গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০২ আগস্ট ২০২৬

মেনু

সরকারের আশ্বাসে শাহবাগ ছাড়লেন প্রাথমিকের নতুন শিক্ষকরা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৫:২৭ পিএম, ০২ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:৫৬ এএম ২০২৬
সরকারের আশ্বাসে শাহবাগ ছাড়লেন প্রাথমিকের নতুন শিক্ষকরা
ছবি

ছবি সংগৃহীত

সরকারের নতুন সিদ্ধান্ত ও আশ্বাসের পর রাজধানীর শাহবাগে চলমান অবস্থান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা।

রোববার (২ আগস্ট) কয়েক ঘণ্টার কর্মসূচি শেষে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন বিজ্ঞপ্তি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার পর আন্দোলনকারীরা এ সিদ্ধান্ত নেন।

আগস্ট মাসের মধ্যেই যোগদান ও বিদ্যালয়ে পদায়নের দাবিতে সকাল থেকে দেশের বিভিন্ন জেলা থেকে আসা সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নেন। পরে শাহবাগ থানার সামনের সড়কে কর্মসূচি পালন করেন। কর্মসূচির শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত, অন্যান্য ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ পাঠ, জাতীয় সংগীত পরিবেশন এবং প্রয়াত সহকর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

আন্দোলন ঘিরে শাহবাগ এলাকায় পুলিশের ব্যারিকেড ও জলকামান মোতায়েন করা হয়। এতে শাহবাগ থেকে টিএসসি অভিমুখী সড়কের একাংশে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারীরা জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থী ফল প্রকাশের প্রায় ১৭৫ দিন পরও যোগদান করতে না পারায় তারা দীর্ঘ অনিশ্চয়তার মধ্যে ছিলেন।

আন্দোলনের মধ্যেই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন বিজ্ঞপ্তি জারি করে। বিদ্যালয়-২ শাখার উপসচিব রাজীব কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বঘোষিত ২৯ অক্টোবরের পরিবর্তে আগামী ১ অক্টোবর নির্বাচিত শিক্ষকরা সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদান করবেন। ২ অক্টোবর তাদের বিদ্যালয়ে পদায়ন করা হবে। পরে যথাসময়ে পেশাগত প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

নতুন সিদ্ধান্তকে ইতিবাচক উল্লেখ করে আন্দোলনকারীরা জানান, সরকারি প্রজ্ঞাপন প্রকাশ এবং ওয়েবসাইটে আপলোড হওয়ার পর তারা কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।

এর আগে শনিবার মন্ত্রণালয়ের এক ভার্চ্যুয়াল সভা শেষে সচিব মো. সাখাওয়াত হোসেন জানিয়েছিলেন, তদন্ত ও প্রশাসনিক প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার কারণে নিয়োগে বিলম্ব হয়েছে। সে সময় ২৯ অক্টোবর যোগদানের কথা বলা হলেও পরদিন নতুন সিদ্ধান্তে সময়সূচি এক মাসের বেশি এগিয়ে আনা হয়।

উল্লেখ্য, চলতি বছরের ৯ জানুয়ারি পার্বত্য তিন জেলা ছাড়া দেশের ৬১ জেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে ৮ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত ফলে ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীকে সহকারী শিক্ষক পদে নির্বাচিত করা হলেও এতদিন তারা যোগদান করতে পারেননি।

এসি/আপ্র/০২/০৮/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

প্রাথমিকে নতুন শিক্ষকদের যোগদান ১ অক্টোবর
০২ আগস্ট ২০২৬

প্রাথমিকে নতুন শিক্ষকদের যোগদান ১ অক্টোবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী ১ অক্...

নজরুল বিশ্ববিদ্যালয়-বাকৃবির যৌথ রোভার ক্যাম্প অনুষ্ঠিত
০১ আগস্ট ২০২৬

নজরুল বিশ্ববিদ্যালয়-বাকৃবির যৌথ রোভার ক্যাম্প অনুষ্ঠিত

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রু...

যৌন হয়রানির প্রমাণে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চাকরিচ্যুত
৩১ জুলাই ২০২৬

যৌন হয়রানির প্রমাণে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চাকরিচ্যুত

ছাত্রীকে অশালীন বার্তা পাঠানোর অভিযোগ; রুবেল আনছারের বিরুদ্ধে তদন্তে উচ্চপর্যায়ের কমিটি

সাদেকা হালিমসহ ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত
৩১ জুলাই ২০২৬

সাদেকা হালিমসহ ঢাবির তিন শিক্ষক সাময়িক বরখাস্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সাদেকা হালিম, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই