গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ০৪ অক্টোবর ২০২৬

মেনু

গণতন্ত্রের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ক্ষতিকর

প্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি ডেস্ক

প্রকাশিত: ২০:৩৩ পিএম, ০৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:২৫ এএম ২০২৬
গণতন্ত্রের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ক্ষতিকর
ছবি

ছবি সংগৃহীত

গণতন্ত্রের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম বড় হুমকি হয়ে উঠছে, বিশেষ করে উন্নত দেশগুলোর মানুষের মধ্যে এই সংশয় ও অনাস্থা বেশি তীব্র বলে উঠে এসেছে সাম্প্রতিক এক বৈশ্বিক জরিপে।

বিশ্বজুড়ে ক্রমাগত উদ্বেগ এবং কঠোর নজরদারির রেশ ধরে ‘পিউ রিসার্চ সেন্টার’ বলেছে, বেশিরভাগ মানুষ মনে করেন সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষকে নিয়ন্ত্রণ ও বিভক্ত করছে এবং গণতন্ত্রের ক্ষতি করছে। মেটা, স্ন্যাপ ও টিকটকের মতো জনপ্রিয় সামাজিক মাধ্যম কোম্পানিগুলো ব্যবহারকারীদের ক্ষতি করার অভিযোগে হাজার হাজার মামলার মুখে পড়েছে এবং মামলা নিষ্পত্তির জন্য মোটা অংকের দণ্ডও দিচ্ছে। এর পাশাপাশি, বিভিন্ন দেশের সরকারও নাগরিকদের প্রাইভেসি সুরক্ষার জন্য সুনির্দিষ্ট ও কার্যকর উপায় খুঁজছে।

১৬ বছরের কম বয়সিদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধ করা প্রথম দেশ হওয়ার পর এবার ব্যবহারকারীদের ‘অ্যালগরিদমিকালি রেকমেন্ডেশন ফিডস’ থেকে সরিয়ে নেওয়ার সুযোগ দিতে নতুন নিয়ম প্রস্তাব করেছে অস্ট্রেলিয়া।

এদিকে পিউয়ের সাম্প্রতিক জরিপে উঠে এসেছে, শিশুদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবেশ সীমিত করার সরকারি এ পদক্ষেপের পক্ষে রয়েছে ৮২ শতাংশ অস্ট্রেলীয় প্রাপ্তবয়স্ক নাগরিক। জরিপে বলা হয়েছে, অধিকাংশ উত্তরদাতা বলেছেন, সামাজিক যোগাযোগ মাধ্যম মানুষকে তথ্য ও রাজনীতিতে তাদের মতামত প্রকাশের সুযোগ করে দিয়েছে। তবে ২০২২ সালের তুলনায় বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ‘খারাপ দিক’ হিসেবে দেখা বা মনে করা মানুষের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে।

যুক্তরাষ্ট্র, কানাডা ও যুক্তরাজ্যের মতো ধনী দেশগুলোর মানুষের মধ্যে ধারণাটি প্রবল যে, সামাজিক যোগাযোগ মাধ্যম গণতন্ত্রের ক্ষতি করছে। বিপরীতে, ঘানা, কেনিয়া ও নাইজেরিয়ার মতো তুলনামূলক কম মাথাপিছু জিডিপিওয়ালা অর্থনীতির মানুষের মধ্যে এই সংশয় অনেকটাই কম। এ বিষয়ে সবচেয়ে বেশি সংশয়বাদী দেশগুলোর একটি যুক্তরাষ্ট্র। দেশটির প্রাপ্তবয়স্ক উত্তরদাতাদের ৬৪ শতাংশই মনে করেন, সামাজিক যোগাযোগ মাধ্যম গণতন্ত্রের জন্য ক্ষতিকর। পুরনো ডেটা পাওয়া গেছে- এমন ২৬টি দেশের মধ্যে ১৬টিতেই সামাজিক যোগাযোগ মাধ্যমকে গণতন্ত্রের জন্য ক্ষতিকর বলে মনে করা মানুষের হার বেড়েছে।

পিউ রিসার্চ সেন্টার বলেছে, তারা ৩৭টি দেশের ৪৫ হাজারেরও বেশি মানুষের ওপর এ জরিপ পরিচালনা করেছে। এর পাশাপাশি আমেরিকার সামাজিক মাধ্যমের ব্যবহার নিয়ে আলাদাভাবে আরও ৫ হাজার ৫১১ জন প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিকের মতামত নিয়েছে।

কেএমএএ/আপ্র/০৪.১০.২০২৬

সংশ্লিষ্ট খবর

এআইয়ের অপব্যবহারে মিথ্যা, প্রতারণা বহুগুণ শক্তিশালী করেছে
০৪ অক্টোবর ২০২৬

এআইয়ের অপব্যবহারে মিথ্যা, প্রতারণা বহুগুণ শক্তিশালী করেছে

এক সময় মানুষ বলত, চোখে দেখা জিনিসই আসল বিশ্বাস। ছবিকে ধরা হতো ঘটনার সাক্ষী হিসেবে, কণ্ঠস্বরকে ব্যক্ত...

মহাজাগতিক বস্তুর সন্ধান পেয়েছেন বাংলাদেশি রেদোয়ান
০৪ অক্টোবর ২০২৬

মহাজাগতিক বস্তুর সন্ধান পেয়েছেন বাংলাদেশি রেদোয়ান

পৃথিবী থেকে এক হাজার আলোকবর্ষেরও বেশি দূরে একটি অস্বাভাবিক মহাজাগতিক বস্তুর সন্ধান পেয়েছেন এক বাংলাদ...

মহাকাশে গুগল প্রথমবার পাঠাল ফ্রিজ আকারে এআই চিপ
০৪ অক্টোবর ২০২৬

মহাকাশে গুগল প্রথমবার পাঠাল ফ্রিজ আকারে এআই চিপ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির চিপ এবার প্রথমবারের মতো মহাকাশে পাঠিয়েছে গুগল। যুক্তরাষ্ট্রের ক...

সিঙ্গাপুরে জন্মহার বৃদ্ধিতে সরকারি কর্মীদের ডেটিং অ্যাপ চালু
০৪ অক্টোবর ২০২৬

সিঙ্গাপুরে জন্মহার বৃদ্ধিতে সরকারি কর্মীদের ডেটিং অ্যাপ চালু

রেকর্ড পরিমাণ কম জন্মহারের কারণে সৃষ্ট জনসংখ্যা সংকটের মধ্যে সিঙ্গাপুর সরকার দেশটির সরকারি চাকরিজীবী...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে