গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে প্রধানমন্ত্রীর যোগদান

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২২:০০ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২৩:০২ এএম ২০২৬
জাতিসংঘ মহাসচিবের প্রাতরাশে প্রধানমন্ত্রীর যোগদান
ছবি

ছবি সংগৃহীত

রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত প্রাতরাশ সভায় যোগ দেওয়ার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্থানীয় সময় মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টায় জাতিসংঘ সদর দপ্তরের নর্থ ডায়ালগ লাউঞ্জে এ প্রাতরাশ সভা অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান শিপলু।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সহধর্মিণী জুবাইদা রহমান প্রাতরাশ সভায় যোগ দিতে সকাল ৭টা ৫০ মিনিটে হোটেল থেকে বের হন। অনুষ্ঠানে পৌঁছালে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও তার স্ত্রী কাতারিনা ভাজ পিন্তু তাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

প্রাতরাশ কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দেবেন। অধিবেশন কক্ষের বাইরেও বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে তার সাক্ষাৎ কর্মসূচি রয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব শিপলু।

এদিন সন্ধ্যায় রাষ্ট্র ও সরকারপ্রধান এবং তাদের সহধর্মিণীদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়োজিত অভ্যর্থনা অনুষ্ঠানেও যোগ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে সোমবার সন্ধ্যায় ঢাকা থেকে নিউ ইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী।

আগামী ২৪ সেপ্টেম্বর বিকালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।
সানা/আপ্র/২২/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গাজী নজরুলের এমপি পদ বহাল থাকা নিয়ে প্রশ্ন টিআইবির
২২ সেপ্টেম্বর ২০২৬

গাজী নজরুলের এমপি পদ বহাল থাকা নিয়ে প্রশ্ন টিআইবির

দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মামলা, গ্রেফতার ও রিমান্ডের পরও সাতক্ষীরা-৪ আস...

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়
২২ সেপ্টেম্বর ২০২৬

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়ে...

সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
২২ সেপ্টেম্বর ২০২৬

সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২২ সেপ্টেম্ব...

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে বড় রদবদল
২২ সেপ্টেম্বর ২০২৬

ডিআইজিসহ পুলিশের ৩১ পদে বড় রদবদল

বাংলাদেশ পুলিশে বড় রদবদল নিয়ে এসেছে সরকার। ডিআইজি, অতিরিক্ত ডিআইজি এবং পুলিশ সুপার পর্যায়ের মোট ৩১ জ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই