গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

মেনু

সময় এসে গেছে, হয়ত ইরানকে উড়িয়ে দিতে হবে: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১৫ পিএম, ০১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১০:১৪ এএম ২০২৬
সময় এসে গেছে, হয়ত ইরানকে উড়িয়ে দিতে হবে: ট্রাম্প
ছবি

ছবি সংগৃহীত

ইরানের সঙ্গে দ্রুত সমঝোতায় পৌঁছাতে না পারলে দেশটির বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (২৯ সেপ্টেম্বর) ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এ হুঁশিয়ারি দেন।

তিনি বলেন, ইরানের নেতাদের যদি যুক্তরাষ্ট্র ‘অযৌক্তিক’ মনে করে, তাহলে তাদের সঙ্গে কীভাবে চুক্তিতে পৌঁছানো সম্ভব? ‘হয়ত তাদের উড়িয়ে দিতে হবে।’

ট্রাম্প আরো বলেন, এখন যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে— ইরানের সঙ্গে একটি চুক্তি করা হবে, নাকি অন্য কোনো পদক্ষেপ নেওয়া হবে। তার ভাষায়, ‘সময় এসে গেছে’ এবং বিষয়টির নিষ্পত্তি খুব শিগগিরই হতে পারে।

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই ট্রাম্পের এ বক্তব্য সামনে এলো। তবে সম্ভাব্য কোনো চুক্তির শর্ত কিংবা সামরিক পদক্ষেপের বিস্তারিত পরিকল্পনা সম্পর্কে তিনি কিছু জানাননি। সূত্র: টাইমস অব ইসরায়েল

এসি/আপ্র/০১/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক
০১ অক্টোবর ২০২৬

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার ১১ দেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও মিশনপ্রধানদের নিয়ে ভারতে...

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা মানসুরি
৩০ সেপ্টেম্বর ২০২৬

মরক্কোর প্রথম নারী প্রধানমন্ত্রী ফাতিমা মানসুরি

মরক্কোয় প্রথমবারের মতো কোনো নারী সরকারপ্রধানের দায়িত্ব পেলেন ফাতিমা জাহরা আল-মানসুরি। দেশটির রাজা ষষ...

লেগো দিয়ে বিশ্ব মানচিত্র বানিয়ে দুই বন্ধুর রেকর্ড
৩০ সেপ্টেম্বর ২০২৬

লেগো দিয়ে বিশ্ব মানচিত্র বানিয়ে দুই বন্ধুর রেকর্ড

মাত্র ৪ ঘণ্টা ৫৯ মিনিট ৫১ সেকেন্ডে লেগোর ১১ হাজার ৬৯৫টি ছোট টুকরা জুড়ে পৃথিবীর মানচিত্র তৈরি করে বিশ...

এক পাইলট অন্য পাইলটকে ছুরিকাঘাত, সৌদিতে জরুরি অবতরণ
৩০ সেপ্টেম্বর ২০২৬

এক পাইলট অন্য পাইলটকে ছুরিকাঘাত, সৌদিতে জরুরি অবতরণ

সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে ইসরায়েলের তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমান সৌদি আরবের তাবুক আন্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 12 ঘন্টা আগে