গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

৭৮ বছর বয়সে ভিডিও গেম খেলে গিনেচ বিশ্ব রেকর্ড

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৮:০০ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৮:৫৪ এএম ২০২৬
৭৮ বছর বয়সে ভিডিও গেম খেলে গিনেচ বিশ্ব রেকর্ড
ছবি

বিশ্বেরেকর্ডের সনদ হাতে ক্যাথ বোয়ি -ছবি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস

ভিডিও গেমের কথা উঠলেই তরুণ প্রজন্মের কথাই আগে মনে আসে। কিন্তু স্কটল্যান্ডের ক্যাথ বোয়ি সেই ধারণাকে যেন একেবারে উল্টে দিয়েছেন। ৭৮ বছর বয়সে জনপ্রিয় অনলাইন গেম ফোর্টনাইট খেলে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছেন তিনি। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের স্বীকৃতি অনুযায়ী, ক্যাথ এখন বিশ্বের সবচেয়ে বেশি বয়সী নারী ফোর্টনাইট খেলোয়াড়।

২০১৭ সালে ফোর্টনাইট খেলা শুরু করেন ক্যাথ। গেমটিতে তাঁর নাম ‘গ্রাম্পিগ্রান১৯৪৮’। এরই মধ্যে ২৪ হাজারের বেশি অনুসারী যুক্ত হয়েছে তাঁর সঙ্গে। তবে এতটা জনপ্রিয় হয়ে বিশ্ব রেকর্ড গড়বেন, শুরুতে এমনটা ভাবেননি তিনিও।

ফোর্টনাইট চালু হয় ২০১৭ সালে। এটি লড়াই করে টিকে থাকার ধরনের একটি অনলাইন গেম। এতে সর্বোচ্চ ১০০ জন খেলোয়াড় একসঙ্গে অংশ নিতে পারেন। লড়াইয়ের পর শেষ পর্যন্ত যিনি টিকে থাকেন, তিনিই বিজয়ী হন। বর্তমানে প্রতিদিন ১২ লাখ থেকে ১৪ লাখ খেলোয়াড় অনলাইনে ফোর্টনাইট খেলেন।

ক্যাথের ভিডিও গেম খেলার অভিজ্ঞতা অবশ্য ফোর্টনাইটের আগেও ছিল। তবে গেম নিয়ে তেমন আগ্রহ ছিল না তাঁর। পরে ১৭ বছর বয়সী নাতির মাধ্যমে ফোর্টনাইটের সঙ্গে পরিচয় হয়। গেমটি দেখার পরই তাঁর আগ্রহ তৈরি হয়।

ক্যাথ বলেন, ‘সঙ্গে সঙ্গে গেমটি আমার নজর কেড়ে নেয়। সত্যি কথা হলো, গেম খেলার জন্য কোনো বয়সই বেশি নয়।’

তাঁর নাতিও শুরুতে ভাবতে পারেনি, দাদি এত দিন ধরে গেম খেলবেন কিংবা এতে এতটা দক্ষ হয়ে উঠবেন। ক্যাথের ভাষায়, নাতি তাঁকে বলেছিল, কেউ তাঁর সঙ্গে খেলবে না। সেই কথাই যেন ক্যাথের জেদ বাড়িয়ে দেয়। নাতিকে দেখিয়ে দিতে চেয়েছিলেন, তিনিও পারেন।

শুধু গেম খেলার মধ্যেই সীমাবদ্ধ থাকেননি ক্যাথ। ফোর্টনাইট খেলতে গিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মানুষের সঙ্গে তাঁর বন্ধুত্বও হয়েছে। যাঁদের সঙ্গে নিয়মিত খেলেন, তাঁদের অনেকেই যুক্তরাজ্যের। এ ছাড়া যুক্তরাষ্ট্র, কানাডা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের সঙ্গেও খেলেন তিনি।

ক্যাথের কাছে এই আন্তর্জাতিক বন্ধুত্বও গেমটির অন্যতম আকর্ষণ। তাঁর ভাষায়, ‘আমি দারুণ কিছু মানুষের সঙ্গে খেলি। অনেকেই যুক্তরাজ্যের। কেউ কেউ যুক্তরাষ্ট্র, কানাডা, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার। এই মানুষগুলোর সঙ্গে পরিচয় হওয়াটা দারুণ।’

৭৮ বছর বয়সে গেম খেলে বিশ্ব রেকর্ড গড়ে ক্যাথ বোয়ি দেখিয়ে দিয়েছেন, নতুন কিছু শেখা কিংবা নতুন আনন্দ খুঁজে নেওয়ার ক্ষেত্রে বয়স সব সময় বাধা হয়ে দাঁড়ায় না। সূত্র: বিবিসি
সানা/আপ্র/২৭/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

পশ্চিমবঙ্গে আবার চালু হচ্ছে বন্ধ থাকা পশুহাট
২৬ সেপ্টেম্বর ২০২৬

পশ্চিমবঙ্গে আবার চালু হচ্ছে বন্ধ থাকা পশুহাট

দীর্ঘদিন বন্ধ থাকার পর পশ্চিমবঙ্গে আবার পশু কেনাবেচার হাট চালুর অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। নির্দিষ্...

নাগাল্যান্ডে ভেজাল মদপানে দুই দিনে ১৯ জনের মৃত্যু
২৬ সেপ্টেম্বর ২০২৬

নাগাল্যান্ডে ভেজাল মদপানে দুই দিনে ১৯ জনের মৃত্যু

ভারতের নাগাল্যান্ডে সন্দেহভাজন ভেজাল মদপানে গত দুই দিনে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মোককচুং...

সমকামিতা নিষিদ্ধ এমন দেশে আশ্রয়প্রার্থীদের পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
২৬ সেপ্টেম্বর ২০২৬

সমকামিতা নিষিদ্ধ এমন দেশে আশ্রয়প্রার্থীদের পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে আশ্রয় চাওয়া কিংবা নিজ দেশে ফেরত না পাঠানোর আইনি সুরক্ষা পাওয়া কিছু সমকামী, উভকামী ও রূ...

দম্পতির ওপর ভালুকের আক্রমণ, বাঁচাতে নিজের প্রাণ দিলো পোষা কুকুর
২৬ সেপ্টেম্বর ২০২৬

দম্পতির ওপর ভালুকের আক্রমণ, বাঁচাতে নিজের প্রাণ দিলো পোষা কুকুর

পোষা কুকুরের ডাক শুনে বাড়ির পেছনটা দেখতে গিয়েছিলেন জেফ উইলসন। ভাবতেও পারেননি যে দরজা খুললেই ঝাঁপিয়ে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই