গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মানিকগঞ্জে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

প্রকাশিত: ১৯:১২ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৪৭ এএম ২০২৬
মানিকগঞ্জে অবৈধ যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মো. আরিফুল ইসলাম: মানিকগঞ্জ সদর উপজেলার শহর ও আশপাশের সড়কে যানজট নিরসন এবং শৃঙ্খলা ফেরাতে অবৈধ থ্রি-হুইলার, ট্রলি ও সিএনজিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান চালিয়েছে জেলা ট্রাফিক পুলিশ।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে মানিকগঞ্জ সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের মাঠের উত্তর-পূর্ব কোণে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিভিন্ন যানবাহনের কাগজপত্র, চালকদের ড্রাইভিং লাইসেন্স ও বৈধ রেজিস্ট্রেশন যাচাই করা হয়।

ট্রাফিক পুলিশ জানায়, শহরের বিভিন্ন সড়কে বৈধ লাইসেন্স ও প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই কিছু যানবাহন চলাচল করছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ সড়কগুলোতে অবৈধ থ্রি-হুইলার ও ট্রলি চলাচলের কারণে নিয়মিত যানজট সৃষ্টি হচ্ছে। এতে পথচারী, শিক্ষার্থী, কর্মজীবীসহ সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন।

জেলা ট্রাফিক ইন্সপেক্টর মো. হামিদুর রহমান বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। প্রয়োজনীয় কাগজপত্রবিহীন যানবাহন ও বৈধ ড্রাইভিং লাইসেন্স না থাকা চালকদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ যানবাহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ট্রাফিক পুলিশের পক্ষ থেকে চালকদের বৈধ লাইসেন্স, রেজিস্ট্রেশন ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সড়কে চলাচলের আহ্বান জানানো হয়েছে।
সানা/আপ্র/২৩/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রক্তাক্ত নারী সাহায্য চাইছিলেন, ছবি তুলছিল জনতা
২৪ সেপ্টেম্বর ২০২৬

রক্তাক্ত নারী সাহায্য চাইছিলেন, ছবি তুলছিল জনতা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত এক নারী দীর্ঘ সময় রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকলেও তাকে...

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৭
২৪ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৭

বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়...

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবার পাবে দেড় কোটি টাকা
২৪ সেপ্টেম্বর ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবার পাবে দেড় কোটি টাকা

চট্টগ্রাম জেলা পরিষদ বাঁশখালী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবারের ঘর নির্মাণ ও পুনর্বাসনে আর্থিক...

সোনালি আঁশে কৃষকের মুখে হাসি
২৪ সেপ্টেম্বর ২০২৬

সোনালি আঁশে কৃষকের মুখে হাসি

বগুড়ার গ্রামীণ জনপদে এখন পাট ঘিরে উৎসবের আমেজ। মাঠজুড়ে সবুজ পাটের সারি। কোথাও কৃষক পাট কাটছেন, কোথাও...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে