গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জায়েদ খানের পাঠানো টাকা ফেরালেন অভিনেতা রিফাত চৌধুরী

বিনোদন প্রতিবেদক

বিনোদন প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৫৩ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৬:৫০ এএম ২০২৬
জায়েদ খানের পাঠানো টাকা ফেরালেন অভিনেতা রিফাত চৌধুরী
ছবি

ছবি সংগৃহীত

হাসপাতালে চিকিৎসাধীন কবি ও অভিনেতা রিফাত চৌধুরীর চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র থেকে ১০ হাজার টাকা পাঠিয়েছিলেন চিত্রনায়ক জায়েদ খান। তবে সেই টাকা গ্রহণ করেননি রিফাত। অর্থ পৌঁছানোর আগেই সহযোগিতার খবর প্রকাশিত হওয়ায় বিরক্ত হন তিনি। পরে ব্যক্তিগত কারণ দেখিয়ে টাকা নিতে অস্বীকৃতি জানান এই কবি ও অভিনেতা।

কয়েক দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন রিফাত চৌধুরীকে আর্থিক সহযোগিতা করেছেন জায়েদ খান—এমন খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। তবে এক সাক্ষাৎকারে রিফাত দাবি করেন, জায়েদ খান তাকে কোনো আর্থিক সহযোগিতা করেননি। এমনকি তার জন্য টাকা পাঠানোর বিষয়টিও কেউ নিশ্চিত করে জানাননি।

পরে জানা যায়, রিফাতের চিকিৎসার জন্য এক সাংবাদিকের মাধ্যমে ১০ হাজার টাকা পাঠিয়েছিলেন জায়েদ খান। কিন্তু ওই সাংবাদিক টাকা পৌঁছে দেওয়ার আগেই বিভিন্ন সংবাদমাধ্যমে আর্থিক সহযোগিতার খবর প্রকাশিত হয়। এতে বিরক্ত হন রিফাত চৌধুরী।

শুক্রবার রাতে রিফাত জানান, তিনি শুনেছিলেন জায়েদ খান একজনের মাধ্যমে তার জন্য কিছু টাকা পাঠিয়েছেন। কিন্তু সেই টাকা কেউ তাকে দেননি। এমনকি টাকা পাঠানোর বিষয়টিও তাকে জানানো হয়নি।

এরপর শনিবার (২৬ সেপ্টেম্বর) জায়েদ খানের পাঠানো ১০ হাজার টাকা রিফাতের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি সেই অর্থ গ্রহণ করেননি।

গত ১৪ সেপ্টেম্বর শারীরিক অসুস্থতা নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন রিফাত চৌধুরী। দীর্ঘদিন ধরে পা ও কোমরের সমস্যার পাশাপাশি শ্বাসকষ্ট, বুকে ব্যথা, অনিদ্রা ও অতিরিক্ত দুর্বলতায় ভুগছেন তিনি।

হাসপাতালে ভর্তির পর শুরুতে শয্যা না পাওয়ায় কয়েক দিন মেঝেতেই থাকতে হয়েছিল তাকে। পরে ২১ সেপ্টেম্বর রাতে তাকে হাসপাতালের একটি কেবিনে নেওয়া হয়।

আশির দশক থেকে কবিতা ও অভিনয়ের সঙ্গে যুক্ত রিফাত চৌধুরী। ১৯৮৪ সালে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘আলিঙ্গনের নাম’। চার দশকের সাহিত্যজীবনে তার ২৯টি বই প্রকাশিত হয়েছে বলে জানা গেছে।

অভিনয়েও রয়েছে তার পরিচিতি। ‘সিক্সটি নাইন’ নাটকে ‘জাতীয় কাকা’ চরিত্রে অভিনয় করে দর্শকদের নজর কাড়েন তিনি। এ ছাড়া ‘ব্যাচেলর’ ও ‘মেহেরজান’ চলচ্চিত্রেও অভিনয় করেছেন এই কবি ও অভিনেতা।

বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রিফাত চৌধুরী। সুস্থ হয়ে ফিরে অভিনয়ের পাশাপাশি নাটক পরিচালনায়ও মনোযোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

এসি/আপ্র/২৬/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সাবেকি সাজে ফের আলোচনায় স্নিগ্ধা চৌধুরী
২৬ সেপ্টেম্বর ২০২৬

সাবেকি সাজে ফের আলোচনায় স্নিগ্ধা চৌধুরী

বাংলাদেশের ফ্যাশন অঙ্গনে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছেন মডেল ও অভিনেত্রী স্নিগ্ধা চৌধুরী। অর্থন...

৩৫০ ঘণ্টায় তৈরি কালো গাউনে নজর কাড়লেন রাশমিকা
২৬ সেপ্টেম্বর ২০২৬

৩৫০ ঘণ্টায় তৈরি কালো গাউনে নজর কাড়লেন রাশমিকা

ইতালির মিলানে আয়োজিত আন্তর্জাতিক ফ্যাশন অনুষ্ঠান ‘ভোগ ওয়ার্ল্ড ২০২৬’-এ প্রথমবার অংশ নিয়েই নজর কেড়েছে...

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে সুসান সারানডনসহ গ্রেফতার ৩০
২৫ সেপ্টেম্বর ২০২৬

নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে সুসান সারানডনসহ গ্রেফতার ৩০

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণের প্রতিবাদে...

সম্পদ কমলেও শীর্ষস্থানে শাহরুখ খান
২৪ সেপ্টেম্বর ২০২৬

সম্পদ কমলেও শীর্ষস্থানে শাহরুখ খান

এক বছরে আনুমানিক সম্পদ কমেছে ২ হাজার ৪৯০ কোটি রুপি। তবু ভারতের সবচেয়ে ধনী অভিনেতার জায়গাটি ধরে রেখেছ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই