গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

মেনু

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৯:২২ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:২৫ এএম ২০২৬
কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত
ছবি

ছবি সংগৃহীত

কানাডার কুইবেক প্রদেশে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভয়াবহ আগুনে পুড়ে চারজন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ দুর্ঘটনায় চারজনের প্রাণহানির তথ্য নিশ্চিত করেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

কানাডিয়ান পুলিশ ও বার্তা সংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, কুইবেকের সেন্ট-ব্রিজিড-ডি-ইবারভিল এলাকার ১০ নম্বর মহাসড়কের পাশে ‘র‍্যাং ডেস ইকোসের’ কাছে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে সঙ্গে সঙ্গেই আগুন ধরে যায়। জরুরি সেবাকর্মীরা দ্রুত পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে হেলিকপ্টারে থাকা চারজন ঘটনাস্থলেই মারা যান।

নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে প্রকাশ করেনি স্থানীয় প্রশাসন। দুর্ঘটনার সঠিক কারণ ও পরিস্থিতি উদঘাটনে কুইবেক পুলিশের ‘মেজর ক্রাইমস ইউনিট’ (গুরুতর অপরাধ তদন্ত বিভাগ) কাজ শুরু করেছে। পাশাপাশি কানাডার ‘ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড’ বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ তদন্ত দল পাঠাচ্ছে।

এসি/আপ্র/২৭/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নয়াদিল্লিতে বর্ণাঢ্য আয়োজনে ইলিশ উৎসব উদযাপন
২৭ সেপ্টেম্বর ২০২৬

নয়াদিল্লিতে বর্ণাঢ্য আয়োজনে ইলিশ উৎসব উদযাপন

বাংলাদেশের জাতীয় মাছ ইলিশকে ঘিরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বর্ণাঢ্য ‘ইলিশ ফেস্ট’ অনুষ্ঠিত হয়েছে। শন...

পশ্চিমবঙ্গে আবার চালু হচ্ছে বন্ধ থাকা পশুহাট
২৬ সেপ্টেম্বর ২০২৬

পশ্চিমবঙ্গে আবার চালু হচ্ছে বন্ধ থাকা পশুহাট

দীর্ঘদিন বন্ধ থাকার পর পশ্চিমবঙ্গে আবার পশু কেনাবেচার হাট চালুর অনুমোদন দিয়েছে রাজ্য সরকার। নির্দিষ্...

৭৮ বছর বয়সে ভিডিও গেম খেলে গিনেচ বিশ্ব রেকর্ড
২৬ সেপ্টেম্বর ২০২৬

৭৮ বছর বয়সে ভিডিও গেম খেলে গিনেচ বিশ্ব রেকর্ড

ভিডিও গেমের কথা উঠলেই তরুণ প্রজন্মের কথাই আগে মনে আসে। কিন্তু স্কটল্যান্ডের ক্যাথ বোয়ি সেই ধারণাকে য...

নাগাল্যান্ডে ভেজাল মদপানে দুই দিনে ১৯ জনের মৃত্যু
২৬ সেপ্টেম্বর ২০২৬

নাগাল্যান্ডে ভেজাল মদপানে দুই দিনে ১৯ জনের মৃত্যু

ভারতের নাগাল্যান্ডে সন্দেহভাজন ভেজাল মদপানে গত দুই দিনে অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে মোককচুং...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 10 ঘন্টা আগে