গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সার ও মসুর ডাল আমদানি নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:১৪ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫৮ এএম ২০২৬
সার ও মসুর ডাল আমদানি নিয়ে সরকারের বড় সিদ্ধান্ত
ছবি

ছবি সংগৃহীত

দেশের বর্ধমান চাহিদা মেটাতে সরকার পৃথক প্রস্তাবে ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল এবং ১ লাখ ৫৫ হাজার মেট্রিক টন এমওপি ও ডিএপি সার কেনার অনুমোদন দিয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) চলতি বছরের সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিজিপি) ৪৬তম সভায় এ অনুমোদন দেওয়া হয়।

প্রথম প্রস্তাবের আওতায় বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (ওটিএম) ৫০ কেজি ওজনের বস্তায় ১০ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার সুপারিশ করা হয়েছে। সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে সুপারিশ করা হয়েছে খুলনার ফুলতলার ‘জয়তুন অটো রাইস অ্যান্ড ডাল মিলস লিমিটেড’কে। কর ও ভ্যাটসহ এতে মোট ব্যয় হবে প্রায় ৭৬ কোটি ৮৯ লাখ টাকা। সে হিসাবে প্রতি কেজি মসুর ডালের দাম পড়ছে ৭৬ দশমিক ৮৯ টাকা।

এ ছাড়া সরকার-টু-সরকার (জিটুজি) চুক্তির আওতায় মোট চার লটে সার আমদানিরও সুপারিশ করেছে কমিটি।

দ্বিতীয় প্রস্তাবে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) ও কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশনের (সিসিসি) মধ্যকার চুক্তির আওতায় দুই লটে ৮০ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি করা হবে। চুক্তির ৩য় লটে সিসিসি থেকে কেনা হবে ৪০ হাজার মেট্রিক টন সার, যাতে মোট ব্যয় হবে প্রায় ১৮৯ কোটি ৬৭ লাখ টাকা (প্রতি মেট্রিক টনের দাম ৩৮৩ দশমিক ৮০ মার্কিন ডলার)। একই চুক্তির ৪র্থ লটের আওতায় সমপরিমাণ (৪০ হাজার মেট্রিক টন) এমওপি সার একইভাবে একই দামে (৩৮৩.৮০ ডলার) কেনা হবে, যার ব্যয়ও ধরা হয়েছে প্রায় ১৮৯ কোটি ৬৭ লাখ টাকা।

অন্যদিকে রাশিয়ার জেএসসি ফরেন ইকোনমিক করপোরেশনের (প্রডিনটর্গ) সঙ্গে বিএডিসির মধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে স্বাক্ষরিত আরেকটি চুক্তির আওতায় ৭ম লটে ৩৫ হাজার মেট্রিক টন এমওপি সার আমদানি করা হবে। প্রতি মেট্রিক টন ৩৮৩ দশমিক ৮০ মার্কিন ডলার হিসাবে এতে ব্যয় হবে প্রায় ১৬৫ কোটি ৯০ লাখ টাকা। সরবরাহকারী হিসেবে প্রডিনটর্গকেই সুপারিশ করা হয়েছে।

পাশাপাশি বিএডিসি ও সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ‘মা’আদেন’-এর চুক্তির আওতায় ২০২৬ সালের ৪র্থ লটে ৪০ হাজার মেট্রিক টন ডিএপি সার আমদানির অনুমোদন দিয়েছে কমিটি। প্রতি মেট্রিক টন ৮৮৫ মার্কিন ডলার হিসাবে এতে খরচ হবে প্রায় ৪৩৭ কোটি ৩৭ লাখ টাকা। সরবরাহকারী কোম্পানি হিসেবে মা’আদেন-এর নাম সুপারিশ করা হয়েছে।

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় উপস্থাপিত এসব ক্রয় ও আমদানি প্রস্তাব অনুমোদনের সুপারিশ করা হয়।

এসি/আপ্র/২৪/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিকাশ, রবি ও বাংলালিংকসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংক চালুর অনুমতি
২৪ সেপ্টেম্বর ২০২৬

বিকাশ, রবি ও বাংলালিংকসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংক চালুর অনুমতি

দেশে নতুন ধারার ব্যাংকিং সেবা চালু করতে বিকাশ, রবি ও বাংলালিংকসহ ৪টি প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংক স্থ...

মধ্যপ্রাচ্যের সংকট কাটলে তেলের দাম কমাবে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী
২৪ সেপ্টেম্বর ২০২৬

মধ্যপ্রাচ্যের সংকট কাটলে তেলের দাম কমাবে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান সংকট দ্রুত কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের...

জানুয়ারির পর সর্বোচ্চ, ৮৫ হাজার ডলার ছাড়াল বিটকয়েন
২৩ সেপ্টেম্বর ২০২৬

জানুয়ারির পর সর্বোচ্চ, ৮৫ হাজার ডলার ছাড়াল বিটকয়েন

দীর্ঘ মন্দার পর ক্রিপ্টোকারেন্সির বাজারে আবারো ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর...

রেলের ভাড়া বাড়ানোর বিষয়ে যা জানালেন মন্ত্রী
২৩ সেপ্টেম্বর ২০২৬

রেলের ভাড়া বাড়ানোর বিষয়ে যা জানালেন মন্ত্রী

জ্বালানি তেলের দাম বাড়ায় বাস ও লঞ্চের ভাড়া বাড়ানোর পর এবার রেলের ভাড়া বাড়ানো হবে কি না, তা নিয়ে আলোচ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 1 দিন আগে