার ব্যাপারে সরকারের কোনো নির্দিষ্ট দিকনির্দেশনা আছে কিনা-জান‌তে চাই‌লে শামা ওবা‌য়েদ ব‌লেন, মাত্র দুর্ঘটনাটা ঘটেছে। আমরা অবশ্যই সৌদি সরকারের সঙ্গে এবং আমাদের যারা বাংলাদেশি ভাইয়েরা ওখানে বিভিন্ন কোম্পানিতে তারা চাকরি করেন, সেই কোম্পানির মালিকদের সঙ্গে কথা বলতে হবে। সব ফরমালিটিজ কমপ্লিট করে তাদের মরদেহ যাতে তাদের পরিবারের কা‌ছে শিগগিরই সম্ভব দেশে ফেরত আনা যায়, সে ব্যবস্থাটা আমরা অবশ্যই করব।

এসি/আপ্র/১১/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ল্যাপটপ হারানো জার্মান তরুণকে ম্যাকবুক উপহার দিলেন বাংলাদেশি
১১ অক্টোবর ২০২৬

ল্যাপটপ হারানো জার্মান তরুণকে ম্যাকবুক উপহার দিলেন বাংলাদেশি

বাংলাদেশে বেড়াতে এসে প্রতারণার শিকার হয়ে ল্যাপটপ ও ক্যামেরা হারিয়েছিলেন জার্মান পর্যটক কিরিল ল্যান্ড...

ফ্যামিলি কার্ড নিয়ে সচেতনতা বাড়াতে মসজিদ-মন্দির-গির্জায় প্রচার
১১ অক্টোবর ২০২৬

ফ্যামিলি কার্ড নিয়ে সচেতনতা বাড়াতে মসজিদ-মন্দির-গির্জায় প্রচার

দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হচ্ছে সোমবার (১২ অ...

সৌদিতে হুথির হামলা, ঢাকার ৫ ফ্লাইট বাতিল
১১ অক্টোবর ২০২৬

সৌদিতে হুথির হামলা, ঢাকার ৫ ফ্লাইট বাতিল

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা থেকে সৌদি আরব...

রূপপুরের ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুতে বদলাবে অর্থনীতির চিত্র
১১ অক্টোবর ২০২৬

রূপপুরের ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুতে বদলাবে অর্থনীতির চিত্র

দেশের বিদ্যুৎ খাতে নতুন দিগন্তের উন্মোচন এখন সময়ের অপেক্ষা। পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন দেশের প্রথম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে