গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

গণভোটের রায় বাস্তবায়নে জীবন দিতেও প্রস্তুত জামায়াতের আমির

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৫ পিএম, ১৩ এপ্রিল ২০২৬ | আপডেট: ০১:২৭ এএম ২০২৬
গণভোটের রায় বাস্তবায়নে জীবন দিতেও প্রস্তুত জামায়াতের আমির
ছবি

সোমবার কাকরাইলের আইইডিবি মিলনায়তনে ১১ দলীয় জোটের সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান -ছবি সংগৃহীত

“গণভোটের রায়ের মাধ্যমে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। এর জন্য প্রয়োজনে আবারো জীবন দেবো”-এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন (আইইডিবি) মিলনায়তনে ১১ দলীয় জোটের সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

‘গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার: সংকটের মুখোমুখি দেশ’ শীর্ষক ওই সেমিনারে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

ডা. শফিকুর রহমান বলেন, “জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না। গণভোটের রায়ের মাধ্যমে এই জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে। প্রয়োজনে আমরা আবারো জীবন দেবো। দেশে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনকে তিলে তিলে সফলতার দিকে নিয়ে যেতে হবে।”

তিনি আরো বলেন, সংসদে তাদের অংশগ্রহণ সুবিধা ভোগের জন্য নয়; বরং জনগণের অধিকার আদায়ের জন্য। তাঁর ভাষায়, “আমরা সংসদের সব সুবিধা নিই না, যেগুলো একেবারে না নিলেই নয়, কেবল সেগুলোই নেই।”

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, একসময় এটিকে হারাম বলা হলেও পরে আবার ভিন্নভাবে গ্রহণ করা হয়েছে। তিনি দাবি করেন, রাজনৈতিক কণ্ঠ দমিয়ে দেওয়ার চেষ্টা হলেও তারা তা বন্ধ করেননি।

বক্তব্যে তিনি চলমান রাজনৈতিক পরিস্থিতিকে ‘জুলাই প্রোডাক্ট’ হিসেবে উল্লেখ করে বলেন, “জুলাই নেই তো আমরাও নেই। জুলাই আছে বলেই সরকার ও বিরোধী দল আছে।”

তিনি দাবি করেন, সাম্প্রতিক আন্দোলনে নিহতদের বড় অংশ শ্রমজীবী মানুষ। তাঁর ভাষায়, “শহীদদের ৬২ শতাংশই শ্রমিক। তারা বৈষম্য ও ফ্যাসিবাদের বিরুদ্ধে নেমেছিল।”

সরকার ও সংসদের আচরণ নিয়ে সমালোচনা করে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “কারও পারিবারিক রাজতন্ত্র বাংলাদেশে চলবে না।” সেমিনারে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/১৩/৪/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়
১৪ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, নেই মুজিবের গুরুত্বপূর্ণ অধ্যায়

সংস্কারের পর নতুন করে চালু হওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় পাকিস্...

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী
১৪ সেপ্টেম্বর ২০২৬

উত্তরে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারী

ঢাকার দুই সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করলো এনসিপি

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে
১৩ সেপ্টেম্বর ২০২৬

১১ হাজার কোটি পাচারের অভিযোগ আসিফ মাহমুদের বিরুদ্ধে

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটি টাকা লেনদেন এবং...

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে
১৩ সেপ্টেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগানে গুলশানে মিছিলের ২৪ জন ১০ দিনের রিমান্ডে

রাজধানীর গুলশানে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিলের ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় গ্রেফতার ২৪ জনকে ১...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই