গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চকলেটের আড়ালে কর্মীদের জন্য আইফোনের চমক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৯ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:৩৯ এএম ২০২৬
চকলেটের আড়ালে কর্মীদের জন্য আইফোনের চমক
ছবি

ব্র্যান্ড নিউ আইফোন পেয়ে উচ্ছ্বসিত অফিসের কর্মীরা -ছবি সংগৃহীত

কর্মীদের জন্য টেবিলে সাজানো ছিল মোড়কবন্দী উপহারের বাক্স। যে যার পছন্দমতো একটি বাক্স বেছে নিচ্ছেন। বাক্স খুলে কেউ পেলেন নতুন আইফোন, আবার কারও হাতে এল শুধু একটি চকোলেট বার। শুরুতে মনে হলো, উপহারের ভাগ্যে বুঝি সবার সমান সৌভাগ্য জোটেনি। কিন্তু কিছুক্ষণ পরেই এল আসল চমক - যাঁরা চকোলেট পেয়েছিলেন, তাঁদের প্রত্যেকের হাতেও তুলে দেওয়া হলো নতুন আইফোন।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক একটি প্রতিষ্ঠানের কেরালা বংশোদ্ভূত ব্যবস্থাপনা পরিচালক নিশাদ হুসেন কর্মীদের এমন উপহার দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তা দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, নিশাদ নিজেই কর্মীদের উপহারের বাক্স বেছে নেওয়ার সুযোগ দিচ্ছেন।

ভিডিওর শুরুতে কর্মীদের উদ্দেশে কিছু নির্দেশনা দেন তিনি। এরপর একে একে কর্মীরা বাক্স খুলতে থাকেন। কারও বাক্সে আইফোন, আবার কারও বাক্সে চকোলেট দেখে পরিস্থিতি নিয়ে কৌতূহল তৈরি হয়। তবে কিছুক্ষণ পর অন্য এক কর্মী এসে চকোলেট পাওয়া কর্মীদের হাতে আইফোন তুলে দেন। শেষ পর্যন্ত প্রতিষ্ঠানের প্রত্যেক কর্মীর হাতেই পৌঁছে যায় নতুন আইফোন।

কর্মীদের এমন চমক দেওয়ার পাশাপাশি প্রতিষ্ঠানের সাফল্যের পেছনে তাঁদের অবদানের কথাও তুলে ধরেছেন নিশাদ। তিনি বলেন, কর্মীদের নিষ্ঠা, ইতিবাচক মনোভাব এবং সম্মিলিত শক্তিই প্রতিষ্ঠানের বর্তমান অবস্থানে পৌঁছানোর মূল কারণ।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওর সঙ্গে দেওয়া বার্তায় নিশাদ বলেন, ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিনি বিশ্বাস করেন, প্রকৃত সাফল্য আসে কর্মীদের নিষ্ঠা, ইতিবাচক মনোভাব ও সম্মিলিত শক্তি থেকে। প্রতিটি প্রচেষ্টা, ধারণা ও অবদান প্রতিষ্ঠানকে সামনে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও উল্লেখ করেন তিনি।

কর্মীদের উদ্দেশে তিনি আরো বলেন, প্রত্যেকের নিজের সম্ভাবনার ওপর বিশ্বাস রাখা, বেড়ে ওঠার প্রতিটি সুযোগ কাজে লাগানো এবং একে অপরকে সহযোগিতা করে যাওয়ার প্রয়োজন রয়েছে। একই সঙ্গে মান উন্নত করা, আত্মবিশ্বাসের সঙ্গে চ্যালেঞ্জ মোকাবিলা এবং বড় অর্জনের জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

নিশাদের ভাষায়, প্রতিষ্ঠানের সবচেয়ে বড় শক্তি তার মানুষ এবং সেই সম্ভাবনা অসীম।

ভিডিওটি প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া পড়ে। অল্প সময়েই এটি ২৪ লাখের বেশি বার দেখা হয়। কর্মীদের প্রতি এমন উদারতার জন্য অনেক ব্যবহারকারী নিশাদের প্রশংসা করেন। কেউ কেউ আবার রসিকতা করে জানান, এমন প্রতিষ্ঠানে কাজ করার সুযোগ পেলে তাঁরাও যোগ দিতে আগ্রহী।

এক ব্যবহারকারী মন্তব্য করেন, তাঁর বস নাকি এটিকে কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি বলে দাবি করছেন। আরেকজন জানতে চান, প্রতিষ্ঠানে কোনো পদ খালি আছে কি না। একই সঙ্গে তিনি বলেন, রসিকতা বাদ দিলে কর্মীদের জন্য এটি সত্যিই চমৎকার একটি উদ্যোগ। সূত্র: এনডিটিভি


সানা/ডিসি/আপ্র/২৮/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দুই ঘণ্টায় ব্রেন টিউমার শনাক্তে নতুন সাফল্য
২৮ সেপ্টেম্বর ২০২৬

দুই ঘণ্টায় ব্রেন টিউমার শনাক্তে নতুন সাফল্য

অপারেশন টেবিলে থাকা অবস্থাতেই মাত্র দুই ঘণ্টায় ব্রেন টিউমারের ধরন শনাক্ত করতে সক্ষম নতুন এক দ্রুতগতি...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ আর নেই
২৮ সেপ্টেম্বর ২০২৬

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ আর নেই

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের স্ত্রী ও দেশটির অগ্রগণ্য নারী চিকিৎসক ডা. সিতি...

পাঁচ বছরেই যোগব্যায়ামের প্রশিক্ষক ফিনিক্স
২৮ সেপ্টেম্বর ২০২৬

পাঁচ বছরেই যোগব্যায়ামের প্রশিক্ষক ফিনিক্স

শিশুরা যে বয়সে বিদ্যালয়ে যাওয়া শুরু করে, সেই বয়সেই যোগব্যায়ামের প্রশিক্ষক হয়ে বিশ্ব রেকর্ড গড়েছে যুক...

জার্মানিতে চাকরির বড় সুযোগ, আবেদন করতে পারবেন যারা
২৮ সেপ্টেম্বর ২০২৬

জার্মানিতে চাকরির বড় সুযোগ, আবেদন করতে পারবেন যারা

অর্থনৈতিকভাবে শক্তিশালী ইউরোপের অন্যতম দেশ জার্মানিতে তৈরি হয়েছে বিপুল পরিমানের কর্মসংস্থানের সুযোগ।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে