গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

প্রকাশিত: ১৬:৩৩ পিএম, ০৩ আগস্ট ২০২৬ | আপডেট: ২৩:৫১ এএম ২০২৬
মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ বাবা আটক
ছবি

ছবি সংগৃহীত

মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে একাধিকবার ধর্ষণের অভিযোগে তার সৎ বাবা মো. জুলহাসকে আটক করেছে পুলিশ। তিনি পেশায় একটি মিলের শ্রমিক।

সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার বানিয়াজুরী এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুলহাস তার স্ত্রী এবং স্ত্রীর আগের সংসারের ১১ বছর বয়সী মেয়েকে নিয়ে ওই বাসায় বসবাস করতেন।

অভিযোগ রয়েছে, তিনি বিভিন্ন সময়ে শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেন। বিষয়টি পরিবারের বাইরে জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করে।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান জানান, সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে পাঠানো হবে।

তিনি আরো জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

এসি/আপ্র/০৩/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রক্তাক্ত নারী সাহায্য চাইছিলেন, ছবি তুলছিল জনতা
২৪ সেপ্টেম্বর ২০২৬

রক্তাক্ত নারী সাহায্য চাইছিলেন, ছবি তুলছিল জনতা

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক দুর্ঘটনায় আহত এক নারী দীর্ঘ সময় রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকলেও তাকে...

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৭
২৪ সেপ্টেম্বর ২০২৬

বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৭

বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়...

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবার পাবে দেড় কোটি টাকা
২৪ সেপ্টেম্বর ২০২৬

বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবার পাবে দেড় কোটি টাকা

চট্টগ্রাম জেলা পরিষদ বাঁশখালী উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ৫১০ পরিবারের ঘর নির্মাণ ও পুনর্বাসনে আর্থিক...

সোনালি আঁশে কৃষকের মুখে হাসি
২৪ সেপ্টেম্বর ২০২৬

সোনালি আঁশে কৃষকের মুখে হাসি

বগুড়ার গ্রামীণ জনপদে এখন পাট ঘিরে উৎসবের আমেজ। মাঠজুড়ে সবুজ পাটের সারি। কোথাও কৃষক পাট কাটছেন, কোথাও...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে