গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নিজের উদাহরণ টেনে নতুনদের স্বপ্ন দেখালেন মিরাজ

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ২০:৩১ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:০৭ এএম ২০২৬
নিজের উদাহরণ টেনে নতুনদের স্বপ্ন দেখালেন মিরাজ
ছবি

ছবি সংগৃহীত

ঢাকা লিগের বাছাইপর্ব থেকে শুরু করে তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ হয়ে প্রিমিয়ার লিগ—সব স্তরেই খেলার অভিজ্ঞতা রয়েছে জাতীয় দলের ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের। দীর্ঘদিন পর আবার তৃতীয় বিভাগ বাছাইপর্ব শুরু হওয়ায় নিজের শুরুর দিনের স্মৃতিও ফিরে গেলেন তিনি। 

একই সঙ্গে এই টুর্নামেন্ট থেকেই বাংলাদেশের পরবর্তী প্রজন্মের অনেক ক্রিকেটার উঠে আসবে বলে আশাবাদী মিরাজ। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তৃতীয় বিভাগ বাছাইপর্বের উদ্বোধনী অনুষ্ঠানে নিজের বক্তব্যে কোয়ালিফায়ারে খেলার সেই দিনগুলোর স্মৃতিচারণ করলেন মিরাজ। 

নিজের ক্রিকেটে উঠে আসার গল্প বলতে গিয়ে তিনি বলেন, ‘আমার ক্রিকেট খেলা শুরু হয়েছে ২০০৯ সালে। তখন আমি বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দলে খেলতাম। তখন থেকেই আমার শুরু হয়েছিল। আমি সিসিএসের হয়ে খেলেছিলাম। 

আর আমি যেহেতু বাছাইপর্ব থেকে শুরু করেছিলাম, তাই ঢাকা লিগের প্রত্যেকটা স্তরেই খেলার সুযোগ হয়েছে—বাছাইপর্ব, তৃতীয় বিভাগ, দ্বিতীয় বিভাগ, প্রথম বিভাগ, প্রিমিয়ার লিগ। আমার সৌভাগ্য হয়েছে প্রত্যেকটা লিগে খেলার।’

 


দীর্ঘদিন পর আবার বাছাইপর্ব শুরু হওয়ায় ভালো লাগার কথা জানিয়ে মিরাজ বলেন, ‘অভিজ্ঞতা থেকে যেটা বলব, অনেক দিন পর আবার এভাবে বাছাইপর্ব শুরু হচ্ছে, এটা খুবই ভালো লাগছে। মাঝখানে তো আমরা দেখেছি, খেলাটা হতো না। কিন্তু এখন আবার শুরু হচ্ছে। 

অবশ্যই এর কৃতিত্ব ক্রিকেট বোর্ডকে দিতে চাই। তারা সুন্দরভাবে আয়োজন করছে, নতুন করে আবার বাছাইপর্ব শুরু করেছে।’ দেশের বিভিন্ন প্রান্তের তরুণ ক্রিকেটারদের একসঙ্গে খেলার সুযোগ তৈরি হওয়াকে বড় বিষয় হিসেবে দেখছেন মিরাজ। নিজের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘আশা করি, বাছাইপর্ব যেহেতু শুরু হয়েছে, প্রত্যেকটা খেলোয়াড় খেলার সুযোগ পাবে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে। কারণ এই স্মৃতিটা আমার খুব ভালোভাবে মনে আছে। 

যেহেতু আমি খেলেছি, তাই প্রত্যেকটা বিভাগে বিভিন্ন জায়গা থেকে আসা অনেক বন্ধুও তৈরি হয়েছে।’ মিরাজ আরো বলেন, ‘রংপুর, সিলেট, খুলনা, বগুড়া—বিভিন্ন জায়গা থেকে খেলোয়াড়রা আসবে, একসঙ্গে রুম শেয়ার করবে, ম্যাচের আগে একসঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগি করবে, কীভাবে খেলবে সেটা নিয়ে আলোচনা করবে, উত্তেজিত থাকবে। আমার কাছে মনে হয়, তোমরাও এই পরিবেশটা অনুভব করবে এবং তোমাদের ভেতরে সেই আগ্রহটা তৈরি হবে।’


এই বাছাইপর্ব থেকেই ভবিষ্যতের জাতীয় দলের ক্রিকেটার উঠে আসবে বলেও মনে করেন মিরাজ। তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার কাছে মনে হয়, তোমাদের মধ্য থেকেই অনেক অনেক খেলোয়াড় তৈরি হবে, যারা বাংলাদেশের পরবর্তী প্রজন্মকে নেতৃত্ব দেবে।’ নিজেদের পারফরম্যান্স দিয়ে নির্বাচকদের নজরে আসার সুযোগের কথাও মনে করিয়ে দিয়েছেন জাতীয় দলের এই অলরাউন্ডার। মিরাজ বলেন, ‘তোমরা যদি পারফর্ম করতে পারো, তাহলে তোমাদের দিকে সবার নজর থাকবে। 

এখানে নির্বাচকরা আছেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড আছে। তারা প্রত্যেকটা খেলা দেখতে যাবে এবং তোমাদের পারফরম্যান্স মূল্যায়ন করবে।’ তরুণদের ভালো পারফরম্যান্সে ক্রিকেটারদের পাশাপাশি বাংলাদেশের ক্রিকেটও উপকৃত হবে বলে মনে করেন মিরাজ। 

তার ভাষায়, ‘আশা করি, তোমরা যদি ভালোভাবে ক্রিকেট খেলো, পারফর্ম করো, তাহলে আমার কাছে মনে হয় বাংলাদেশও একই সঙ্গে উপকৃত হবে, তোমরাও অনেক উপকৃত হবে।’

ডিসি/আপ্র/২৬/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সিঙ্গাপুরকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চান মোরসালিন
২৬ সেপ্টেম্বর ২০২৬

সিঙ্গাপুরকে হারিয়ে ঘুরে দাঁড়াতে চান মোরসালিন

প্রথমবারের মতো ফিফা টুর্নামেন্টে খেলছে বাংলাদেশ। তার ওপর উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষ শক্তিশালী মালয়েশ...

মানচিনির ফেরার ম্যাচে ইতালিকে হারাল বেলজিয়াম
২৬ সেপ্টেম্বর ২০২৬

মানচিনির ফেরার ম্যাচে ইতালিকে হারাল বেলজিয়াম

প্রথমার্ধের বিবর্ণতা কাটিয়ে বিরতির পর আক্রমণে জোর দিয়েছিল ইতালি। কিন্তু ফিনিশিংয়ের দুর্বলতা কাটিয়ে উ...

আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের পারিশ্রমিক কমছে
২৬ সেপ্টেম্বর ২০২৬

আর্থিক সংকটে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারদের পারিশ্রমিক কমছে

আর্থিক সংকট সামাল দিতে ওয়েস্ট ইন্ডিজের আন্তর্জাতিক ক্রিকেটারদের পারিশ্রমিক ২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত...

২০২৭ বিশ্বকাপই কোহলির শেষ
২৬ সেপ্টেম্বর ২০২৬

২০২৭ বিশ্বকাপই কোহলির শেষ

টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বিরাট কোহলি। এখন শুধু ওয়ানডে খেলছেন ভারতের এই তারকা ব্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই