গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬

মেনু

মাগুরায় ২৮ হাজার ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকাসহ গ্রেফতার

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৩৯ পিএম, ০৯ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৫৯ এএম ২০২৬
মাগুরায় ২৮ হাজার ইয়াবা ও প্রায় ২০ লাখ টাকাসহ গ্রেফতার
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মিজানুর রহমান, মাগুরা: মাগুরায় বিশেষ অভিযান চালিয়ে ২৮ হাজার ইয়াবা বড়ি, চার বোতল ফেনসিডিল ও মাদক বিক্রির ১৯ লাখ ৫৮ হাজার ১০০ টাকাসহ মো. রাশেদ শেখ (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে এসআরবি-৬-এর ঝিনাইদহ ক্যাম্পের সিপিসি-২-এর একটি আভিযানিক দল। অভিযানে টাকা গণনার একটি যন্ত্র, চারটি ল্যাপটপ, ‘প্রেস’ লেখা বুম মাইক্রোফোন এবং খেলনা পিস্তলসদৃশ একটি গ্যাস লাইটারও উদ্ধার করা হয়েছে।

গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১১টা ৪০ মিনিটে মাগুরা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কলেজপাড়ায় স্বপ্নবিলাস ভবনের চতুর্থ তলার একটি কক্ষে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়। রাশেদ শেখ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মালিপাড়া এলাকার মো. মোস্তফা শেখ ও রোকেয়া বেগমের ছেলে। তিনি ওই ভবনের চতুর্থ তলার ডি-৩ নম্বর ফ্ল্যাটে বসবাস করতেন।

এসআরবি-৬-এর দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানের সময় একই ফ্ল্যাটের আরেক বাসিন্দা দ্বীপ্ত কুমার বিশ্বাস ওরফে সুমন (৩৫) পালিয়ে যান। তিনি ঝিনাইদহ সদর উপজেলার চাপড়ি এলাকার মৃত দয়াল চন্দ্র বিশ্বাসের ছেলে। আভিযানিক দলের দাবি, তাদের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান।

অভিযানে উদ্ধার করা মাদকদ্রব্য, নগদ টাকা ও অন্যান্য আলামত উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মাগুরা সদর থানায় মামলা দায়ের এবং গ্রেফতার রাশেদ শেখকে উদ্ধার করা আলামতসহ পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছিল বলে জানিয়েছে অভিযানকারী দল।

এসআরবি-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মো. ইমামীম মুবীন সরকার সুমন জানান, মাদকের বিরুদ্ধে শূন্য সহনশীলতা নীতির আওতায় তাঁদের অভিযান অব্যাহত রয়েছে। নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ব্যক্তিদের গ্রেফতার, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার এবং হত্যা ও ধর্ষণের মতো গুরুতর অপরাধে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে এ অভিযান চলবে।

সানা/কেএমএএ/আপ্র/৯/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রীর পাঠানো ছবি দেখে বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী
০৯ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রীর পাঠানো ছবি দেখে বাঁশবাড়ি কলোনি পরিদর্শনে পরিবেশমন্ত্রী

ময়মনসিংহ নগরের বাঁশবাড়ি কলোনির দেয়ালে দেয়ালে এখন শোভা পাচ্ছে নানা প্রজাতির ফুল ও পাতাবাহারের গাছ। অব...

প্রধান শিক্ষককে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, পাল্টা মামলা
০৯ অক্টোবর ২০২৬

প্রধান শিক্ষককে হামলা ও ছিনতাইয়ের অভিযোগ, পাল্টা মামলা

মোস্তফা কাদের, বরগুনা: বরগুনা শহরতলীর দক্ষিণ মনসাতলী এলাকার পূর্ব ধুপতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প...

রং-তুলির আঁচড়ে দুর্গার রূপ, তারাগঞ্জে ৬৩ মণ্ডপে প্রস্তুতি
০৯ অক্টোবর ২০২৬

রং-তুলির আঁচড়ে দুর্গার রূপ, তারাগঞ্জে ৬৩ মণ্ডপে প্রস্তুতি

খলিলুর রহমান খলিল, তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর...

আদালত ও থানায় গিয়েও মেলেনি সুরাহা, জমি নিয়ে বিরোধে ক্ষোভ
০৯ অক্টোবর ২০২৬

আদালত ও থানায় গিয়েও মেলেনি সুরাহা, জমি নিয়ে বিরোধে ক্ষোভ

মো. আকরাম হোসেন, টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের গল্লী বড়বাড়ি এলাকায় জমির সীম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই