গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বাজেট নিয়ে সিপিডির পর্যালোচনা

নিম্ন আয়ের করদায় বাড়বে সাড়ে ১৬ শতাংশ

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৩ পিএম, ২১ জুন ২০২৬ | আপডেট: ২৩:০০ এএম ২০২৬
নিম্ন আয়ের করদায় বাড়বে সাড়ে ১৬ শতাংশ
ছবি

রোববার রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বাজেট পর্যালোচনা নিয়ে সিপিডির সংলাপে বক্তারা -ছবি সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যক্তিশ্রেণির আয়কর কাঠামোয় নিম্ন ও মধ্য আয়ের মানুষের ওপর করের চাপ তুলনামূলকভাবে বেশি বাড়ছে বলে মনে করছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

রোববার (২১ জুন) রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে বাজেট পর্যালোচনা নিয়ে আয়োজিত এক সংলাপে এ তথ্য তুলে ধরা হয়।

সিপিডির পক্ষ থেকে জানানো হয়, নতুন কর কাঠামো অনুযায়ী যাদের বার্ষিক করযোগ্য আয় ৬ থেকে ১৫ লাখ টাকা, তাদের করদায় প্রায় সাড়ে ১২ শতাংশ থেকে সাড়ে ১৬ দশমিক ৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। তুলনামূলকভাবে উচ্চ আয়ের করদাতাদের ক্ষেত্রে এই বৃদ্ধির হার কম।

সংস্থাটি আরো বলেছে, ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের করের বোঝা বৃদ্ধির হার প্রায় ৭ দশমিক ৬ শতাংশের মধ্যে সীমিত থাকতে পারে। ফলে কর কাঠামোয় বৈষম্য তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলে তারা মন্তব্য করে।

অনুষ্ঠানে বলা হয়, আয় বৃদ্ধির অনুপাতে করের চাপ বিশ্লেষণ করলে নিম্ন ও মধ্য আয়ের শ্রেণির ওপর চাপ বেশি পড়ছে, যা সামাজিক সমতা ও ন্যায্যতার প্রশ্ন তৈরি করতে পারে।

এছাড়া সংলাপে কর্মসংস্থান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ১৮ মাসে ১ কোটি নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য থাকলেও বাজেট প্রস্তাবে তার সুস্পষ্ট প্রতিফলন নেই।

তিনি আরো বলেন, শ্রম, প্রবাসী কল্যাণ, শিল্প ও বাণিজ্য-এই চার খাতের বাজেট বরাদ্দ মোট ব্যয়ের তুলনায় কমছে বা স্থবির রয়েছে। পাশাপাশি কয়েকটি বড় কর্মসংস্থানমুখী প্রকল্প দীর্ঘদিন ধরে ঝুলে আছে।

মুদ্রাস্ফীতি নিয়েও উদ্বেগ জানিয়ে তিনি বলেন, বাজেটে মূল্যস্ফীতি ৭ দশমিক ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হলেও বিদায়ী অর্থবছরের মে পর্যন্ত গড় মূল্যস্ফীতি ছিল ৮ দশমিক ৬৩ শতাংশ। খাদ্য ও জ্বালানি সরবরাহ এবং সঠিক মুদ্রানীতি ছাড়া এ লক্ষ্য অর্জন কঠিন হবে।

ফাহমিদা খাতুন আরো বলেন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানো ইতিবাচক হলেও এর কার্যকর বাস্তবায়ন নিয়ে প্রশ্ন রয়েছে। অনুষ্ঠানে বাজেট বিষয়ে বিভিন্ন বিশ্লেষক ও খাতসংশ্লিষ্ট প্রতিনিধিরা অংশ নেন।
সানা/আপ্র/২১/৬/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল
১৪ সেপ্টেম্বর ২০২৬

গ্যাস সরবরাহ স্বাভাবিক, উৎপাদনে ফিরছে সিইউএফএল

দীর্ঘদিন গ্যাসসংকটে বন্ধ থাকার পর প্রয়োজনীয় গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় উৎপাদনে ফিরতে প্রস্তুত চট্ট...

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক
১৪ সেপ্টেম্বর ২০২৬

জামানত ছাড়াই ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করতে...

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ
১৩ সেপ্টেম্বর ২০২৬

আদানির বিকল ইউনিট সচল, বাড়ছে বিদ্যুৎ সরবরাহ

ভারতের ঝাড়খণ্ডে অবস্থিত আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্রের কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া দ্বিত...

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে আরো ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ

যুক্তরাষ্ট্র থেকে আগামী পাঁচ বছরে আরো ৫ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ আনতে চায় বাংলাদেশ। আর এ লক্ষ্যে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই