গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

দিনে ভ্যাপসা গরম, রাতে স্বস্তি—বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:০০ পিএম, ০৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৬:০৪ এএম ২০২৬
দিনে ভ্যাপসা গরম, রাতে স্বস্তি—বাড়ছে স্বাস্থ্যঝুঁকি
ছবি

ছবি সংগৃহীত

আগামী প্রায় ২৫ অক্টোবর পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় দিনের বেলা ভ্যাপসা গরম অনুভূত হতে পারে। বিশেষ করে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত গরমের অনুভূতি বেশি থাকতে পারে। তবে দিনের গরমের তুলনায় রাতের আবহাওয়া অনেকটাই সহনীয় হয়ে আসতে পারে। মাঝরাত থেকে ভোর পর্যন্ত আবহাওয়ায় আরামদায়ক অনুভূতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, অক্টোবরের তৃতীয় সপ্তাহে সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশের আকাশ মেঘলা হতে পারে এবং বৃষ্টিপাত বাড়তে পারে। ফলে ভ্যাপসা গরমের অনুভূতিও কিছুটা কমে আসতে পারে।

সোমবার (৫ অক্টোবর) বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম এ তথ্য জানিয়েছে।

কয়েকটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা

সংস্থাটি জানিয়েছে, আবহাওয়ার এই পরিস্থিতির মধ্যেই আগামী ৭ থেকে ১০ অক্টোবরের মধ্যে দেশের কয়েকটি বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ৮ থেকে ১০ অক্টোবর রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বেশ কিছু এলাকায় এক থেকে তিন দফা পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময়ে সাময়িকভাবে দিনের গরম ও রোদের তীব্রতা কিছুটা কমে আসতে পারে। তবে রোদে কাজের ক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। দেশের অন্যান্য স্থানেও সময়ে সময়ে ছোট ছোট এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

তবে ১১ অক্টোবরের পর সার্বিকভাবে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসতে পারে। সাগরে নতুন কোনো লঘুচাপ সৃষ্টি না হওয়া পর্যন্ত এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।

দিন-রাতের তাপমাত্রায় বড় পার্থক্য

এদিকে আবহাওয়ার পরিবর্তনের কারণে দিন ও রাতের তাপমাত্রার মধ্যে বড় ধরনের পার্থক্য দেখা দিচ্ছে। শীত আসার আগ পর্যন্ত, অর্থাৎ আগামী প্রায় এক মাস এ ধরনের তাপমাত্রার পার্থক্য অব্যাহত থাকতে পারে।

এ ধরনের আবহাওয়ায় বিশেষ করে শিশু ও বয়স্কদের মধ্যে মৌসুমি জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই আবহাওয়ার পরিবর্তনের এই সময়ে স্বাস্থ্য সুরক্ষায় বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

এসি/আপ্র/০৫/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিদায়ের সুর মৌসুমি বায়ুর, কমছে বৃষ্টির প্রবণতা
০৪ অক্টোবর ২০২৬

বিদায়ের সুর মৌসুমি বায়ুর, কমছে বৃষ্টির প্রবণতা

দেশে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায়ের আবহ তৈরি হয়েছে। মৌসুমি বায়ু কম সক্রিয় থাকায় আগামী কয়েকদিন সার...

সন্ধ্যার মধ্যে দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
০৪ অক্টোবর ২০২৬

সন্ধ্যার মধ্যে দেশের ৬ বিভাগে বজ্রবৃষ্টির আভাস

দেশের কয়েকটি বিভাগের বিভিন্ন জেলায় আগামী চার দিন হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হ...

আজ ঢাকার আকাশ আজ মেঘলা থাকতে পারে
০১ অক্টোবর ২০২৬

আজ ঢাকার আকাশ আজ মেঘলা থাকতে পারে

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধ...

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা
৩০ সেপ্টেম্বর ২০২৬

দুপুর ১টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি কিংবা ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে