গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মেহেরপুরে সারের ঘাটতি নেই, অতিরিক্ত ব্যবহারে সতর্কতা

জেলা প্রতিনিধি, মেহেরপুর

জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশিত: ০১:১৯ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০২:০৭ এএম ২০২৬
মেহেরপুরে সারের ঘাটতি নেই, অতিরিক্ত ব্যবহারে সতর্কতা
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মেহেরপুরে জেলা ও উপজেলা সার-বীজ মনিটরিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক শিল্পী রানী রায়ের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের পরিচালক (অর্থ) যুগ্ম সচিব কামরুজ্জামান।

সভায় বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী শাহনেওয়াজ, মেহেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা ইমদাদুল হাসান, মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল মোমিন, গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন, মুজিবনগর বিজিবির কোম্পানি কমান্ডার আশরাফুল ইসলাম, জেলা বিএনপি নেতা আলমগীর খান ছাতু, হাফিজুর রহমান হাফি ও রেজাউল করিম এবং সার ব্যবসায়ী শওকত হোসেন, সোহরাব হোসেন ও কেনেডি।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের পরিচালক (অর্থ) যুগ্ম সচিব কামরুজ্জামান বলেন, মাটির গুণাগুণ ঠিক রেখে কৃষিজমিতে সার প্রয়োগ করতে হবে। দেশে সারের কোনো ঘাটতি নেই উল্লেখ করে তিনি কৃষিজমিতে অপ্রয়োজনীয় ও অতিরিক্ত সার প্রয়োগ না করার জন্য কৃষকদের প্রতি আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক শিল্পী রানী রায় বলেন, মেহেরপুর কৃষিতে সমৃদ্ধ একটি জেলা। এখানে তিন থেকে চার ফসলি জমি রয়েছে এবং বিভিন্ন ফসলের উৎপাদনও উল্লেখযোগ্য। সারের অতিরিক্ত মূল্য নেওয়ার ক্ষেত্রে ক্ষেত্রবিশেষে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে বলেও জানান তিনি।

কৃষিজমিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের কুফল সম্পর্কে কৃষকদের যথাযথভাবে সতর্ক করা হচ্ছে কি না, সে প্রশ্নও তোলেন জেলা প্রশাসক। তিনি বলেন, ‘আমরা বলার জন্য বলি না, সত্যিকারের অর্থে কাজ করার জন্য বলি।’ একই সঙ্গে জমিতে অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার না করে জৈব সার ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সভায় বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের মহাব্যবস্থাপক (বাণিজ্যিক) কে. মাসুদুল আলম, মহাব্যবস্থাপক ও প্রকল্প পরিচালক মো. মনজুরুল হক, মেহেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বাবলু সূত্রধর, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা রূপায়ণ দেব, মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর, মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/২৭/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ঘোড়াঘাটের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনে সমাজকল্যাণমন্ত্রী
২৭ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটের ঐতিহাসিক স্থাপনা পরিদর্শনে সমাজকল্যাণমন্ত্রী

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ঐতিহাসিক ও দর্শনীয় স্থাপনা ঘোড়াঘাট দুর্গ ও...

মেঘনায় ট্রলারডুবি: তিন সন্তানসহ চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ বাবা
২৬ সেপ্টেম্বর ২০২৬

মেঘনায় ট্রলারডুবি: তিন সন্তানসহ চারজনের লাশ উদ্ধার, নিখোঁজ বাবা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজের দুই দিন পর একই পরিবারের তিন সন্তানসহ...

অপ্রতিমের বাবা-মাকে ফোনে হয়রানির অভিযোগ, থানায় জিডি
২৬ সেপ্টেম্বর ২০২৬

অপ্রতিমের বাবা-মাকে ফোনে হয়রানির অভিযোগ, থানায় জিডি

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মা-বাবাকে বিভিন্ন মোবাইল নম্বর থেকে ফোন...

অর্থসংকটে বন্ধের পথে ভেনম রিসার্চ সেন্টার
২৬ সেপ্টেম্বর ২০২৬

অর্থসংকটে বন্ধের পথে ভেনম রিসার্চ সেন্টার

৩৭০ বিষধর সাপ বাঁচিয়ে রাখাই কঠিন ॥ বেতন-ভাতা ও সাপের খাবার জোগাতেই হিমশিম

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 41 মিনিট আগে