গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১১ অক্টোবর ২০২৬

মেনু

ককরোচ আন্দোলনকে জুলাইয়ের সঙ্গে তুলনায় তসলিমাকে জবাব

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৩৭ পিএম, ০৩ আগস্ট ২০২৬ | আপডেট: ২১:২৬ এএম ২০২৬
ককরোচ আন্দোলনকে জুলাইয়ের সঙ্গে তুলনায় তসলিমাকে জবাব
ছবি

অভিজিত দিপকে ও তসলিমা নাসরিন -ছবি টাইমস অব ইন্ডিয়া

বাংলাদেশ ও নেপালের ছাত্র আন্দোলনের সঙ্গে ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের তুলনার সমালোচনা করেছেন সংগঠনটির মুখ্য সংগঠক অভিজিত দিপকে। তিনি বলেছেন, দুটি আন্দোলনের প্রেক্ষাপট ও উদ্দেশ্য এক নয়।

সোমবার (৩ আগস্ট) ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অভিজিত দিপকে বলেন, “বাংলাদেশ ও নেপালের আন্দোলনের সঙ্গে দিল্লির যন্তর মন্তরের আন্দোলনের তুলনা করা হচ্ছে শুধু আমাদের বদনাম করার জন্য। আমরা একরকম নই।”

এর আগে পশ্চিমবঙ্গের কলকাতায় এক অনুষ্ঠানে নির্বাসিত বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন ভারতের সিজেপির আন্দোলনের একটি ভিডিও দেখে ২০২৪ সালের বাংলাদেশের ছাত্র আন্দোলনের কথা মনে পড়েছিল বলে মন্তব্য করেন।

তসলিমা বলেন, বাংলাদেশের ছাত্র আন্দোলন সম্পর্কে শুরুতে মানুষ ভেবেছিল, এটি শুধু কোটা সংস্কারের দাবিতে সীমাবদ্ধ থাকবে। পরে পরিস্থিতি ভিন্ন দিকে যায় এবং সরকার পরিবর্তনের ঘটনা ঘটে। তার মতে, পরবর্তী সময়ে এ আন্দোলনের পেছনে উগ্রপন্থী গোষ্ঠীর ভূমিকার বিষয়টি সামনে আসে।

তসলিমার ওই মন্তব্যের জবাব দিতে গিয়ে অভিজিত দিপকে বলেন, সিজেপির আন্দোলন সম্পূর্ণ ভিন্ন বিষয় নিয়ে হয়েছে। তিনি জানান, জাতীয় নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁসের প্রতিবাদ এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে গত ২০ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে তাদের আন্দোলন শুরু হয়।

আন্দোলনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে। পরে তরুণদের পাশাপাশি শিল্পী, বুদ্ধিজীবী, সমাজকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে আন্দোলন আরো বিস্তৃত হয় বলে দাবি করেন তিনি।

অভিজিত দিপকে জানান, সিজেপির টানা ৩৭ দিনের আন্দোলনের পর গত ২৫ জুলাই শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেন। এরপর প্রহ্লাদ যোশী নতুন শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব নেন।

তবে সিজেপি জানিয়েছে, তারা প্রহ্লাদ যোশীকেও শিক্ষামন্ত্রীর পদে দেখতে চায় না। সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা বা নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পরিবারকে দ্রুত ক্ষতিপূরণ না দিলে নতুন করে বড় আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে সংগঠনটি।

অভিজিত দিপকে আরো বলেন, দেশজুড়ে ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পর সিজেপির দায়িত্ব বেড়েছে এবং শিগগিরই সংগঠনের কার্যক্রম আরো বিস্তৃত করার উদ্যোগ নেওয়া হবে। 
সানা/ডিসি/আপ্র/৩/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

মেট্রোরেল-ইন্টারনেট সচল রাখার নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের
১১ অক্টোবর ২০২৬

মেট্রোরেল-ইন্টারনেট সচল রাখার নির্দেশ ভারতীয় সুপ্রিম কোর্টের

ভারতের রাজধানী দিল্লিতে চলমান বিক্ষোভ ঘিরে উত্তেজনার মধ্যে মেট্রোরেল এবং ইন্টারনেট সেবা সচল রাখার নি...

এআই দিয়ে ভিডিও তৈরির বিষয়ে মুসলিমদের সতর্ক করলেন মক্কার ইমাম
১১ অক্টোবর ২০২৬

এআই দিয়ে ভিডিও তৈরির বিষয়ে মুসলিমদের সতর্ক করলেন মক্কার ইমাম

মানুষকে প্রতারিত করতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে ভুয়া ভিডিও তৈরি ও কণ্ঠ নকল করা হারাম বলে সতর্ক...

বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, নারীকে ফেরানো হলো কারাগারে
১১ অক্টোবর ২০২৬

বিষাক্ত ইনজেকশনেও মৃত্যু হয়নি, নারীকে ফেরানো হলো কারাগারে

যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যে গত ৩০ সেপ্টেম্বর বিষাক্ত ইনজেকশন প্রয়োগ করে ক্রিস্টিয়া পাইক নামে এক...

সৌদির বিমানবন্দরে হামলার ঘটনায় যুদ্ধে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের
১১ অক্টোবর ২০২৬

সৌদির বিমানবন্দরে হামলার ঘটনায় যুদ্ধে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার ঘটনায় তীব্র নিন্দা জান...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে