গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চাঁদপুরের দুই শিক্ষার্থীর রোবট, মালয়েশিয়ায় স্বর্ণজয়

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৫ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:৫১ এএম ২০২৬
চাঁদপুরের দুই শিক্ষার্থীর রোবট, মালয়েশিয়ায় স্বর্ণজয়
ছবি

বুধবার সকালে প্রতিযোগিতার সমাপনী দিনে বিজয়ী হিসেবে সামিউ ও সানিয়ার নাম ঘোষণা করেন মালয়েশিয়ার সেগি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর শ্রী কুমার চক্রবর্তী

রোবট তৈরি করে মালয়েশিয়ায় আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক জিতেছে চাঁদপুরের কেএফটি কলেজিয়েট স্কুলের দশম শ্রেণির দুই শিক্ষার্থী মো. সামিউ ইমাম স্পর্শ ও সানিয়া সাঈদের দল।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে প্রতিযোগিতার সমাপনী দিনে বিজয়ী হিসেবে সামিউ ও সানিয়ার নাম ঘোষণা করেন মালয়েশিয়ার সেগি ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর শ্রী কুমার চক্রবর্তী।

প্রতিযোগিতায় সামিউ ও সানিয়ার দল ‘ওয়াল-ই’ নামের একটি রোবট তৈরি করে তথ্যপ্রযুক্তি ও রোবোটিক্স বিভাগে অংশ নেয়। তাদের তৈরি রোবটটি ওই বিভাগে প্রথম স্থান অর্জন করে।

১০ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়ার পেটালিং জায়ায় এ আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের ২৩টি দল অংশ নেয়। এর মধ্যে তিনটি দল স্বর্ণপদক অর্জন করে। কেএফটি কলেজিয়েট স্কুলের সামিউ ও সানিয়ার দলও এর একটি।

কেএফটি কলেজিয়েট স্কুলের পক্ষ থেকে জানানো হয়, ‘ওয়াল-ই’ প্রকল্পের মাধ্যমে প্রতিযোগিতায় অংশ নেয় সামিউ ও সানিয়া। বিচারকদের সামনে প্রকল্পটি উপস্থাপনের পর তারা প্রথম স্থান অর্জন করে।

সামিউ ইমাম স্পর্শের মা ও প্রভাষক বদরুন নাহার লরিন বলেন, ছেলের পাশাপাশি তাদের শিক্ষার্থী সানিয়ার এ সাফল্যেও তারা আনন্দিত। এ অর্জন কেএফটি কলেজিয়েট স্কুল, মতলব ও চাঁদপুরের জন্য আনন্দের।

কেএফটি কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ও সাবেক সচিব মো. জাকির হোসেন কামাল এবং প্রতিষ্ঠাতা বেলায়েত হোসেন জুলহাস বলেন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় দুই শিক্ষার্থীর এ সাফল্য প্রযুক্তিভিত্তিক শিক্ষা ও উদ্ভাবনী কাজে অন্য শিক্ষার্থীদের আগ্রহ বাড়াবে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের এ ধরনের কাজে সহযোগিতা করা হবে।
সানা/আপ্র/২৫/৯/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

দেশের বাজারে হেলিওর নতুন স্মার্টফোন হেলিও ১১০
২৫ সেপ্টেম্বর ২০২৬

দেশের বাজারে হেলিওর নতুন স্মার্টফোন হেলিও ১১০

দেশের বাজারে হেলিও মোবাইলের নতুন স্মার্টফোন হেলিও ১১০ এসেছে। ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৬৭ ইঞ্চির থ্রিডি...

এআই দিয়ে কণ্ঠস্বর নকল করা চুরির শামিল: মরগান ফ্রিম্যান
২৫ সেপ্টেম্বর ২০২৬

এআই দিয়ে কণ্ঠস্বর নকল করা চুরির শামিল: মরগান ফ্রিম্যান

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কারো কণ্ঠস্বর নকল করাকে ‘চুরি’ বলে মন্তব্য করেছেন হলিউডের বর্ষীয়ান অ...

চ্যাটজিপিটিতে যে ৫ ধরনের কাজ কখনোই করবেন না
২৪ সেপ্টেম্বর ২০২৬

চ্যাটজিপিটিতে যে ৫ ধরনের কাজ কখনোই করবেন না

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট এখন তথ্য খোঁজা, লেখালেখি, কোডিং কিংবা বিভিন্ন বিষয় বোঝার কাজে নিয়...

নতুন ড্রোন বহরে উন্মোচিত হবে গভীর সমুদ্রের রহস্য
২৪ সেপ্টেম্বর ২০২৬

নতুন ড্রোন বহরে উন্মোচিত হবে গভীর সমুদ্রের রহস্য

পৃথিবীর ৭০ শতাংশেরও বেশি অংশজুড়ে রয়েছে মহাসাগর। অথচ এর গভীরতম বিস্তীর্ণ অঞ্চল এখনো মানুষের পর্যবেক্ষ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 2 দিন আগে