গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

২০২৭ বিশ্বকাপই কোহলির শেষ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬:৩০ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৭:২২ এএম ২০২৬
২০২৭ বিশ্বকাপই কোহলির শেষ
ছবি

ছবি সংগৃহীত

টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। এখন শুধু ওয়ানডে খেলছেন ভারতের এই তারকা ব্যাটার। তবে এই ফরম্যাটেও তার পথচলা শেষের দিকে। আগামী বছর অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপকেই ভারতের হয়ে নিজের শেষ বিশ্বকাপ হিসেবে ঘোষণা করেছেন কোহলি।

৫৪টি ওয়ানডে সেঞ্চুরির মালিক কোহলি চলতি বছরের শুরুতে টেস্ট ও টি-টোয়েন্টি ক্রিকেট থেকে বিদায় নেন। এরপর থেকে শুধু ওয়ানডেতেই খেলছেন তিনি। মূলত আগামী বছরের বিশ্বকাপে খেলার লক্ষ্যেই ৫০ ওভারের ক্রিকেট চালিয়ে যাচ্ছেন কোহলি। ২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে নিজের প্রথম বিশ্বকাপেই শিরোপা জিতেছিলেন তিনি। তবে তারকা হিসেবে প্রতিষ্ঠিত হওয়ার পর আর বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে দেখা হয়নি তার। তাই ক্যারিয়ারের শেষ বিশ্বকাপে শিরোপা জিততে নিজের সর্বোচ্চটা উজাড় করে দিতে চান এই ব্যাটার।

শনিবার জিওস্টারকে দেওয়া সাক্ষাৎকারে কোহলি বলেন, ‘আমার জন্য, এটাই ভারতের হয়ে খেলা আমার শেষ বিশ্বকাপ। এটাই আমার প্রেরণা এবং মাঠে নিজের সবকিছু উজাড় করে দিতে চাই। আর অবশ্যই, লক্ষ্যটা হলো বিশ্বকাপ জেতা এবং এর জন্য যা যা করা দরকার, আমি তার জন্য পুরোপুরি প্রস্তুত।’

আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে ওয়ানডে বিশ্বকাপ। এটি হবে কোহলির ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপ। দেশের বাইরে অনুষ্ঠেয় এই বিশ্বকাপকে নিজের ক্যারিয়ারের অন্যতম কঠিন চ্যালেঞ্জ হিসেবে দেখছেন তিনি। কোহলির ভাষায়, ‘৫০ ওভারের বিশ্বকাপের তীব্রতা অন্য যে কোনো কিছুর চেয়ে বেশি।’

কোহলির মতো সাবেক অধিনায়ক রোহিত শর্মাও এখন শুধু ওয়ানডে খেলছেন। তিনিও আরেকটি বিশ্বকাপ খেলার জন্য রোমাঞ্চিত। রোহিত বলেন, ‘আমার কাজ শেষ হয়ে গেছে, এই চিন্তা কখনো আমার মনে আসেনি। যতদিন খেলছি, ততদিন সবসময় কিছুর জন্য উন্মুখ হয়ে থাকব। আমি এখন বিশ্বকাপের জন্য অধীর অপেক্ষায়।’

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ভারতের স্কোয়াডে রয়েছেন কোহলি ও রোহিত। আগামীকাল তিরুবনন্তপুরমে সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে।

এসি/আপ্র/২৬/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মেসির বিদায়ের উপযুক্ত সময় এখনই: স্কালোনি
২৬ সেপ্টেম্বর ২০২৬

মেসির বিদায়ের উপযুক্ত সময় এখনই: স্কালোনি

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির বিদায় নেওয়ার উপযুক্ত সময় এখনই বলে মনে করেন জাতীয় দলের কোচ লিওনেল...

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া
২৪ সেপ্টেম্বর ২০২৬

জয় পেলেই সফর সফল হবে: জামাল ভূঁইয়া

ফিফা আশিয়ান কাপ খেলার উদ্দেশ্যে ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ ফুটবল দল। ভিসা জটিলতার কারণে নির্ধারি...

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব
২৪ সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

এশিয়ান গেমসে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। ১০০ মিটার স্প্রিন্টে ১০.৪৯ সে...

জাপানে জিমিদের প্রথম জয়
২৪ সেপ্টেম্বর ২০২৬

জাপানে জিমিদের প্রথম জয়

পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম লক্ষ্যভেদের পর, বাংলাদেশ খেলল আরও উজ্জীবিত হকি। টানা দুই হারের হতা...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই