গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মীর সুযোগ, তালিকায় বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:৪৯ পিএম, ০৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:০২ এএম ২০২৬
ইতালিতে ১ লাখ ৬৫ হাজার কর্মীর সুযোগ, তালিকায় বাংলাদেশ
ছবি

ছবি সংগৃহীত

ইতালিতে ২০২৭ সালে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী প্রবেশের সুযোগ পাবেন। কৃষি, পর্যটন, নির্মাণসহ বিভিন্ন খাতে বিদেশি কর্মী নিয়োগের জন্য নতুন কোটা ও আবেদন প্রক্রিয়া প্রকাশ করেছে ইতালি সরকার।

২০২৬ থেকে ২০২৮ মেয়াদের ‘ডিক্রেতো ফ্লুসি’ কর্মসূচির আওতায় এ উদ্যোগ নেওয়া হয়েছে। ‘ডিক্রেতো ফ্লুসি’ হলো ইতালিতে বিদেশি শ্রমিকদের কাজের অনুমতি ও কর্মভিসা দেওয়ার সরকারি কোটা ব্যবস্থা।

ইতালির সরকারি তথ্য অনুযায়ী, ২০২৭ সালের মোট কোটার মধ্যে ৭৬ হাজার ২০০ জনকে অমৌসুমি কাজে, ৮৯ হাজার জনকে কৃষি ও পর্যটন খাতের মৌসুমি কাজে এবং ৬৫০ জনকে স্বনিয়োজিত কাজের জন্য নেওয়া হবে। পরিবারভিত্তিক পরিচর্যা বা সেবাযত্ন খাতের জন্য অমৌসুমি কোটার মধ্যে ১৪ হাজার স্থান রাখা হয়েছে।

যোগ্য দেশের তালিকায় বাংলাদেশ

এই বড় কর্মী নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য দেশের তালিকায় রয়েছে বাংলাদেশও। ইতালির সরকারি তালিকায় বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপাইন, নেপাল এবং আফ্রিকার বেশ কয়েকটি দেশের নাগরিকদের জন্য কোটা বরাদ্দ রাখা হয়েছে।

আবেদন করবেন যেভাবে

২০২৭ সালের কোটার জন্য আবেদনপত্র প্রাক্‌-পূরণ বা ‘প্রিকম্পাইলেশন’ শুরু হবে ২৩ অক্টোবর ২০২৬ সকাল ৯টা থেকে। এ প্রক্রিয়া চলবে ৭ ডিসেম্বর ২০২৬ রাত ৮টা পর্যন্ত। আবেদন করতে হবে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘পোর্টালে সার্ভিজি আলি’ প্ল্যাটফর্মের মাধ্যমে।

তবে সাধারণভাবে বিদেশি কর্মী নিজে সরাসরি এই কোটার জন্য আবেদন করেন না। ইতালিতে থাকা নিয়োগকর্তা বা অনুমোদিত প্রতিনিধি সংশ্লিষ্ট কর্মীর জন্য চাকরির অনুমোদন বা ‘নুল্লা ওস্তা’র আবেদন করেন। অনুমোদন পাওয়ার পর কর্মী নিজ দেশে ইতালীয় দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে কাজের ভিসার প্রক্রিয়া সম্পন্ন করেন।

২০২৭ সালের আবেদন জমা দেওয়ার দিন বা ‘ক্লিক ডে’ খাতভেদে আলাদা। কৃষি খাতের মৌসুমি কর্মীদের আবেদন শুরু হবে ১২ জানুয়ারি ২০২৭, পর্যটন খাতে ৯ ফেব্রুয়ারি, অমৌসুমি কাজের জন্য ১৬ ফেব্রুয়ারি এবং পরিবারভিত্তিক পরিচর্যা খাতের জন্য ১৮ ফেব্রুয়ারি। প্রতিটি ক্ষেত্রেই আবেদন শুরু হবে ইতালির স্থানীয় সময় সকাল ৯টায়।

কোটা অবশিষ্ট থাকা সাপেক্ষে আবেদন জমা দেওয়া যাবে ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত।

তিন বছরে প্রায় পাঁচ লাখ কর্মী

ইতালি ২০২৬ থেকে ২০২৮—এই তিন বছরে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মী নেওয়ার পরিকল্পনা করেছে। এর মধ্যে ২০২৬ সালে ১ লাখ ৬৪ হাজার ৮৫০, ২০২৭ সালে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ এবং ২০২৮ সালে ১ লাখ ৬৬ হাজার ৮৫০ জনের কোটা নির্ধারণ করা হয়েছে।

কর্মীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো, কেবল বৈধ নিয়োগকর্তা ও সরকারি প্রক্রিয়ার মাধ্যমেই আবেদন এগোয়। তাই চাকরি বা ভিসার নামে কোনো ব্যক্তি বা দালালকে অর্থ দেওয়ার আগে নিয়োগপত্র, নিয়োগকর্তা এবং ‘নুল্লা ওস্তা’র সত্যতা যাচাই করা জরুরি।

এসি/আপ্র/০৫/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মানবমস্তিষ্ক গবেষণায় চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী
০৫ অক্টোবর ২০২৬

মানবমস্তিষ্ক গবেষণায় চিকিৎসায় নোবেল পেলেন তিন বিজ্ঞানী

মানবমস্তিষ্কের গঠন, স্মৃতি, অনুভূতি ও স্নায়ুকোষের কার্যকলাপ নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণার জন্য ২০২৬ সালে...

এলএনজি সংকটে বিশ্ব, শীতেই বাড়তে পারে গ্যাসের দাম
০৫ অক্টোবর ২০২৬

এলএনজি সংকটে বিশ্ব, শীতেই বাড়তে পারে গ্যাসের দাম

বিশ্বজুড়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের সংকট দেখা দিয়েছে। কাতারের সরবরাহ কমে যাওয়ায় এরই মধ্যে এশিয়ার বাজ...

ইরানের হামলার ভয়ে যুক্তরাজ্য থেকে সব বোমারু বিমান সরালো যুক্তরাষ্ট্র
০৫ অক্টোবর ২০২৬

ইরানের হামলার ভয়ে যুক্তরাজ্য থেকে সব বোমারু বিমান সরালো যুক্তরাষ্ট্র

ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) ফেয়ারফোর্ড ঘাঁটি থেকে সব বোম...

যুক্তরাষ্ট্র কেন নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে, জানালেন জয়শঙ্কর
০৪ অক্টোবর ২০২৬

যুক্তরাষ্ট্র কেন নিঃসঙ্গ শক্তিতে পরিণত হচ্ছে, জানালেন জয়শঙ্কর

যুক্তরাষ্ট্র নিজের ইচ্ছাতেই নিঃসঙ্গ শক্তিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে