গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

ঘোড়াঘাটের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনে সমাজকল্যাণমন্ত্রী

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:১৭ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০২:০৭ এএম ২০২৬
ঘোড়াঘাটের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনে সমাজকল্যাণমন্ত্রী
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থাপনা ঘোড়াঘাট দুর্গ ও সুরা মসজিদ পরিদর্শন করেছেন সরকারের সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে তিনি প্রথমে ঐতিহাসিক ঘোড়াঘাট দুর্গ পরিদর্শন করেন। পরে উপজেলার ঐতিহাসিক সুরা মসজিদে গিয়ে এর নান্দনিক স্থাপত্যশৈলী ঘুরে দেখেন।

এ সময় তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদ হাসান, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, সাধারণ সম্পাদক মুক্তার হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাঈদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজুর রহমান লাবলুসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা এবং পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

ঐতিহাসিক এসব স্থাপনা পরিদর্শনের মধ্য দিয়ে এলাকার প্রত্নতাত্ত্বিক ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে সরকারের মনোযোগ আরো সুদৃঢ় হবে বলে মনে করছেন স্থানীয় সুধীজন।
সানা/আপ্র/২৭/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

মেহেরপুরে সারের ঘাটতি নেই, অতিরিক্ত ব্যবহারে সতর্কতা
২৭ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে সারের ঘাটতি নেই, অতিরিক্ত ব্যবহারে সতর্কতা

মেহেরপুরে জেলা ও উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে শ...

মেঘনায় ট্রলারডুবি: তিন সন্তানসহ চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ বাবা
২৬ সেপ্টেম্বর ২০২৬

মেঘনায় ট্রলারডুবি: তিন সন্তানসহ চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ বাবা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন সন্তানসহ...

অপ্রতিমের বাবা-মাকে ফোনে হয়রানির অভিযোগ, থানায় জিডি
২৬ সেপ্টেম্বর ২০২৬

অপ্রতিমের বাবা-মাকে ফোনে হয়রানির অভিযোগ, থানায় জিডি

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মা-বাবাকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন...

অর্থসংকটে বন্ধের পথে ভেনম রিসার্চ সেন্টার
২৬ সেপ্টেম্বর ২০২৬

অর্থসংকটে বন্ধের পথে ভেনম রিসার্চ সেন্টার

৩৭০ বিষধর সাপ বাঁচিয়ে রাখাই কঠিন ॥ বেতন-ভাতা ও সাপের খাবার জোগাতেই হিমশিম

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 41 মিনিট আগে