গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ আর নেই

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৪ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২০:৪১ এএম ২০২৬
মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ আর নেই
ছবি

ডা. সিতি হাসমাহ মোহাম্মদ আলি -ফাইল ছবি

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদের স্ত্রী ও দেশটির অগ্রগণ্য নারী চিকিৎসক ডা. সিতি হাসমাহ মোহাম্মদ আলি মারা গেছেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ১০০ বছর। তাঁর মৃত্যুর খবর ছেলে তান শ্রী মোখজানি মাহাথির বারনামাকে নিশ্চিত করেছেন।

১৯২৬ সালের ১২ জুলাই সেলাঙ্গোরের ক্লাংয়ের কামপুং জাওয়ায় জন্মগ্রহণ করেন সিতি হাসমাহ। তিনি ছিলেন মালয়েশিয়ার প্রথমদিককার মালয় নারী চিকিৎসকদের একজন। ১৯৪৭ সালে সিঙ্গাপুরের কিং এডওয়ার্ড সপ্তম কলেজ অব মেডিসিনে চিকিৎসাশাস্ত্রে ভর্তি হন এবং ১৯৫৫ সালের জুনে চিকিৎসাবিদ্যায় স্নাতক হন। ওই বছরই কুয়ালালামপুর হাসপাতালে তাঁর কর্মজীবন শুরু হয়। পরের বছর কেদাহর আলোর সেটার হাসপাতালে নারী চিকিৎসা কর্মকর্তা হিসেবে যোগ দেন তিনি।

চিকিৎসক হিসেবে তাঁর কর্মজীবনের বড় অংশজুড়ে গুরুত্ব পেয়েছে জনস্বাস্থ্য, মা ও শিশুর স্বাস্থ্যসেবা এবং গ্রামীণ জনগোষ্ঠীর চিকিৎসাসেবা। পরবর্তী সময়ে টিকাদান কর্মসূচি, গ্রামীণ নারীর উন্নয়ন, মাদকাসক্তি প্রতিরোধ এবং প্রাপ্তবয়স্কদের সাক্ষরতা বৃদ্ধির মতো বিভিন্ন সামাজিক উদ্যোগেও তিনি সক্রিয় ভূমিকা রাখেন।

১৯৫৬ সালে মাহাথির মোহাম্মদের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সিতি হাসমাহ। তাঁদের সাত সন্তানের মধ্যে রয়েছেন সামাজিক কর্মী ও লেখক মেরিনা মাহাথির এবং কেদাহর সাবেক মুখ্যমন্ত্রী মুখরিজ মাহাথির।

মাহাথির ১৯৮১ থেকে ২০০৩ সাল পর্যন্ত মালয়েশিয়ার চতুর্থ প্রধানমন্ত্রী এবং ২০১৮ থেকে ২০২০ সাল পর্যন্ত সপ্তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে সিতি হাসমাহ ছিলেন তাঁর ঘনিষ্ঠ সহচর। প্রধানমন্ত্রীর সহধর্মিণী হিসেবে তিনি স্বাস্থ্য, নারীকল্যাণ ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন।

গার্ল গাইডস অ্যাসোসিয়েশন অব মালয়েশিয়াসহ বিভিন্ন সংগঠনের নেতৃত্বেও ছিলেন তিনি। বিশেষ করে গ্রামীণ নারীর উন্নয়ন ও অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে শিক্ষা ও প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়েছিলেন। তাঁর চিকিৎসা ও জনসেবার কর্মকাণ্ড মালয়েশিয়ার বাইরেও বিভিন্ন উদ্যোগের মাধ্যমে বিস্তৃত হয়েছিল।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেছেন, সিতি হাসমাহর অবদান ও দেশের মানুষের প্রতি তাঁর সেবাকে জাতি স্মরণ করবে। একই সঙ্গে সরকার তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফনের সিদ্ধান্ত নিয়েছে।

সোমবার আসরের নামাজের পর সেরি কেমবাঙ্গানের আস-শরিফ মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা। পরে পুত্রজায়ার পুসারা নেগারায় তাঁকে দাফন করা হবে।

চিকিৎসক হিসেবে কয়েক দশকের জনসেবা, নারী ও শিশুস্বাস্থ্যে অবদান এবং দীর্ঘ রাজনৈতিক জীবনে মাহাথিরের সহধর্মিণী হিসেবে জনপরিসরে সক্রিয় ভূমিকার মধ্য দিয়ে সিতি হাসমাহ মালয়েশিয়ার ইতিহাসে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন।
সানা/ডিসি/আপ্র/২৮/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

দুই ঘণ্টায় ব্রেন টিউমার শনাক্তে নতুন সাফল্য
২৮ সেপ্টেম্বর ২০২৬

দুই ঘণ্টায় ব্রেন টিউমার শনাক্তে নতুন সাফল্য

অপারেশন টেবিলে থাকা অবস্থাতেই মাত্র দুই ঘণ্টায় ব্রেন টিউমারের ধরন শনাক্ত করতে সক্ষম নতুন এক দ্রুতগতি...

পাঁচ বছরেই যোগব্যায়ামের প্রশিক্ষক ফিনিক্স
২৮ সেপ্টেম্বর ২০২৬

পাঁচ বছরেই যোগব্যায়ামের প্রশিক্ষক ফিনিক্স

শিশুরা যে বয়সে বিদ্যালয়ে যাওয়া শুরু করে, সেই বয়সেই যোগব্যায়ামের প্রশিক্ষক হয়ে বিশ্ব রেকর্ড গড়েছে যুক...

চকলেটের আড়ালে কর্মীদের জন্য আইফোনের চমক
২৮ সেপ্টেম্বর ২০২৬

চকলেটের আড়ালে কর্মীদের জন্য আইফোনের চমক

কর্মীদের জন্য টেবিলে সাজানো ছিল মোড়কবন্দী উপহারের বাক্স। যে যার পছন্দমতো একটি বাক্স বেছে নিচ্ছেন। বা...

জার্মানিতে চাকরির বড় সুযোগ, আবেদন করতে পারবেন যারা
২৮ সেপ্টেম্বর ২০২৬

জার্মানিতে চাকরির বড় সুযোগ, আবেদন করতে পারবেন যারা

অর্থনৈতিকভাবে শক্তিশালী ইউরোপের অন্যতম দেশ জার্মানিতে তৈরি হয়েছে বিপুল পরিমানের কর্মসংস্থানের সুযোগ।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে