গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দেশের বাজারে হেলিওর নতুন স্মার্টফোন হেলিও ১১০

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ১৮:৪০ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:৫১ এএম ২০২৬
দেশের বাজারে হেলিওর নতুন স্মার্টফোন হেলিও ১১০
ছবি

ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৬৭ ইঞ্চির থ্রিডি ডুয়াল কার্ভড অ্যামোলেড ডিসপ্লে

দেশের বাজারে হেলিও মোবাইলের নতুন স্মার্টফোন হেলিও ১১০ এসেছে। ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৬৭ ইঞ্চির থ্রিডি ডুয়াল কার্ভড অ্যামোলেড ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও জি২০০ চিপসেট ও ৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।

ডিসপ্লেটির রেজুলিউশন ১০৮০ বাই ২৪০০ পিক্সেল, রিফ্রেশ রেট ১২০ হার্টজ এবং সর্বোচ্চ উজ্জ্বলতা ১ হাজার নিট। এতে ফ্লিকার-ফ্রি প্রযুক্তি, ইন্টেলিজেন্ট ডিমিং ও আই কেয়ার সুবিধা রয়েছে। পেছনের ডিসপ্লেতে সময়-তারিখ, নোটিফিকেশন, লেখা ও ইমোজি দেখা যাবে।

হেলিও ১১০-এ রয়েছে ৮ জিবি র‌্যাম, যা এক্সটেন্ডেড র‌্যাম ব্যবহারে ১৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। স্টোরেজ ১২৮ জিবি। পারফরম্যান্সের জন্য ৬ ন্যানোমিটার প্রযুক্তির মিডিয়াটেক হেলিও জি২০০ চিপসেট ব্যবহার করা হয়েছে।

৬ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির সঙ্গে রয়েছে ৪৫ ওয়াট দ্রুত চার্জিং সুবিধা। ফোনের সঙ্গে ৪৫ ওয়াটের চার্জারও দেওয়া হবে। নির্মাতার দাবি, ৩৫ মিনিটে ব্যাটারি ৫০ শতাংশ পর্যন্ত চার্জ করা যাবে।

ছবি ও ভিডিও ধারণের জন্য পেছনে রয়েছে ৬৪ মেগাপিক্সেলের আইএমএক্স ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা। প্রধান ক্যামেরায় ইআইএস সুবিধা রয়েছে। সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা। এতে ডুয়াল ভিউ ভিডিও, লাইভ ফটো, স্পোর্টস মোড ও ডকুমেন্ট কারেকশনের মতো সুবিধাও রয়েছে।

ফোনটিতে এনএফসি, ইনফ্রারেড রিমোট, ইন্টেলিজেন্ট নয়েজ রিডাকশন ও ডুয়াল স্পিকার রয়েছে। ধুলা ও পানির ছিটা থেকে সুরক্ষায় রয়েছে আইপি৬৪ রেটিং। পাশাপাশি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, ফেস আনলক, জাইরোস্কোপ ও কম্পাস সুবিধা থাকছে।

হেলিও ১১০ অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলবে। ভবিষ্যতে অ্যান্ড্রয়েড ১৭-এ আপডেট করা যাবে বলে জানিয়েছে হেলিও মোবাইল।

ফোনটি ফ্লেম অরেঞ্জ ও নেভি ব্লু রঙে পাওয়া যাবে। এর সঙ্গে গ্রামীণফোনের বান্ডেল অফার এবং ১৫ মাসের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে। হেলিও ১১০-এর দাম ২৬ হাজার ৯৯৯ টাকা।
সানা/আপ্র/২৫/৯/২০২৬

 

 

 

সংশ্লিষ্ট খবর

এআই দিয়ে কণ্ঠস্বর নকল করা চুরির শামিল: মরগান ফ্রিম্যান
২৫ সেপ্টেম্বর ২০২৬

এআই দিয়ে কণ্ঠস্বর নকল করা চুরির শামিল: মরগান ফ্রিম্যান

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে কারো কণ্ঠস্বর নকল করাকে ‘চুরি’ বলে মন্তব্য করেছেন হলিউডের বর্ষীয়ান অ...

চাঁদপুরের দুই শিক্ষার্থীর রোবট, মালয়েশিয়ায় স্বর্ণজয়
২৫ সেপ্টেম্বর ২০২৬

চাঁদপুরের দুই শিক্ষার্থীর রোবট, মালয়েশিয়ায় স্বর্ণজয়

রোবট তৈরি করে মালয়েশিয়ায় আন্তর্জাতিক রোবোটিক্স প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদক জিতেছে চ...

চ্যাটজিপিটিতে যে ৫ ধরনের কাজ কখনোই করবেন না
২৪ সেপ্টেম্বর ২০২৬

চ্যাটজিপিটিতে যে ৫ ধরনের কাজ কখনোই করবেন না

কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট এখন তথ্য খোঁজা, লেখালেখি, কোডিং কিংবা বিভিন্ন বিষয় বোঝার কাজে নিয়...

নতুন ড্রোন বহরে উন্মোচিত হবে গভীর সমুদ্রের রহস্য
২৪ সেপ্টেম্বর ২০২৬

নতুন ড্রোন বহরে উন্মোচিত হবে গভীর সমুদ্রের রহস্য

পৃথিবীর ৭০ শতাংশেরও বেশি অংশজুড়ে রয়েছে মহাসাগর। অথচ এর গভীরতম বিস্তীর্ণ অঞ্চল এখনো মানুষের পর্যবেক্ষ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 2 দিন আগে