গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনে স্থানীয় সরকার বিভাগের নির্দেশ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯:৪৭ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:৫৬ এএম ২০২৬
হাট-বাজারে সৌরবিদ্যুৎ স্থাপনে স্থানীয় সরকার বিভাগের নির্দেশ
ছবি

ছবি সংগৃহীত

দেশের সব উপজেলার প্রতিটি ইউনিয়নের হাট ও বাজারে আগামী ৩১ জানুয়ারি ২০২৭-এর মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। একই সঙ্গে হাট-বাজারের স্থায়ী শেড ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্মিত চার-পাঁচতলা ভবনের ছাদ ব্যবহার করে সৌরবিদ্যুৎ উৎপাদনের নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্থানীয় সরকার বিভাগ থেকে দেশের সব উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ বিষয়ে চিঠি পাঠানো হয়।

নির্দেশনায় বলা হয়েছে, সৌরবিদ্যুৎ থেকে প্রথমে সংশ্লিষ্ট হাট ও বাজারের নিজস্ব বিদ্যুতের চাহিদা মেটাতে হবে। এরপর উদ্বৃত্ত বিদ্যুৎ নেট মিটারিং পদ্ধতিতে জাতীয় গ্রিডে সরবরাহের ব্যবস্থা করতে হবে। সৌরবিদ্যুৎ ব্যবস্থায় ন্যূনতম দুই ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ রাখার কথাও বলা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানগুলোর স্থানীয়, জেলা ও উপজেলা পর্যায়ের বিদ্যমান দাপ্তরিক ভবনেও ব্যাটারিসহ ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারের নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং টেকসই জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগের অংশ হিসেবে এসব নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় আরো বলা হয়েছে, ‘নেট মিটারিং নির্দেশিকা, ২০২৫’ অনুযায়ী জাতীয় গ্রিডে সরবরাহ করা অতিরিক্ত বিদ্যুতের প্রতি ইউনিটের বিপরীতে ১০ টাকা ৫০ পয়সা পাওয়া যাবে। এতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ ব্যয় কমার পাশাপাশি রাজস্ব আয় বাড়ার সুযোগ তৈরি হবে। সাম্প্রতিক সরকারি প্রচারণাতেও নেট মিটারিংয়ের আওতায় উদ্বৃত্ত সৌরবিদ্যুতের জন্য প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা পাওয়ার কথা জানানো হয়েছে।

‘হাট ও বাজার (স্থাপন ও ব্যবস্থাপনা) বিধিমালা, ২০২৫’-এর বিধি অনুযায়ী, হাট ও বাজার থেকে পাওয়া ইজারার আয়ের ১০ শতাংশ সংশ্লিষ্ট হাট ও বাজারের রক্ষণাবেক্ষণ বা উন্নয়নে এবং আরো ১০ শতাংশ উপজেলার অন্তর্গত হাট ও বাজারের রক্ষণাবেক্ষণ বা উন্নয়নে ব্যয়ের জন্য নির্ধারিত রয়েছে। এই অর্থ ব্যবহার করে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন ও বাণিজ্যিকভাবে সম্প্রসারণের নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপনকারী কোম্পানির সঙ্গে পরবর্তী ২০ বছর মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তি করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অর্থাৎ আগামী ৩১ জানুয়ারির মধ্যে দেশের সব উপজেলার প্রতিটি ইউনিয়নের হাট ও বাজারে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে।
সানা/আপ্র/২৫/৯/২০২৬

 

 

 

সংশ্লিষ্ট খবর

শান্তি, ফিলিস্তিন ও দেশ পুনর্গঠনের বার্তা
২৫ সেপ্টেম্বর ২০২৬

শান্তি, ফিলিস্তিন ও দেশ পুনর্গঠনের বার্তা

জাতিসংঘে তারেক রহমান

ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি বিপদ
২৫ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু বাড়ছে, বাড়ি বাড়ি বিপদ

রাজধানীতে ডেঙ্গুর ঝুঁকি এখন আর শুধু ড্রেন, ময়লার স্তূপ কিংবা নির্মাণাধীন ভবনের মধ্যে সীমাবদ্ধ নেই। দ...

ডেঙ্গু ঠেকাতে প্রতি শনিবার ৭৫ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান
২৫ সেপ্টেম্বর ২০২৬

ডেঙ্গু ঠেকাতে প্রতি শনিবার ৭৫ ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান

ডেঙ্গুর বিস্তার রোধে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে আগামীকাল থেকে শুরু হচ্ছে বিশেষ পরিচ্ছন...

জাতিসংঘে তারেক রহমানের ভাষণকে দিকনির্দেশনামূলক বললেন রাষ্ট্রপতি
২৫ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে তারেক রহমানের ভাষণকে দিকনির্দেশনামূলক বললেন রাষ্ট্রপতি

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া ভাষণকে ‘দূরদর্শী, দৃঢ়প্রতিজ্ঞ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 2 দিন আগে