গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১১ অক্টোবর ২০২৬

মেনু

ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায়

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৪৩ পিএম, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৮:৩৫ এএম ২০২৬
ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে টাকা দাবি ‘যৌতুক’ হিসেবে গণ্য হবে না: হাইকোর্টের রায়
ছবি

ছবি সংগৃহীত

বিয়ের শর্ত ছাড়া কেবল ব্যবসার প্রয়োজনে স্ত্রীর কাছে অর্থ দাবি করাকে আইনগতভাবে ‘যৌতুক’ হিসেবে গণ্য করা যাবে না বলে রায় দিয়েছেন হাইকোর্ট। যৌতুক দাবি ও নির্যাতনের অভিযোগে এক ব্যক্তির বিরুদ্ধে করা মামলাকে ‘সাজানো ও ভিত্তিহীন’ আখ্যা দিয়ে এবং নিম্ন আদালতের দেয়া দুই বছরের সশ্রম কারাদণ্ড বাতিল করে মো. রাসেল উদ্দিন নামে এক আসামিকে খালাস দিয়েছেন উচ্চ আদালত।

আজ রোববার (১১ অক্টোবর) বিচারপতি মো. সেলিমের একক হাইকোর্ট বেঞ্চের দেয়া পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৬ সালের ২৩ ফেব্রুয়ারি মুসলিম আইন অনুযায়ী মো. রাসেল উদ্দিনের সঙ্গে ইসমত আরা বেগমের বিয়ে হয়। অভিযোগ অনুযায়ী, ২০১৯ সালের ৪ আগস্ট সন্ধ্যায় কক্সবাজার শহরের বাইতুশ শরফ মসজিদ রোড এলাকার ভাড়া বাসায় আসামি রাসেল উদ্দিন তার ব্যবসার জন্য স্ত্রীর কাছে ১ লাখ টাকা দাবি করেন। টাকা দিতে অপারগতা প্রকাশ করায় কাঠের লাঠি দিয়ে তাকে শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ তোলা হয়।

এ ঘটনায় দায়ের করা মামলায় কক্সবাজারের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নম্বর-১ ২০২৩ সালের ১৫ নভেম্বর মো. রাসেল উদ্দিনকে দোষী সাব্যস্ত করে ২ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা জরিমানা করেন। এই দণ্ডাদেশের বিরুদ্ধে আসামি হাইকোর্টে আপিল দায়ের করেন।

হাইকোর্ট মামলায় উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণ ও নথি বিস্তারিত পর্যালোচনা করে দুটি প্রধান বিষয় চিহ্নিত করেন:

প্রথমত, যৌতুকের আইনি সংজ্ঞা: ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২(ঞ) ধারা অনুযায়ী, বিয়ের শর্ত বা বিবেচনা হিসেবে বর বা বরপক্ষের দ্বারা কোনো অর্থ বা সম্পত্তি দাবি করাকেই কেবল ‘যৌতুক’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। এই মামলায় বাদী এবং অন্য সকল সাক্ষী জবানবন্দিতে স্পষ্ট জানিয়েছেন যে, টাকা দাবি করা হয়েছিল আসামির ব্যবসার উদ্দেশ্যে। ফলে ব্যবসার প্রয়োজনে টাকা চাওয়ার বিষয়টিকে যৌতুকের সংজ্ঞার আওতায় আনার সুযোগ নেই এবং প্রসিকিউশন পক্ষ যৌতুক দাবির অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছে।

দ্বিতীয়ত, মেডিকেল স্বাক্ষ্যের মারাত্মক বৈপরীত্য: বাদী জবানবন্দিতে দাবি করেন যে লাঠির আঘাতে তার ডান কাঁধ ও পিঠে আঘাত লেগেছে। অন্যদিকে, চিকিৎসা প্রদানকারী চিকিৎসক এবং হাসপাতালে তৈরি মেডিকেল সনদে দেখা যায় আঘাতটি ছিল বাম কাঁধে। বাদীর মৌখিক সাক্ষ্য এবং ডাক্তারি সনদের মধ্যে আঘাতের স্থানের এই স্পষ্ট বৈপরীত্য শারীরিক নির্যাতনের অভিযোগকে গুরুতর সন্দেহের মুখে ফেলে দেয়।

উচ্চ আদালত মামলাটিকে ভিত্তিহীন ও সাজানো হিসেবে উল্লেখ করে কক্সবাজারের ট্রাইব্যুনালের বিচার ও দণ্ডাদেশ বাতিল করেন এবং আসামি মো. রাসেল উদ্দিনকে খালাস প্রদান করেন।

এসি/আপ্র/১১/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

গরুর মাংসের কেজি ২৫০ টাকায় আনার দাবিতে আইনি নোটিশ
১১ অক্টোবর ২০২৬

গরুর মাংসের কেজি ২৫০ টাকায় আনার দাবিতে আইনি নোটিশ

গরুর মাংসের খুচরা বাজারমূল্য প্রতি কেজি ২৫০ টাকায় নামিয়ে আনতে বাণিজ্যিক আমদানির ওপর থেকে নিষেধাজ্ঞ...

ধর্ষণে জন্ম নেওয়া শিশু সন্তা‌নের স্বীকৃতি পেল, অভিযুক্তের যাবজ্জীবন
১১ অক্টোবর ২০২৬

ধর্ষণে জন্ম নেওয়া শিশু সন্তা‌নের স্বীকৃতি পেল, অভিযুক্তের যাবজ্জীবন

রাজবাড়ীতে ধর্ষণ মামলায় মো. ফারুক হোসেন নামে এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড, ৫ লাখ টাকা জরিমানা ও অনাদা...

‘জিয়ার সৈনিক’ পরিচয় দিয়ে এসআরবির কাছে লাভ নেই
০৯ অক্টোবর ২০২৬

‘জিয়ার সৈনিক’ পরিচয় দিয়ে এসআরবির কাছে লাভ নেই

বিদেশে লোভনীয় চাকরি ও কাজের ভিসার প্রলোভন দেখিয়ে প্রতারণার অভিযোগে ২০ জনকে আটকের পর তাঁদের মধ্যে ১২...

হানিফসহ চার আ. লীগ নেতার রায় যেকোনো দিন
০৮ অক্টোবর ২০২৬

হানিফসহ চার আ. লীগ নেতার রায় যেকোনো দিন

মানবতাবিরোধী অপরাধের বিচার

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে