গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০০:৩২ পিএম, ০৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ০১:৩৭ এএম ২০২৬
কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ
ছবি

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে -ছবি সংগৃহীত

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় লালন শাহের মাজার প্রাঙ্গণে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও তার গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রোববার সন্ধ্যায় মাজার প্রাঙ্গণে কিছু সময়ের জন্য উত্তেজনা ছড়িয়ে পড়ে।

রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে লালন শাহের মাজার প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিরাপদে মাজার প্রাঙ্গণ থেকে বের করে নিয়ে যায়।

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক শোভন আহমেদ বলেন, ব্যক্তিগত সফরে নাসীরুদ্দীন পাটওয়ারী ছেঁউড়িয়ায় লালন শাহের মাজারে এসেছিলেন। সেখানে তিনি স্থানীয় বাউল শিল্পীদের পরিবেশিত গান শোনেন। পরে মাজার থেকে বের হয়ে মূল ফটকের সামনে পৌঁছালে হঠাৎ কয়েকজন তার ওপর হামলা ও ধাওয়া করে।

শোভন আহমেদের ভাষ্য, পরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে মাজারের ভেতরে নিয়ে যাওয়া হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়। কারা হামলা করেছে বা কী কারণে হামলা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

তিনি বলেন, এ মুহূর্তে এ বিষয়ে বিস্তারিত বলার মতো পরিস্থিতি নেই। তারা এলাকা ছেড়ে যাচ্ছেন। কেন্দ্রীয় নেতাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন বলেন, নাসীরুদ্দীন পাটওয়ারী লালন শাহের মাজারে এসেছিলেন। ঘটনার খবর পেয়ে পুলিশ মাজার এলাকায় গিয়ে তাকে নিরাপদে বাইরে বের করে দেয় এবং তিনি নিরাপদে এলাকা ত্যাগ করেন।

ওসি জানান, মাজার এলাকা ছাড়ার পর তারা পুলিশের নিরাপত্তা না নিয়েই চলে যান। তবে এ ঘটনায় মামলা করা হবে কি না এবং নাসীরুদ্দীন পাটওয়ারী কোথায় গেছেন, তাৎক্ষণিকভাবে তিনি তা জানাতে পারেননি।

এ ঘটনায় হামলার কারণ, হামলাকারীদের পরিচয় ও গাড়ি ভাঙচুরের ঘটনায় ক্ষয়ক্ষতির বিস্তারিত তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
সানা/আপ্র/৫/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

অন্যের খেলার দাবার বোর্ড হতে চাই না: শামা ওবায়েদ
০৩ অক্টোবর ২০২৬

অন্যের খেলার দাবার বোর্ড হতে চাই না: শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, বাংলাদেশ এখন এমন একটি অবস্থানে রয়েছে যেখানে আমরা...

ফাঁসিও হলেও আওয়ামী লীগ করব: সাবিনা তুহিন
৩০ সেপ্টেম্বর ২০২৬

ফাঁসিও হলেও আওয়ামী লীগ করব: সাবিনা তুহিন

রাষ্ট্রদ্রোহ মামলায় আদালতে হাজির হওয়ার পর প্রিজনভ্যানে তোলার সময় আওয়ামী লীগ করার কারণে ফাঁসি হলেও দল...

মিরপুরে উচ্ছেদে বিস্মিত শফিকুর রহমান, বললেন সম্পৃক্ত করা যেত
৩০ সেপ্টেম্বর ২০২৬

মিরপুরে উচ্ছেদে বিস্মিত শফিকুর রহমান, বললেন সম্পৃক্ত করা যেত

রাজধানীর মিরপুরে উচ্ছেদ অভিযান কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় বিস্ময় প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির...

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনর্গঠনে ৫০ লাখ টাকা দেবে জামায়াত
২৮ সেপ্টেম্বর ২০২৬

রাড্ডা স্বাস্থ্যকেন্দ্র পুনর্গঠনে ৫০ লাখ টাকা দেবে জামায়াত

রাজধানীর মিরপুর-১ নম্বরে হামলা, ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত বেসরকারি মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে