গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মেনু

ওয়েলসকে রুখে দিল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:০৫ পিএম, ২৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:২৫ এএম ২০২৬
ওয়েলসকে রুখে দিল বাংলাদেশ
ছবি

ছবি সংগৃহীত

শক্তি, ঐতিহ্যে এগিয়ে থাকা ওয়েলসকে আটকে দিলেন শ্রীনাথ-বায়েজিদরা। ফিফা অনুর্ধ্ব-১৫ বিশ্বকাপ ও ফেস্টিভ্যাল বাংলাদেশ শুরু করল পয়েন্ট পাওয়ার তৃপ্তি নিয়ে। আজারবাইজানের বাকুতে বাছাইয়ে ‘জি’ গ্রুপের ম্যাচে ওয়েলসের সাথে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। 

 

ফিফার উদ্যোগে এই প্রথম ১৯১টি দেশের অংশগ্রহণে হচ্ছে এই আসর। আটজনের দলের এই বিশেষ প্রতিযোগিতায় ৬৮ মিটার দৈর্ঘ্য ও ৪৮ মিটার প্রস্থের মাঠে হচ্ছে খেলাগুলো। ৪০ মিনিটের ম্যাচ, যা দুই অর্ধে। 

‘জি’ গ্রুপে বাংলাদেশের অন্য প্রতিপক্ষ পর্তুগাল, ইন্দোনেশিয়া, ফিজি ও বুরুন্ডি। ২৫ ও ২৬ অক্টোবর এক দিনে দুটি করে ম্যাচ খেলতে হবে দলকে। সে হিসেবে রোববার বাংলাদেশ খেলতে পর্তুগাল ও ইন্দোনেশিয়ার বিপক্ষে। ইউরোপের দল ওয়েলসকে রুখে দিলেও দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নন কোচ আকবর হোসেন রিদন। এ ম্যাচের ভুলগুলো শুধরে নিয়ে তিনি পর্তুগাল ও ইন্দোনেশিয়া বিপক্ষে খেলতে চান।


“আমাদের প্রথম ম্যাচ ছিল ইউরোপিয়ান দল, শক্তিশালী ওয়েলসের বিপক্ষে। তবে, তাদের বিপক্ষে আমরা সামর্থ্য অনুযায়ী খেলতে পারি নাই; বিশেষ করে বিল্ড-আপের ক্ষেত্রে। বিল্ড-আপে আমরা বারবার ভুল করছিলাম এবং ম্যাচে সবচেয়ে সহজ সুযোগটি আমরাই মিস করেছি। 

পরের ম্যাচে ইনশাল্লাহ আশা করি, পর্তুগালের বিপক্ষে আরও ভালো পারফরম্যান্স করব। “পর্তুগাল অবশ্যই আরও শক্তিশালী দল। পর্তুগালের সাথে আজকের এই ম্যাচের ভুলত্রুটি সংশোধন করতে ক্লাস করব, যেহেতু ট্রেনিংয়ের সুযোগ নাই। 

আমাদের আগামীকালকে দুটি ম্যাচ-একটি ম্যাচ হচ্ছে সকাল ৯টায়, আরেকটি রাত ৯টায়। আমরা দুটি ম্যাচের উপরে ফোকাস রাখছি। পর্তুগাল যেহেতু প্রথমে খেলব পর্তুগালের সাথে, সে অনুযায়ী আমরা চেষ্টা করব সমস্যাগুলো শুধরে নিতে।” 

গোলকিপার শ্রীনাথ সরদার অবশ্য ক্লিনশিট নিয়ে মাঠ ছাড়তে পারাতেই খুশি। “আজ আমরা প্রথম ম্যাচ ওয়েলসের বিপক্ষে খেলেছি। তারা আমাদের চেয়ে শারীরিকভাবে ভালো, সে হিসেবে আমরা তাদের বিপক্ষে আমরা ভালো খেলেছি। এ ম্যাচে আমি ক্লিনশিট রাখার চেষ্টা করেছি। 

 

পরের ম্যাচগুলোতেও ক্লিনশিট রাখার লক্ষ্য আছে আমার। ম্যাচ বাই ম্যাচ হিসেব করে আমরা খেলছি।”

ডিসি/আপ্র/২৪/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

পাঁচবারের শিরোপাজয়ী দলের প্রধান কোচ হলেন পোলার্ড
২৪ অক্টোবর ২০২৬

পাঁচবারের শিরোপাজয়ী দলের প্রধান কোচ হলেন পোলার্ড

যৌথভাবে সর্বোচ্চ পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। তিনবারই দলটির সঙ্গে ছিলেন শ্রীলঙ্ক...

বাংলাদেশের সাফ স্কোয়াডে নতুন মুখ দুই প্রবাসী ফুটবলার, নেই রাফায়েল টুডু
২৪ অক্টোবর ২০২৬

বাংলাদেশের সাফ স্কোয়াডে নতুন মুখ দুই প্রবাসী ফুটবলার, নেই রাফায়েল টুডু

এএফসি চ্যালেঞ্জ লিগে ভারতের এফসি গোয়া ও তাজিকিস্তানের ক্লাব রেজারের বিপক্ষে গোল করেছেন ফর্টিজের ফরোয়...

ডি থ্রি নিলামে পাঁচ ক্যাটাগরিতে ২৭০ ক্রিকেটার
২৪ অক্টোবর ২০২৬

ডি থ্রি নিলামে পাঁচ ক্যাটাগরিতে ২৭০ ক্রিকেটার

ডিসেম্বরে টি-টোয়েন্টি দিয়ে শুরু হতে যাচ্ছে ঘরোয়া ক্রিকেটের নতুন আয়োজন ডমেস্টিক থ্রি বা ‘ডি থ্রি’ টুর...

জিম্বাবুয়েকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান
২৪ অক্টোবর ২০২৬

জিম্বাবুয়েকে গুঁড়িয়ে চ্যাম্পিয়ন আফগানিস্তান

সতীর্থদের ব্যর্থতার দিন একাই লড়লেন সিকান্দার রাজা। তার পঞ্চাশ ছোঁয়া ইনিংসে কোনোমতে দেড়শ পার করল জিম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে