গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ফিল্মে জুটি হলেন তৌসিফ-শার্লিন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪১ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:৩২ এএম ২০২৬
ফিল্মে জুটি হলেন তৌসিফ-শার্লিন
ছবি

ছবি সংগৃহীত

ছোট পর্দায় দুজনেরই রয়েছে শক্ত অবস্থান। তবে দীর্ঘ অভিনয়জীবনে তৌসিফ মাহবুব ও শার্লিন ফারজানাকে কখনো একসঙ্গে জুটি হয়ে পর্দায় দেখা যায়নি। এবার সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে। প্রথমবারের মতো ওয়েব ফিল্মে জুটি বাঁধছেন জনপ্রিয় এই দুই অভিনয়শিল্পী।


নাম এখনো চূড়ান্ত না হওয়া ওয়েব ফিল্মটি নির্মাণ করবেন ভিকি জাহেদ। ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, নির্মাতার পরিচিত ধাঁচেই সাসপেন্স-থ্রিলার গল্পে তৈরি হবে এটি। ফলে প্রথমবার একসঙ্গে তৌসিফ ও শার্লিনকে দর্শক কেমন রসায়নে দেখতে পাবেন, তা নিয়ে এরই মধ্যে তৈরি হয়েছে আগ্রহ। বর্তমানে নিজের সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন ভিকি জাহেদ। 

সেই কাজ শেষ করেই নতুন ওয়েব ফিল্মটির শুটিং শুরু করবেন তিনি। 

 

এরপর একই অভিনেতাকে নিয়ে শুরু করবেন ‘চক্র ৩’-এর কাজ। সিনেমাটি আগামী ডিসেম্বরে মুক্তির কথা রয়েছে। সবকিছু ঠিক থাকলে তৌসিফ-শার্লিন অভিনীত নাম চূড়ান্ত না হওয়া ওয়েব ফিল্মটি নতুন বছরের শুরুতে ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে মুক্তি পেতে পারে। 

এদিকে তৌসিফ মাহবুব এখন ব্যস্ত জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর শুটিং নিয়ে। এরই মধ্যে শেষ করেছেন নতুন একটি নাটকের কাজ। রাখির পরিচালনায় নাটকটিতে তার সঙ্গে জুটি বেঁধেছেন কেয়া পায়েল। 

 

এ ছাড়া সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনের শুটিংও শেষ করেছেন এই অভিনেতা। অন্যদিকে, অভিনয়ে বিরতি কাটিয়ে ফিরেই ব্যস্ত হয়ে উঠেছেন শার্লিন ফারজানা। জিয়াউল ফারুক অপূর্বর সঙ্গে ‘নীলপরী’ নাটকের মাধ্যমে ফিরছেন তিনি। 

এরই মধ্যে গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘সেপারেশন’ সিনেমাতেও যুক্ত হয়েছেন এই অভিনেত্রী। সব মিলিয়ে প্রথমবারের মতো তৌসিফ ও শার্লিনের জুটি বড় পর্দা নয়, ওয়েব ফিল্মে কেমন চমক দেখায় এখন সেটিই দেখার অপেক্ষা।

ডিসি/আপ্র/২২/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, সেরা অভিনেত্রী ইয়ামি
২২ সেপ্টেম্বর ২০২৬

সেরা অভিনেতা কার্তিক-মামুট্টি, সেরা অভিনেত্রী ইয়ামি

ভারতের ৭২তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার

মা হারালেন রানি মুখার্জি
২২ সেপ্টেম্বর ২০২৬

মা হারালেন রানি মুখার্জি

মাতৃহারা হলেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মারা গেছেন তার মা কৃষ্ণা মুখার...

প্যারিসের মঞ্চে ফিরছেন ঐশ্বরিয়া, থাকছে নতুন চমক
২২ সেপ্টেম্বর ২০২৬

প্যারিসের মঞ্চে ফিরছেন ঐশ্বরিয়া, থাকছে নতুন চমক

সৌন্দর্য ও গ্ল্যামারের জন্য বিশ্বজুড়ে পরিচিত বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই আবারও আন্তর্জাতিক ফ্যাশন অ...

গায়ক থেকে নবাব!
২১ সেপ্টেম্বর ২০২৬

গায়ক থেকে নবাব!

ফেরদৌস ওয়াহিদ। গানের মানুষ। বিশেষত বাংলা পপ গানে তার ভূমিকা অসামান্য। পাঁচ দশকেরও বেশি সময় ধরে গানের...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই