গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬

মেনু

রাশিয়া-ইউক্রেন হামলায় একদিনে নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২০ পিএম, ০৪ আগস্ট ২০২৬ | আপডেট: ১০:৫৬ এএম ২০২৬
রাশিয়া-ইউক্রেন হামলায় একদিনে নিহত ২৬
ছবি

ছবি সংগৃহীত

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় একদিনে অন্তত ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রাশিয়ায় ১৫ জন এবং ইউক্রেনে ১১ জন প্রাণ হারিয়েছেন। হামলায় দুই দেশেই আরও কয়েক ডজন মানুষ আহত হয়েছেন।

রুশ প্রশাসনের তথ্য অনুযায়ী, সোমবার ইউক্রেনীয় ড্রোন হামলায় রাশিয়ার ক্রাসনোদার, বেলগোরোদ ও ক্রিমিয়ায় হতাহতের ঘটনা ঘটে। ক্রাসনোদারের গভর্নর ভেনিয়ামিন কন্দ্রাতিয়েভ জানান, গেলেন্দঝিক জেলার পর্যটন এলাকা আরখিপো-ওসিপোভকায় হামলায় তিন শিশুসহ সাতজন নিহত এবং প্রায় ৪০ জন আহত হয়েছেন।

একই দিনে ক্রিমিয়ায় পৃথক হামলায় চারজন নিহত ও দুজন আহত হন। সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে আরেক হামলায় চারজন নিহত এবং ১৭ জন আহত হওয়ার তথ্য জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

অন্যদিকে ইউক্রেনের দিনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের কৃভি রিহ জেলায় একটি পেট্রোল স্টেশনে রুশ ড্রোন হামলায় তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন জরুরি পরিষেবাকর্মী ও তার আট বছর বয়সী ছেলে রয়েছে। প্রাদেশিক গভর্নর ওলেক্সান্দর হানঝা জানান, হামলার পর পেট্রোল স্টেশনে আগুন ধরে যায় এবং আশপাশের এলাকায়ও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

সোমবার রাতে জাপোরিজ্জিয়া অঞ্চলে রুশ বাহিনীর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আরো  আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই শিশু রয়েছে।

এদিকে পৃথক এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, তাদের বাহিনী পূর্ব ইউক্রেনের খারকিভ অঞ্চলের বিলিই কোলোদিয়াজ ও উস্পেনিভকা বসতির নিয়ন্ত্রণ নিয়েছে।

২০২২ সালে যুদ্ধ শুরুর পর সাম্প্রতিক মাসগুলোতে বেসামরিক হতাহতের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। যদিও রাশিয়া ও ইউক্রেন—উভয় পক্ষই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করে আসছে।

২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পর থেকে দুই দেশের মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে।

সূত্র: আল জাজিরা

এসি/আপ্র/০৪/০৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশের নাম বদলে নাওয়েরো
০৩ আগস্ট ২০২৬

বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশের নাম বদলে নাওয়েরো

বিশ্বের তৃতীয় ক্ষুদ্রতম দেশ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র নাউরু আনুষ্ঠানিকভাবে নিজেদের নাম পরিবর্ত...

ককরোচ আন্দোলনকে জুলাইয়ের সঙ্গে তুলনায় তসলিমাকে জবাব
০৩ আগস্ট ২০২৬

ককরোচ আন্দোলনকে জুলাইয়ের সঙ্গে তুলনায় তসলিমাকে জবাব

বাংলাদেশ ও নেপালের ছাত্র আন্দোলনের সঙ্গে ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনের তুলনার সমালোচন...

যুক্তরাজ্যের সরকারি সংস্থায় তথ্য ফাঁস, নিরাপত্তা উদ্বেগ
০৩ আগস্ট ২০২৬

যুক্তরাজ্যের সরকারি সংস্থায় তথ্য ফাঁস, নিরাপত্তা উদ্বেগ

যুক্তরাজ্যের রাষ্ট্রীয় বিনিয়োগ ব্যবস্থাপনা সংস্থা ইউকে গভর্নমেন্ট ইনভেস্টমেন্টসের (ইউকেজিআই) অভ্যন্ত...

দুই মিনিটে ৫ বার সাপের ছোবল, প্রাণে বাঁচলেন নারী
০৩ আগস্ট ২০২৬

দুই মিনিটে ৫ বার সাপের ছোবল, প্রাণে বাঁচলেন নারী

ভারতের মধ্যপ্রদেশের নর্মদাপুরম জেলার ঝিল পিপারিয়া গ্রামে মাত্র দুই মিনিটের মধ্যে পাঁচবার সাপের ছোবলে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে আইনি লড়াই শুরু সরকারের

দুবাইয়ে শর্তসাপেক্ষে জামিনে মুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া জোরদার করেছে সরকার। তার জামিন আদেশ বাতিলের উদ্যোগ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি আইনজীবী প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে